• ই-পেপার

শিয়াল ঠেকাতে জিআই তারে বিদ্যুৎ সঞ্চালন, সেই ফাঁদেই প্রাণ গেল খামারির

ব্রাহ্মণবাড়িয়া

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১২
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১২ জন আহত হয়েছে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। 

রবিবার (২৬ জুলাই) সকালে উপজেলার খাড়েরা ইউনিয়নের গোলসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর চালক পালিয়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে দিগন্ত পরিবহনের যাত্রীবাহী একটি বাস কসবা উপজেলার কুটি থেকে ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী যাচ্ছিল। পথিমধ্যে গোলসার এলাকার অতিক্রম করার সময় বাসটির একটি চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়। এতে ১২ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু তাহের জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস উদ্ধার করে। ঘটনার পর বাসচালক পালিয়ে যায়।


 

সিলেটে গাছের মগডাল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে গাছের মগডাল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ছবি

সিলেটের কানাইঘাট উপজেলায় একটি গাছের মগডাল থেকে সৈয়দ আহমদ শারীফ (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ জুলাই) সকালে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মিকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শারীফ ওই গ্রামের মৃত কুটু মনির ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে শারীফের মা বাড়ির পাশের একটি গাছের মগডালে গলায় রশি পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। পরে তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিনকে জানান। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মিকিরপাড়া গ্রামের একটি গাছের মগডাল থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’

বরিশালে নির্মীয়মাণ স্কুল ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালে নির্মীয়মাণ স্কুল ভবন থেকে পড়ে শ্রমিক নিহত
সংগৃহীত ছবি

বরিশালের বানারীপাড়া উপজেলায় একটি নির্মীয়মাণ স্কুল ভবন থেকে পড়ে জাহাঙ্গীর হোসেন (৬০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার চাখার ইউনিয়নের বিবিএসজি মাধ্যমিক বিদ্যালয়ের নির্মীয়মাণ ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর হোসেন ঝালকাঠি সদর উপজেলার ভারুকাঠি গ্রামের মো. মোবারক হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, জাহাঙ্গীর হোসেন নির্মীয়মাণ ভবনের তৃতীয় তলার একটি কক্ষে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে দ্বিতীয় তলার ছাদের ওপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশ হাসপাতালে পৌঁছানোর আগেই স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

গাজীপুরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
ছবি: কালের কণ্ঠ

গাজীপুর মহানগরীর পূবাইলে চুরির অভিযোগে জুয়েল (২৫) নামের এক যুবককে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (২৬ জুলাই) দুপুরে পূবাইল থানার খিলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত জুয়েল ওই এলাকার জুলমত আলীর ছেলে। দিনদুপুরে এমন হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন জানান, কয়েকদিন আগে একই এলাকার রুস্তম আলীর অটোরিকশা থেকে চারটি ব্যাটারি চুরির অভিযোগ ওঠে জুয়েলের বিরুদ্ধে। স্থানীয়ভাবে সালিশে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা অটোরিকশার মালিক রুস্তম আলীকে বুঝিয়ে দিয়ে ঘটনাটি মীমাংসা করা হয়। রবিবার দুপুরে পূর্বের ওই ঘটনার জেরে ফের জুয়েলকে চোর আখ্যা দিয়ে অটোরিকশার মালিকসহ কয়েকজন গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে তাকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।