• ই-পেপার

ভিনির ‘শত্রু’ রদ্রিকে কি দলে ভেড়াচ্ছে রিয়াল মাদ্রিদ

টি-টোয়েন্টিতে শীর্ষস্থান পুনরুদ্ধার ভারতের

ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টিতে শীর্ষস্থান পুনরুদ্ধার ভারতের

টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম দু’টি সিরিজ়েই হেরেছে ভারতীয় দল। আয়ারল্যান্ডের কাছে ০-২ এবং ইংল্যান্ডের কাছে ০-৪ ব্যবধানে হারায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) র ্যাংকিংয়ে শীর্ষ স্থান খুইয়ে ছিল ভারত। তবে জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত হতেই আবারো শীর্ষস্থান পুনরুদ্ধার করে গৌতম গাম্ভীরের শিষ্যরা।

শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টি জিম্বাবুয়েকে ৯০ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। এই জয়ের ফলে তিন ম্যাচে সিরিজ জয় নিশ্চিত হয়েছে শ্রেয়াস আইয়ারা। রবিবার তৃতীয় ম্যাচ হারলেও সিরিজ জিতে দেশে ফিরবেন তারা। 

তবে জ়িম্বাবোয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচটি বিশ্বের এক নম্বর দল হিসাবেই খেলতে নামবে ভারত। আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন যে র‌্যাংকিং প্রকাশ করেছে, তাতে ইংল্যান্ডকে টপকে আবার শীর্ষে উঠে এসেছে ভারত। বলা যায়, গৌতম গম্ভীরের দলকে আবার শীর্ষে পৌঁছে দিলেন কোচ ভিভিএস লক্ষ্মণ।

ভারত এবং ইংল্যান্ড দু’দলেরই রেটিং ২৬৮। তবে ভারতের পয়েন্ট ১৬০৮৮। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া ইংল্যান্ডের পয়েন্ট ১০১৮৬। তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের রেটিং ২৬০। চতুর্থ স্থানে থাকা নিউ জ়িল্যান্ডের রেটিং ২৪৭। বিশ্বকাপ রানার্স দক্ষিণ আফ্রিকা রয়েছে পঞ্চম স্থানে। তাদের রেটিং ২৪৪। ক্রমতালিকায় প্রথম দু’টি স্থান ছাড়া আর কোনও জায়গায় পরিবর্তন হয়নি।

আইসিসির টি-টোয়েন্টি ক্রমতালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তান। তাদের রেটিং ২৪০। সপ্তম স্থানে ২৩৪ রেটিং নিয়ে ওয়েস্ট ইন্ডিজ়। অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ। তাদের রেটিং ২২৪। নবম স্থানে থাকা শ্রীল‌ঙ্কার রেটিং ২২১। দশম স্থানে রয়েছে আফগানিস্তান। তাদের রেটিং ২২০। কয়েক দিন আগে ভারতের বিরুদ্ধে সিরিজ় জেতা আয়ারল্যান্ড রয়েছে তালিকায় ১১ নম্বরে। আইরিশদের রেটিং ২০৫। ১২ নম্বরে জ়িম্বাবোয়ে। তাদের রেটিং ২০২। 

আলভারেজকে ছেড়ে দিয়ে বার্সার শক্তি বাড়াতে চায় না আতলেতিকো

ক্রীড়া ডেস্ক
আলভারেজকে ছেড়ে দিয়ে বার্সার শক্তি বাড়াতে চায় না আতলেতিকো

চলতি গ্রীষ্মের দলবদলে সবচেয়ে আলোচনায় আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। দীর্ঘদিন ধরে স্প্যানিশ ক্লাব নগর প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ এই আর্জেন্টাইন তারকাকে নিয়ে দর-কাষাকষিতে চালাচ্ছিলে। শেষতক চুড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে বার্সার নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো। আলভারেজকে বার্সেলোনার কাছে বিক্রি না করবে না তারা।

স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সেরের তথ্য অনুযায়ী, আতলেতিকো মাদ্রিদ হুলিয়ান আলভারেজকে বার্সেলোনার কাছে বিক্রি না করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। সরাসরি প্রতিদ্বন্দ্বী দলকে শক্তিশালী করতে চায় না তারা।

আতলেতিকো মাদ্রিদ তাদের এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বার্সার জার্সিতে দেখতে চায় না। লা লিগার শিরোপা লড়াইয়ে প্রতিপক্ষকে শক্তিশালী করার কোনো ইচ্ছে তাদের নেই বলে জানা গেছে।

এদিকে বার্সেলোনা যেভাবে দলবদলের চেষ্টা চালিয়েছে। তাতে ক্লাবটির সার্বিক আচরণে আতলেতিকো বোর্ড চরম অসন্তুষ্ট বলেও জানা গেছে।

প্রকাশিত সংবাদে জানা গেছে, আতলেতিকো মাদ্রিদ যদি আলভারেজকে বিক্রি করার সিদ্ধান্ত নেয়। তবে তারা কেবল প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের সাথেই আলোচনা করতে রাজি।

