• ই-পেপার

একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর

নিখোঁজ মেঘার সন্ধান চায় পুলিশ

অনলাইন ডেস্ক
নিখোঁজ মেঘার সন্ধান চায় পুলিশ
নিখোঁজ সোমাইয়া আক্তার মেঘা। ছবি : ডিএমপি

রাজধানীর শ্যামপুর থানা এলাকা থেকে সোমাইয়া আক্তার মেঘা নামের এক কিশোরী নিখোঁজ হয়েছে। তার বয়স ১৭ বছর। কেউ ওই কিশোরীর সন্ধান জানলে পুলিশকে জানানোর পরামর্শ দিয়েছে ডিএমপি।

পুলিশ জানিয়েছে, নিখোঁজ সোমাইয়া আক্তার মেঘার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি।

শ্যামপুর থানা সূত্রে জানা যায়, সোমাইয়া আক্তার মেঘা গত ১৯ জুলাই বিকেল আনুমানিক ৫টার দিকে শ্যামপুর থানাধীন পশ্চিম ধোলাইপাড় এলাকা থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় কিশোরীর বাবা মনির হোসেন শ্যামপুর থানায় জিডি করেছেন। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে সোমাইয়া আক্তার মেঘার কোনো সন্ধান পাওয়া যায়নি।

কোনো সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত নিখোঁজ কিশোরীর সন্ধান জেনে থাকলে তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) রুবেল মিত্র (০১৮৭৫-১৫৩২৬৬), ডিউটি অফিসার (০১৩২০-০৪০৪৮৮) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৪৮১) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বাস চলাচলে আসতে যাচ্ছে বড় পরিবর্তন

অনলাইন ডেস্ক
বাস চলাচলে আসতে যাচ্ছে বড় পরিবর্তন
ছবি: কালের কণ্ঠ

রাজধানীতে গণপরিবহনের বিশৃঙ্খলা দূর করে শৃঙ্খলতার মধ্যে আনতে রেশনাইলেজশন কার্যক্রমে বড় পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এতে কমবে একই রুটে অনেক অপারেটরের বাস চলাচল এবং যাত্রী ভোগান্তি।

ঢাকার গণপরিবহনে বিশৃঙ্খলা ও বেপরোয়া প্রতিযোগিতা দূর করতে সচল ৯৮টি বাস রুট কমিয়ে সার্কুলার ও কমিউটারসহ প্রায় ৬০টি রুটে আনার উদ্যোগ নিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। ইতিমধ্যে ডিটিসিএ, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং বাস মালিক-শ্রমিক সংগঠনগুলোর মধ্যে ৩২টি রুটের বিষয়ে ঐকমত্য হয়েছে।

এক রুটে এক অপারেটর

প্রতিটি রুটে একটি করে কম্পানি/অপারেটর রাখার নীতি গৃহীত হবে এবং প্রয়োজন অনুযায়ী নির্দিষ্টসংখ্যক বাস নির্ধারণ করে দেওয়া হবে। ফিটনেস ও বৈধ কাগজপত্র যাচাই ছাড়া অনুমোদন দেওয়া হবে না।

অবৈধ রুট ও বাস অপসারণ
বিআরটিএ-এর অনুমোদিত ৪১৮টি রুটের মধ্যে সচল না থাকা রুটগুলো বাতিল করা হবে। এছাড়া ফিটনেসবিহীন ১ হাজারের বেশি বাস দ্রুত রাস্তা থেকে সরানো হবে।

টার্মিনাল ও পার্কিং
প্রধান সড়কের ওপর পার্কিং বন্ধ করতে রুটের শুরু ও শেষ প্রান্ত শহরের কেন্দ্রের বাইরে নির্ধারণ এবং নতুন টার্মিনাল ও ডিপো নির্মাণের সুপারিশ করা হয়েছে।

