চলতি গ্রীষ্মের দলবদলে সবচেয়ে আলোচনায় আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। দীর্ঘদিন ধরে স্প্যানিশ ক্লাব নগর প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ এই আর্জেন্টাইন তারকাকে নিয়ে দর-কাষাকষিতে চালাচ্ছিলে। শেষতক চুড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে বার্সার নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো। আলভারেজকে বার্সেলোনার কাছে বিক্রি না করবে না তারা।
স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সেরের তথ্য অনুযায়ী, আতলেতিকো মাদ্রিদ হুলিয়ান আলভারেজকে বার্সেলোনার কাছে বিক্রি না করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। সরাসরি প্রতিদ্বন্দ্বী দলকে শক্তিশালী করতে চায় না তারা।
আতলেতিকো মাদ্রিদ তাদের এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বার্সার জার্সিতে দেখতে চায় না। লা লিগার শিরোপা লড়াইয়ে প্রতিপক্ষকে শক্তিশালী করার কোনো ইচ্ছে তাদের নেই বলে জানা গেছে।
এদিকে বার্সেলোনা যেভাবে দলবদলের চেষ্টা চালিয়েছে। তাতে ক্লাবটির সার্বিক আচরণে আতলেতিকো বোর্ড চরম অসন্তুষ্ট বলেও জানা গেছে।
প্রকাশিত সংবাদে জানা গেছে, আতলেতিকো মাদ্রিদ যদি আলভারেজকে বিক্রি করার সিদ্ধান্ত নেয়। তবে তারা কেবল প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের সাথেই আলোচনা করতে রাজি।
আর্সেনালের স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রে বার্তা এই চুক্তিতে বড় ভূমিকা রাখছেন। বার্তা এর আগে ম্যানচেস্টার সিটি থেকে আলভারেজকে আতলেতিকোতে এনেছিলেন। খেলোয়াড়ের এজেন্টের সাথে তার সম্পর্ক দারুণ।
আলভারেজের রিলিজ ক্লজ ৫০০ মিলিয়ন ইউরো হলেও, আর্সেনালের মতো বিদেশি ক্লাবের কাছে তাকে বিক্রি করতে আতলেতিকো কমপক্ষে ১০০ মিলিয়ন ইউরো দাবি করতে পারে।





