• ই-পেপার

সরকারের ঘরেই শত্রুদের বসবাস?

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস

অনলাইন ডেস্ক
দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস

দেশের আটটি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

শনিবার (১৮ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব অঞ্চলেও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

ইউনিসেফের বিশ্লেষণ

বাংলাদেশের আরো ১২ লাখ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে

অনলাইন ডেস্ক
বাংলাদেশের আরো ১২ লাখ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কায় বাংলাদেশে নতুন করে আরও অন্তত ১২ লাখ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছেন। গত বৃহস্পতিবার জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) এক বিশ্লেষণে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

দরিদ্র পরিবারের শিশুদের ওপর মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা বৈশ্বিক অর্থনীতির চাকা ওলটপালট করে দিয়েছে। যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রায়। বিশেষ করে চাল, ডাল, ভোজ্যতেল, শাকসবজি, মাছ ও মুরগির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি দেশের সীমিত ও নিম্নআয়ের পরিবারগুলোর ওপর আর্থিক চাপ সৃষ্টি করেছে। এটি অনেককে নতুন করে দারিদ্র্যসীমার নিচে ঠেলে দিচ্ছে। বিশ্বব্যাপী ১৬৭টি দেশের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি এই প্রতিবেদনে দেখানো হয়েছে, কীভাবে হরমুজ প্রণালি বন্ধ হওয়া এবং আন্তর্জাতিক বাণিজ্যে বিপর্যয় নেমে আসার কারণে বিশ্বজুড়ে আমদানি-রপ্তানি ব্যয় বেড়েছে। বাংলাদেশসহ এশিয়ার উন্নয়নশীল দেশগুলো বাহ্যিক ধাক্কার প্রতি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এই সংকটের তীব্রতা এখানে অনেক বেশি অনুভূত হচ্ছে।

বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, জ্বালানি তেল ও পরিবহন খরচ বাড়ার প্রভাবে দেশীয় বাজারে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, বিশ্বব্যাপী এই সংঘাতের সবচেয়ে বড় শিকার হচ্ছে এশিয়া ও আফ্রিকা অঞ্চলের দরিদ্র পরিবারগুলো। এই অঞ্চলে চলতি বছরের শেষ দিকে অতিরিক্ত দুই কোটি ৩৪ লাখ শিশু তীব্র আর্থিক সংকটের মুখোমুখি হতে পারে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রের সীমানা ছাড়িয়ে বহু দূরের দেশের সাধারণ মানুষ ও শিশুরা আজ এই সংঘাতের মাশুল গুনছে। নিত্যপণ্যের বাড়তি দামের কারণে দরিদ্র পরিবারগুলো তাদের সন্তানদের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য ও শিক্ষার ব্যয় মেটাতে পারছে না। ফলে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এটি তাদের পুরো জীবনের ওপর একটি দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ইউনিসেফ বাংলাদেশসহ বিশ্বনেতাদের প্রতি সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও জোরদার করার আহ্বান জানিয়েছে। বিশেষ করে, দরিদ্র পরিবারগুলোর জন্য নগদ অর্থ সহায়তা বাড়ানো এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারি বরাদ্দ অক্ষুণ্ন রাখার ওপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে যেসব দেশ ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছে, তাদের ঋণ পরিশোধ সাময়িকভাবে স্থগিত করে সেই অর্থ মানুষের মৌলিক চাহিদা মেটাতে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

সংস্থাটি সতর্ক করেছে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে গত কয়েক দশকের কষ্টার্জিত উন্নয়ন অগ্রগতি সম্পূর্ণ ভেস্তে যাবে। এতে লাখ লাখ শিশুর ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে।

একনজরে আজকের কালের কণ্ঠ (১৮ জুলাই)

অনলাইন ডেস্ক
একনজরে আজকের কালের কণ্ঠ (১৮ জুলাই)
ডেঙ্গু আক্রান্ত ৫ জনে এক শিশু

ডেঙ্গু আক্রান্ত ৫ জনে এক শিশু

দেশে দেড় মাস ধরে ডেঙ্গুর সংক্রমণ ঊর্ধ্বমুখী। এর মধ্যে দেশের সব জেলায় রোগটির বিস্তার ঘটেছে। আক্রান্ত হচ্ছে পাঁচ...

 

বন্যায় ডেঙ্গুর ঝুঁকিতে প্রস্তুতি, জনসম্পৃক্ততার বিকল্প নেই

বন্যায় ডেঙ্গুর ঝুঁকিতে প্রস্তুতি, জনসম্পৃক্ততার বিকল্প নেই

দেশ এখন একদিকে বন্যা পরিস্থিতি মোকাবেলা করছে, অন্যদিকে ডেঙ্গুর মৌসুমও সামনে। বন্যার কারণে ডায়রিয়া, আমাশয়সহ...

