• ই-পেপার

৫৯ বছরে বয়সে গোল করে ‘কিং কাজুর’ নতুন ইতিহাস

মেসির শৈশবের ক্লাব নিউক্যাসেল ওল্ড বয়েজ সমর্থকদের অভিনব পাগলামি

ক্রীড়া ডেস্ক
মেসির শৈশবের ক্লাব নিউক্যাসেল ওল্ড বয়েজ সমর্থকদের অভিনব পাগলামি

দীর্ঘ শিরোপা খরা ঘুচিয়ে আর্জেন্টাইন হিরো বনে গেছেন মহাতারকা লিওনেল মেসি। ম্যারাডোনার পর লিওনেল মেসি জনপ্রিয়তা আর্জেন্টিনা ছাড়িয়ে পৌঁছে গেছে সারা বিশ্বে। মেসির শৈশবের আর্জেন্টাইন ক্লাব নিউক্যাসেল ওল্ড বয়েজের সমর্থকেরা অভিনব এক পাগলোমিতে মেতেছে। ঘরের ছেলে লিওনেল মেসিকে ফুটবল ইতিহাসের সেরা এবং বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে সম্মান জানিয়ে একটি বিশাল ব্যানার প্রদর্শন করেছে ক্লাবটির সমর্থকরা।

লিওনেল মেসির শৈশবের এই ক্লাবটি এবং এর সমর্থকেরা প্রায়শই তাদের প্রিয় তারকার প্রতি এভাবে ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেদন করে থাকে।

ক্লাবের সমর্থকেরা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে গ্যালারিতে বড় বড় ব্যানার টানিয়ে মেসির প্রতি সংহতি প্রকাশ করে। অতীতে রোজারিওতে মেসির পরিবারের ব্যবসার ওপর অনাকাঙ্ক্ষিত হামলার পর ভক্তরা ব্যানার তুলে ধরেছিল, যাতে লেখা ছিল ‘লিও, তুমি একটি ভালোবাসাময় দেশের হৃদয়। নিউক্যাসেল তোমার পাশে আছে।’

ক্লাবটি তাদের ঘরের মাঠ এস্তাদিও মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নাম পরিবর্তন করে মেসির নাম রেকেছে। এই স্টেডিয়ামে আর্জেন্টিনার অন্য এক মহান ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার নামেও একটি স্ট্যান্ড রয়েছে। যিনি ১৯৯৩-৯৪ মৌসুমে সংক্ষিপ্ত সময়ের জন্য ক্লাবটিতে খেলেছিলেন। ফলে একই ছাদের নিচে ফুটবল ইতিহাসের দুই অবিসংবাদিত সেরার নাম যুক্ত হয়েছে।

মেসি মাত্র ৬ বছর বয়সে এই ক্লাবের যুব দলে যোগ দেন এবং ১৩ বছর বয়সে বার্সেলোনায় পাড়ি জমানোর আগ পর্যন্ত এখানে খেলেছেন।

 মেসিকে ইন্টার মায়ামি থেকে ধারে এনে অন্তত ৬ মাসের জন্য হলেও আবারও ক্লাবের লাল-কালো জার্সি গায়ে জড়ানোর একটি ঐতিহাসিক প্রজেক্ট নিয়ে কাজ করছে নিউক্যাসেল ওল্ড বয়েজ। 

ক্যারিয়ারের শেষলগ্নে মেসি যেন তার প্রথম ভালোবাসার ক্লাবে ফিরে আসেন এমন চাওয়া  ভক্তদের।

২০৩০ পর্যন্ত ‌‘চুক্তি স্বাক্ষর’ স্কালোনির

ক্রীড়া ডেস্ক
২০৩০ পর্যন্ত ‌‘চুক্তি স্বাক্ষর’ স্কালোনির
ছবি : ফেসবুক

২০২৬ বিশ্বকাপ শেষ করে নিজ শহর সান্তা ফে প্রদেশের পুজাতোতে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপজয়ী কোচকে দেখতে প্রতিদিনই হাজার হাজার ভক্ত ভিড় করছেন। ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন তারা। এরই মধ্যে খুদে এক ভক্ত ঘটিয়েছে বিশেষ কাণ্ড। আর্জেন্টাইন কোচ ২০৩০ সাল পর্যন্ত থাকার এক প্রতীকী চুক্তিপত্রে স্বাক্ষর করিয়েছে খুদে ভক্ত। এমন একটি ভিডিও মুহূর্তে ভাইরাল হেয় যায় নেট দুনিয়াই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

আর্জেন্টিনার পুহাতো শহরের ফ্রাংকো ওটাভিয়ানি নামের এক শিশু অটোগ্রাফ নেওয়ার বাহানায় স্কালোনির কাছে এগিয়ে যায়। তবে সাধারণ খাতার বদলে সে তার পরিবারের সাথে তৈরি করা একটি বিশেষ কাগজ সামনে বাড়িয়ে দেয়। যাতে লেখা ছিল ‘২০৩০ বিশ্বকাপের চুক্তিপত্র’।

বিষয়টি বুঝতে পেরে স্কালোনি মোটেও অসন্তুষ্ট হননি। তিনি বেশ মজা পান। কোনো দ্বিধা ছাড়াই হাসিমুখে সেই প্রতীকী চুক্তিপত্রে নিজের স্বাক্ষর করে দেন।

