• ই-পেপার

কথামালা

টিভিতে

টিভিতে

টি-স্পোর্টস

ফিফা বিশ্বকাপ

ফ্রান্স-ইংল্যান্ড তৃতীয় স্থান নির্ধারণী

সরাসরি, রাত ৩টা

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল

পুনঃপ্রচার, সকাল ১০টা

ফ্রান্স-স্পেন সেমিফাইনাল

পুনঃপ্রচার, দুপুর ১টা

অন্যান্য চ্যানেল

ক্রিকেট

ডাম্বুলা-ক্যান্ডি লঙ্কা প্রিমিয়ার লিগ

সরাসরি, দুপুর ৩-৩০ মিনিট, স্টার স্পোর্টস ৩

কলম্বো-গল লঙ্কা প্রিমিয়ার লিগ

সরাসরি, রাত ৮টা, স্টার স্পোর্টস ৩

 

আর্জেন্টিনা প্রেসিডেন্টের কুসংস্কার

আর্জেন্টিনা প্রেসিডেন্টের কুসংস্কার

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছেন না দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। আলবিসেলেস্তে ফুটবল সংস্কৃতিতে প্রচলিত এক ধরনের কুসংস্কার ‘মুফা’ অমঙ্গলজনক হয়েছে অনেকবারই। নিজের সঙ্গেও তা ঘটেছে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে। তাই এবার সরকারি বাসভবন কিন্তা দে অলিভোস থেকেই দলের সব ম্যাচ দেখেছেন মিলেই। রয়টার্স

ইংল্যান্ডের সমতা

ইংল্যান্ডের সমতা

ঘুরে দাঁড়িয়ে ওয়ানডে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড। প্রথম ম্যাচে তাদের বড় ব্যবধানে হারিয়েছিল ভারত। কার্ডিফে দ্বিতীয় ম্যাচে সফরকারীদের ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১-এ সমতা ফিরিয়েছে ইংলিশরা। ভারতের ২৩৩ রান তাড়া করে জো রুটের অপরাজিত ৯৯ রানে ভর করে ৩৫ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। ক্রিকইনফো

 

 

 

টিকিটের দামে আগুন

টিকিটের দামে আগুন

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে উন্মাদনা তুঙ্গে। তবে আকাশছোঁয়া টিকিটের দামে হতাশ ফুটবলভক্তরা। আর্জেন্টিনা-স্পেন ফাইনালকে কেন্দ্র করে টিকিটের চাহিদা বেড়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক টিকিট বিক্রয় প্ল্যাটফর্ম টিকপিক। সেখানে বলা হয়েছে, টিকিটের গড় মূল্য পৌঁছেছে ১১ হাজার ৩২৭ ডলারে (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪ লাখ টাকা)। যুক্তরাষ্ট্রে হওয়া কোনো ক্রীড়া ইভেন্টের ইতিহাসে এটি টিকিটের সর্বোচ্চ গড় মূল্য। সবচেয়ে কম দামের টিকিট বিক্রি হচ্ছে ছয় হাজার ৯৪৩ ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় আট লাখ ৬০ হাজার টাকা)। সর্বোচ্চ দামের একটি টিকিট বিক্রি হয়েছে ২৮ হাজার ৪৭৯ ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ টাকা)। টিকপিকের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া ইভেন্টের তালিকায় এখন শীর্ষে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। এরপর রয়েছে ২০২৪ সালের সুপার বোল এলভিআইআইআই (গড় মূল্য ৯,৪১১ ডলার)। এ ছাড়া তালিকায় রয়েছে ২০২১ সালের সুপার বোল এলভি (৭,৩১৩ ডলার), ২০২০ সালের সুপার বোল এলআইভি (৬,৫৪৬ ডলার) এবং ২০২৬ সালের এনবিএ ফাইনালের তৃতীয় ম্যাচ (৬,৩০৮ ডলার)। বিবিসি