বর্তমান পরিস্থিতি ও জরিপের তথ্য

বিআরটিএ-এর অনুমোদিত ৪১৮টি রুটের অধিকাংশ কাগজ-কলমে থাকলেও বাস্তবে সচল রুট ৯৮টি। বৈধ পারমিট আছে মাত্র ৮০টির এবং পারমিট ছাড়াই চলছে ১৬টি রুট (হাতিরঝিলের ২টি সার্কুলার রুট ছাড়া)।

দীর্ঘ রুট ও যাত্রী সংখ্যা
অধিকাংশ রুট ৩০ কিমি-এর বেশি দীর্ঘ, যা কার্যকর নয়। জরিপ মতে, ঢাকায় প্রতিদিন প্রায় ৩৭ লাখ মানুষ বাসে চলাচল করেন।

এদিকে, উত্তরা, গাজীপুর, সাভার, যাত্রাবাড়ী, গুলিস্তান ও সদরঘাট—এসব করিডরে সবচেয়ে বেশি যাত্রী চলাচল করায় নতুন পরিকল্পনায় এসব রুটের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বুয়েটের পরিবহন বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান জানান, শৃঙ্খলা ফেরাতে রুট রেশনালাইজেশন জরুরি। এটি বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা, পরিকল্পিত প্রস্তুতি, টেন্ডারের মাধ্যমে অপারেটর নিয়োগ এবং নির্ধারিত গতিসীমা ও সময়সূচি মেনে চলা প্রয়োজন।

‘নাগা বিফ খিচুড়ি’র নতুন জাদু হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে

অনলাইন ডেস্ক
‘নাগা বিফ খিচুড়ি’র নতুন জাদু হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে

বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের স্বাদকে আরো সমৃদ্ধ করতে হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট উন্মোচন করেছে তাদের নতুন মেন্যু ‘নাগা বিফ খিচুড়ি’।

‘বাংলার স্বাদ’–এই অঙ্গীকারকে ধারণ করে তৈরি এই বিশেষ পদে রয়েছে প্রিমিয়াম মানের গরুর মাংস, আসল নাগা মরিচ আর দেশীয় সুগন্ধি মসলা এবং ধীর আঁচে দীর্ঘ সময় রান্নার ঐতিহ্যবাহী কৌশলের অনন্য সমন্বয়। উৎকৃষ্ট মানের চাল, ডাল ও খাঁটি সরিষার তেল আর আচার দিয়ে প্রস্তুত এই ঝাঁজালো খিচুড়ি। অনন্য এই পদটি ঝালপ্রেমী ও ঐতিহ্যবাহী খাবারের অনুরাগীদের জন্য এক ভিন্নমাত্রার স্বাদ এনে দেবে।

বাংলার ঐতিহ্যবাহী রন্ধনশৈলীকে আধুনিক ও আরামদায়ক পরিবেশে অতিথিদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট নিয়মিত নতুন নতুন দেশীয় স্বাদের পদ সংযোজন করে আসছে। নাগা বিফ খিচুড়ি সেই ধারাবাহিকতায় আরেকটি বিশেষ সংযোজন, যা অতিথিদের জন্য এনে দেবে ঝাঁজ, ঐতিহ্য এবং পরিপূর্ণ রসনাতৃপ্তির এক অনন্য অভিজ্ঞতা।

বসুন্ধরা আবাসিক এলাকাসহ ঢাকার সব ভোজনরসিকের হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে এসে নতুন নাগা বিফ খিচুড়ি উপভোগ করার জন্য রইল নিমন্ত্রণ।

শাহজালাল বিমানবন্দরের গেটের কাছে ময়লার স্তূপে আগুন

অনলাইন ডেস্ক
শাহজালাল বিমানবন্দরের গেটের কাছে ময়লার স্তূপে আগুন
ফাইল ছবি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন ময়লার স্তূপে আগুন লাগার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ। তবে সেখানে গিয়ে সরাসরি কোনো আগুনের অস্তিত্ব না পেলেও ধোঁয়া দেখা গেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।