• ই-পেপার

শেষটা কোন রোমাঞ্চে মোড়ানো?

টিভিতে

টিভিতে

টি-স্পোর্টস

ফিফা বিশ্বকাপ

ফ্রান্স-ইংল্যান্ড তৃতীয় স্থান নির্ধারণী

সরাসরি, রাত ৩টা

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল

পুনঃপ্রচার, সকাল ১০টা

ফ্রান্স-স্পেন সেমিফাইনাল

পুনঃপ্রচার, দুপুর ১টা

অন্যান্য চ্যানেল

ক্রিকেট

ডাম্বুলা-ক্যান্ডি লঙ্কা প্রিমিয়ার লিগ

সরাসরি, দুপুর ৩-৩০ মিনিট, স্টার স্পোর্টস ৩

কলম্বো-গল লঙ্কা প্রিমিয়ার লিগ

সরাসরি, রাত ৮টা, স্টার স্পোর্টস ৩

 

কথামালা

কথামালা

তারা (ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজ) অসাধারণ ফুটবলার। দেশের জন্য যেভাবে লড়াই করে, সেটা অবিশ্বাস্য। তবে তারা কখনো অসাধারণ, আবার কখনো অবিশ্বাস্য রকমের ভুলও করে। -সাবেক ইংল্যান্ড অধিনায়ক, গ্যারি নেভিল

 

একদিন ভিসেন্তে দেল বস্ক (স্পেনের সাবেক কোচ) আমাকে বলেছিলেন, তুমি যদি তাকে (লিওনেল মেসি) আমাদের হয়ে খেলাতে পারতে, আমরা আরো দু-তিনটি বিশ্বকাপ জিততাম। -স্পেনের যুবদলের সমন্বয়কারী, মেলেন্দেস

 

মেসি যখন বার্সেলোনায় খেলতেন, তখন আমরা লিগের কেউ-ই সত্যিকার অর্থে বুঝিনি তিনি কী ধরনের খেলোয়াড়, আমরা শুধু ভক্ত হিসেবে তাঁকে দেখতাম। -মেজর লিগ সকার কমিশনার, ডন গার্বার

 

রদ্রি যদি মাঝমাঠে পেদ্রি ও লামিনের (ইয়ামাল) সঙ্গে নিজের প্রভাব প্রতিষ্ঠা করতে পারে এবং সুযোগগুলো কাজে লাগাতে যথেষ্ট কার্যকর হতে পারে, তাহলে স্পেনই পার্থক্য গড়ে দেবে। -স্প্যানিশ কোচ, পেপ গার্দিওলা

 

কোনোভাবেই না (মাঠে গিয়ে খেলা দেখবেন না)। অন্য সব ম্যাচের মতো অলিবোসে (প্রেসিডেন্ট হাউস) বসেই খেলা দেখব। -আর্জেন্টিনার প্রেসিডেন্ট, হাভিয়ের মিলেই

 

কারো ভালো লাগুক বা না লাগুক কিংবা কে কী বলল, তাতে কিছু যায়-আসে না। আরো একবার আমরা বিশ্বের সেরা দুই দলের মধ্যে নিজেদের প্রতিষ্ঠিত করেছি। -আর্জেন্টিনা অধিনায়ক, লিওনেল মেসি

 

আর্জেন্টিনা প্রেসিডেন্টের কুসংস্কার

আর্জেন্টিনা প্রেসিডেন্টের কুসংস্কার

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছেন না দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। আলবিসেলেস্তে ফুটবল সংস্কৃতিতে প্রচলিত এক ধরনের কুসংস্কার ‘মুফা’ অমঙ্গলজনক হয়েছে অনেকবারই। নিজের সঙ্গেও তা ঘটেছে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে। তাই এবার সরকারি বাসভবন কিন্তা দে অলিভোস থেকেই দলের সব ম্যাচ দেখেছেন মিলেই। রয়টার্স

ইংল্যান্ডের সমতা

ইংল্যান্ডের সমতা

ঘুরে দাঁড়িয়ে ওয়ানডে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড। প্রথম ম্যাচে তাদের বড় ব্যবধানে হারিয়েছিল ভারত। কার্ডিফে দ্বিতীয় ম্যাচে সফরকারীদের ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১-এ সমতা ফিরিয়েছে ইংলিশরা। ভারতের ২৩৩ রান তাড়া করে জো রুটের অপরাজিত ৯৯ রানে ভর করে ৩৫ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। ক্রিকইনফো