আর্সেনালের স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রে বার্তা এই চুক্তিতে বড় ভূমিকা রাখছেন। বার্তা এর আগে ম্যানচেস্টার সিটি থেকে আলভারেজকে আতলেতিকোতে এনেছিলেন। খেলোয়াড়ের এজেন্টের সাথে তার সম্পর্ক দারুণ।

আলভারেজের রিলিজ ক্লজ ৫০০ মিলিয়ন ইউরো হলেও, আর্সেনালের মতো বিদেশি ক্লাবের কাছে তাকে বিক্রি করতে আতলেতিকো কমপক্ষে ১০০ মিলিয়ন ইউরো দাবি করতে পারে।

শ্রীলঙ্কা সফরে বুমরাহকে নিয়ে সংশয়, ফিরছেন জাদেজা

ক্রীড়া ডেস্ক
শ্রীলঙ্কা সফরে বুমরাহকে নিয়ে সংশয়, ফিরছেন জাদেজা
ছবি : বিসিসিআই

আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ভারত। আগামী সপ্তাহে টেস্ট সিরিজের দল ঘোষণা হবে। তার আগে দলের অন্যতম পেসার জাসপ্রীত বুমরাহর ফিটনেস দুশ্চিন্তায় ভারতীয় ম্যানেজমেন্ট। তবে দীর্ঘদিন পর আবার দলে ফিরছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। 

বিসিসিআইয়ের বরাত দিয়ে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, বুমরাহর চোটের উন্নতির দিকে নিয়মিত নজর রাখা হচ্ছে। টেস্ট সিরিজ শুরু হতে এখনো প্রায় তিন সপ্তাহ বাকি। তাই সুস্থ হয়ে দলে ফেরার জন্য ওর হাতে যথেষ্ট সময় আছে।

 

বুমরাহকে নিয়ে পর্যাপ্ত সময় হাতে রয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার। ভারতীয় পেসারের এ মুহূর্তে ‘রিকভারি’ চলছে।

অন্যদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় টেস্ট টিমে অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার ফেরা নিশ্চিত। চলতি বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি ওয়ানডে খেলার পর থেকেই তিনি দলের বাইরে। শ্রীলঙ্কার স্পিন-সহায়ক উইকেটে তিনি টিম ইন্ডিয়ার বড় অস্ত্র হতে পারেন বলে মনে করছেন অনেকে। 

ইংল্যান্ড সিরিজের শেষ টেস্টে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন ভারতীয় পেসার বুমরাহ। এই অবস্থায় শ্রীলঙ্কা সিরিজে আগে এই অভিজ্ঞ পেসারকে শতভাগ ফিট পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

জানা যায়, ভারতীয় দল ৪ আগস্টের মধ্যে শ্রীলঙ্কায় পৌঁছবে। সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কলম্বোর ননডেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাবে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবে ভারত। তবে বুমরাহ দলের সঙ্গে শুরুতেই শ্রীলঙ্কা যেতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

কমনওয়েলথ গেমস : ফাইনালে মর্মান্তিক দুর্ঘটনার শিকার ইংলিশ জিমন্যাস্ট

ক্রীড়া ডেস্ক
কমনওয়েলথ গেমস : ফাইনালে মর্মান্তিক দুর্ঘটনার শিকার ইংলিশ জিমন্যাস্ট

কমনওয়েলথ গেমসের পুরুষদের আর্টিস্টিক জিমন্যাস্টিকস ফাইনাল চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।  ম্যাচে হাই বার রুটিন করার সময় হাত ফসকে প্রায় ৩ মিটার (৮.৫ ফুট) উচ্চতা থেকে ঘাড় মটকে ম্যাটের ওপর আছড়ে পড়েন ইংল্যান্ডের তরুণ জিমন্যাস্ট গ্যাব্রিয়েল ল্যাংটন। মুহূর্তে যেন স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা অ্যারেনা।

পড়ে যাওয়ার পর নিজে থেকে উঠে দাঁড়াতে পারেননি ল্যাংটন। দ্রুত প্রায় ১২ জন চিকিৎসা তার কাছে ছুটে আসে। প্রায় ২০-৩০ মিনিট ধরে তাকে মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরে মাথা ও ঘাড়ে বিশেষ সাপোর্ট লাগিয়ে ১৯ বছরের এই জিমন্যাস্টকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময় কিছুক্ষণের জন্য প্রতিযোগিতাও স্থগিত রাখা হয়। 

ছয় বারের অলিম্পিক পদকজয়ী ম্যাক্স হুইটলকের চোটের কারণে ইংল্যান্ডের দলে সুযোগ পেয়েছিলেন ল্যাংটন। কিন্তু সেই অভিজ্ঞতা সুখকর হল না। টুর্নামেন্টের শেষ রোটেশনেই ঘটে এই দুর্ঘটনা।

টিম ম্যানেজমেন্ট  জানিয়েছে, হাসপাতালে একাধিক স্ক্যান করার পর তার কোনো গুরুতর শারীরিক জটিলতা বা ফ্র্যাকচার ধরা পড়েনি। তিনি সুস্থ আছেন। তাই আপাতত স্বস্তির খবর ইংল্যান্ড শিবিরে। 

ভিনির ‘শত্রু’ রদ্রিকে কি দলে ভেড়াচ্ছে রিয়াল মাদ্রিদ | কালের কণ্ঠ