কাগজটিতে সই নেওয়ার পর ফ্রাঙ্কো একটি ভিডিও বার্তার মাধ্যমে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে উদ্দেশ করে বলে, ‘এবার আপনার পালা’। 

অর্থাৎ খুদে ভক্তটি এএফএকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্কালোনিকে অফিশিয়ালি রেখে দেওয়ার জন্য অনুরোধ জানায়।

আর্জেন্টিনাকে একাধিক শিরোপা জেতানো এই কোচের চুক্তি নিয়ে যখন ফুটবল মহলে আলোচনা চলছে। ঠিক তখনই ভক্তদের ভালোবাসার এমন একটি মিষ্টি চিত্র সামনে এলো।

পিতৃত্বকালীন ছুটি বাতিল করে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন ইবাদত, দলে আর কারা আছেন

ক্রীড়া প্রতিবেদক
পিতৃত্বকালীন ছুটি বাতিল করে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন ইবাদত, দলে আর কারা আছেন
বাংলাদেশের পেসার ইবাদত হোসেন। ছবি : ফেসবুক

আগামী আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। এই সফরের সময় প্রথমবারের মতো বাবা হবেন ইবাদত হোসেন। তাই বিসিবির কাছে আগেই ছুটি চেয়ে নিয়েছিলেন। 

কিন্তু দলের অন্য দুই ফাস্ট বোলার নাহিদ রানা ও শরীফুল ইসলাম চোটের কারণে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে যাওয়ায় পিতৃত্বকালীন ছুটি বাতিল করেছেন ইবাদত। এই পেসারকে রেখেই আজ ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

টেস্ট দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার ও জাকের আলীও। দলে রাখা হয়েছে বাংলাদেশ জাতীয় দলে এখনো অভিষেক না হওয়া পেসার মুশফিক হাসানকেও। 

নাহিদ ও শরীফুলের মতো লিটন দাসও চোটের কারণে অস্ট্রেলিয়ায় যেতে পারছেন না। মূলত লিটনের বিকল্প হিসেবেই সুযোগ পেয়েছেন জাকের আলী। এই উইকেটকিপার-ব্যাটার সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের জুনে। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করায় আবার ডাক পেলেন তিনি। 
সৌম্য সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২১ সালে। ওশেনিয়া মহাদেশে টেস্টে সৌম্যর ব্যাটিং গড় ৫০-এর বেশি, ৩ ম্যাচে একটি করে সেঞ্চুরি ও ফিফটি আছে। হয়তো সেটি বিবেচনায় নিয়ে তার ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা। 

যথারীতি দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ।

আগামী ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। ১৩ আগস্ট ডারউইনে শুরু প্রথম টেস্ট। ২২ আগস্ট থেকে দ্বিতীয় ও শেষ হবে ম্যাকাইয়ে। 

অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আমিত হাসান, জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন ও মুশফিক হাসান।

বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক
বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ
ছবি : ক্রিকইনফো

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করেছে। কাভেম হজের অপরাজিত ৮৩ রানের ওপর ভর প্রথম দিনে চালকের আসনে স্বাগতিকরা। তবে দিনের শুরু তিন উইকেট তুলে নিয়ে দারুণ শুরু করেছিল সফরকারীরা।

ত্রিনিদাদে ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং সাবধানে শুরু করে ৫০ বলে ১৩ রানের জুটি গড়েন ক্যারিবীয় দুই ওপেনার তেজনারাইন চন্দরপল ও ব্র্যান্ডন কিং। 

১ বাউন্ডারিতে ১২ রান করা কিংকে বোল্ড করে পাকিস্তানকে প্রথম উইকেট উপহার দেন পেসার মোহাম্মদ আব্বাস। 

দ্বিতীয় উইকেটে রানের চাকা সচল রেখে স্কোর বোর্ডে ৫১ রান যোগ করেন চন্দরপল ও কাভেম হজ। জমে যাওয়া জুটিতে ভাঙন ধরান পাকিস্তানের আরেক পেসার আমের জামাল। ১টি চারে ২১ রান করে জামালের শিকার হন চন্দরপল। 

এরপর হজের সাথে ৪২ রানের জুটিতে ওয়েস্ট ইন্ডিজের রান ১০০ পার করেন আমির জাঙ্গু। ২টি চার ও ১টি ছক্কায় ২১ রান তুলে আব্বাসের দ্বিতীয় শিকার হন জাঙ্গু। ১০৬ রানে ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

এ অবস্থায় পাকিস্তানের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন হজ ও অধিনায়ক শাই হোপ। ১৮৭ বলে ৮৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনের খেলা শেষ করেন তারা। 

টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৮৩ রানে অপরাজিত আছেন হজ। তার ১৮১ বলের ইনিংসে ৯টি বাউন্ডারি ছিল। ৯১ বলে ৩৯ রানের অনবদ্য ইনিংস খেলেছেন হোপ।

ব্রায়ান লারা স্টেডিয়ামে প্রথমবারের মত টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ওয়ানডে-টি-টোয়েন্টি এবং প্রথম শ্রেণির ম্যাচ অনুষ্ঠিত হলেও কখনো টেস্ট অনুষ্ঠিত হয়নি। এই ম্যাচ দিয়ে ত্রিনিদাদের দ্বিতীয় এবং ক্যারিবীয়দের ১৩তম টেস্ট ভেন্যু হিসেবে রেকর্ড বইয়ে নাম তুললো এই স্টেডিয়াম।