 

অপূর্ণতার মেটলাইফ হবে পূর্ণতার ঠিকানা?

অপূর্ণতার মেটলাইফ হবে পূর্ণতার ঠিকানা?

২০১৬ সালে মেটলাইফ স্টেডিয়ামে লেখা হয়েছিল মেসির সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়। সেই মাঠেই এবার যোগ হতে পারে তাঁর সোনালি...

 

মেসিকে হারাতে তাঁর পথেই হাঁটতে চায় স্পেন

মেসিকে হারাতে তাঁর পথেই হাঁটতে চায় স্পেন

মেসিকে হারাতে হলে মেসির পথেই হাঁটতে হবেবিশ্বকাপ ফাইনালের আগে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের কথার সারমর্ম যেন...

 

জীবনের ইনিংস শেষে অনন্তে সোবার্স

জীবনের ইনিংস শেষে অনন্তে সোবার্স

ক্রিকেটের ইতিহাসের এক সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটল। না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সর্বকালের সেরা অলরাউন্ডার ও...

 

ইউরোপের বাজারে পোশাকের দাম কমছে, অর্ডারও কমছে

ইউরোপের বাজারে পোশাকের দাম কমছে, অর্ডারও কমছে

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পোশাকবাজারে চাহিদা কমেছে। তবে এর প্রভাব প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় সবচেয়ে বেশি...

 

আশা ফেরানোর অঙ্গীকার নিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী হচ্ছেন বার্নহ্যাম

আশা ফেরানোর অঙ্গীকার নিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী হচ্ছেন বার্নহ্যাম

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম। তিনি লেবারপ্রধান হয়ে...

 

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছে সরকার

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছে সরকার

এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, বসতবাড়ি, বেড়িবাঁধ ইত্যাদি পর্যায়ক্রমে নতুন করে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন...

 

সমীক্ষা ছাড়াই গ্রামীণ সেতুর মেগাপ্রকল্প

সমীক্ষা ছাড়াই গ্রামীণ সেতুর মেগাপ্রকল্প

এমপিদের চাহিদার আলোকে বিভিন্ন এলাকায় ২০৪টি সেতু নির্মাণে আট হাজার কোটি টাকার রাজনৈতিক মেগাপ্রকল্প বাস্তবায়নের...

 

ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচে ভিন্ন লড়াই

ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচে ভিন্ন লড়াই

দুই দলেরই ছিল অভিন্ন স্বপ্ন। এক দল ডালাস থেকে ধরতে চেয়েছিল নিউজার্সির উড়ান, আরেক দল উড়তে চেয়েছিল আটলান্টা থেকে।...

 

মানবপাচার মামলায় শাস্তির হার বাড়াবে নতুন আইন

মানবপাচার মামলায় শাস্তির হার বাড়াবে নতুন আইন

মাদারীপুর সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের লিমন মাতুব্বরকে ইতালি পাঠানোর কথা বলে গত বছরের ১১ সেপ্টেম্বর ১৮ লাখ টাকা...

 

অজান্তেই ‘অন্তহীন যুদ্ধে’ জড়িয়েছেন ট্রাম্প

অজান্তেই ‘অন্তহীন যুদ্ধে’ জড়িয়েছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি যেন...

 

জীবন রক্ষাকারী ওষুধেই মৃত্যুর ফাঁদ

জীবন রক্ষাকারী ওষুধেই মৃত্যুর ফাঁদ

জীবন বাঁচানোর কথা যে ওষুধের, সেটিই কখনো কখনো মৃত্যুর কারণ হয়ে উঠছে। ভেজাল, নকল ও নিম্নমানের ওষুধে রোগীর মৃত্যু ও...

 

ডাইনোসর যুগের মাছের গর্জন রেকর্ড

ডাইনোসর যুগের মাছের গর্জন রেকর্ড

আটলান্টিক স্টারজন নামক প্রাগৈতিহাসিক মাছের প্রজননকালীন ডাক প্রথমবারের মতো রেকর্ড করেছেন গবেষকরা। প্রজনন...

 

প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্তের জেরে রাজনৈতিক সংকটে জেলেনস্কি

প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্তের জেরে রাজনৈতিক সংকটে জেলেনস্কি

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে বরখাস্ত করার সিদ্ধান্ত প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির জন্য...

 

বসুন্ধরা গ্রুপের সহায়তা পেয়ে কর্মমুখী হচ্ছেন অসচ্ছল নারীরা

বসুন্ধরা গ্রুপের সহায়তা পেয়ে কর্মমুখী হচ্ছেন অসচ্ছল নারীরা

সমাজকে সুন্দর ও স্বাবলম্বী করে গড়ে তুলতে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন বসুন্ধরা...

 

মেসি থেকে ইয়ামাল : বিশ্বকাপ ফাইনালে প্রজন্মের মহারণ

মেসি থেকে ইয়ামাল : বিশ্বকাপ ফাইনালে প্রজন্মের মহারণ

বিশ্বকাপের ফাইনাল কখনোই শুধু একটি ফুটবল ম্যাচ নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে অনেক স্মৃতি, জাতিগত পরিচয়, অর্থনীতি,...

 

রাজধানী ঢাকায় সুপেয় পানির সংকট

রাজধানী ঢাকায় সুপেয় পানির সংকট

ভোর ৫টা। অ্যালার্মে নয়, কলের শব্দে ঘুম ভাঙে ঢাকার অনেক পরিবারে। কারণ কখন পানি আসবে, তার কোনো নিশ্চয়তা নেই। তাই...

 

সমাজের সুস্থতা নিয়ে ভাবতে হবে

সমাজের সুস্থতা নিয়ে ভাবতে হবে

মোদ্দাকথা হচ্ছে, সমাজ মোটেই সুস্থ অবস্থায় নেই। ৩ জুনের সব কটি জাতীয় দৈনিকে একটি খবর খুব গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে,...

 

সাড়ে সাত বছরে ৭৯ পুলিশ সদস্যের আত্মহত্যা

সাড়ে সাত বছরে ৭৯ পুলিশ সদস্যের আত্মহত্যা

বাংলাদেশ পুলিশের নিম্নপদস্থ সদস্যদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে চলতি...

 

পাল্টাপাল্টি হামলা, দক্ষিণ ইরানকে বিচ্ছিন্ন করার লক্ষ্য মার্কিন বাহিনীর

পাল্টাপাল্টি হামলা, দক্ষিণ ইরানকে বিচ্ছিন্ন করার লক্ষ্য মার্কিন বাহিনীর

ইরানে গত বৃহস্পতিবার টানা ষষ্ঠ রাতের মতো হামলা চালানোর কথা জানিয়েছে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড...

 

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে বলে ভারতের পররাষ্ট্র...

 

ভাঙন ঠেকাতে বালুর বস্তা ফেলছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মীরা

ভাঙন ঠেকাতে বালুর বস্তা ফেলছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মীরা

  

 

পুলিশ বাহিনীর ভেতরে নিয়মিত কাউন্সেলিং ব্যবস্থা থাকা প্রয়োজন

পুলিশ বাহিনীর ভেতরে নিয়মিত কাউন্সেলিং ব্যবস্থা থাকা প্রয়োজন

বাংলাদেশ পুলিশের মাঠ পর্যায়ের সদস্যদের মধ্যে আত্মহননের ঘটনা অনেক পেশার তুলনায় বেশি। এর পেছনে বেশ কিছু কারণ...

 

সংঘর্ষে রক্তাক্ত দেশ বন্ধ ছিল ইন্টারনেট

সংঘর্ষে রক্তাক্ত দেশ বন্ধ ছিল ইন্টারনেট

২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কমপ্লিট শাটডাউন...

 

ক্ষমতায় যেতে জুলাই আন্দোলন  ব্যবহার করতে চায় বিরোধী দল

ক্ষমতায় যেতে জুলাই আন্দোলন ব্যবহার করতে চায় বিরোধী দল

বিরোধী দল ক্ষমতায় যেতে জুলাই আন্দোলনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী...

 

কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাত, উড়ে গেল চেয়ার-ছাতা

কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাত, উড়ে গেল চেয়ার-ছাতা

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে গতকাল শুক্রবার বিকেলে কয়েক সেকেন্ড স্থায়ী একটি দুর্বল টর্নেডোর আঘাতে...

 

সিরিজে ফিরল বাংলাদেশ

সিরিজে ফিরল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : হারলেই সিরিজ হাতছাড়া। এই সমীকরণে গতকাল বুলাওয়েতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে...

 

শেষটা কোন রোমাঞ্চে মোড়ানো?

শেষটা কোন রোমাঞ্চে মোড়ানো?

ব্রাজিল খেলেছে, ফ্রান্স খেলেছে, ইংল্যান্ডও; তবে ফাইনালের ভেন্যু মেটলাইফ স্টেডিয়ামে শেষ হওয়ার অপেক্ষায় থাকা...

 

দেনমোহর আল্লাহ প্রদত্ত এক অপরিহার্য অধিকার

দেনমোহর আল্লাহ প্রদত্ত এক অপরিহার্য অধিকার

বিয়ে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নত এবং একটি পবিত্র চুক্তি। এই চুক্তির অপরিহার্য অনুষঙ্গ হলো দেনমোহর।...

 

সকালের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

অনলাইন ডেস্ক
সকালের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
ফাইল ছবি

দেশের ৮ জেলার ওপর দিয়ে সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।