• ই-পেপার

থানা পুলিশ

এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি কার্যক্রম, উদ্ধার হয়নি বেশির ভাগ অস্ত্র

জাতিসংঘে সড়ক নিরাপত্তা প্যানেলের নতুন দায়িত্বে সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘে সড়ক নিরাপত্তা প্যানেলের নতুন দায়িত্বে সেতুমন্ত্রী

জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে যৌথসভাপতির দায়িত্ব পালন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আহতের সংখ্যা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান, সমন্বিত বাস্তবায়ন এবং জবাবদিহিতা জোরদারের আহ্বান জানান তিনি।

বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আহতের সংখ্যা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান, সমন্বিত বাস্তবায়ন এবং জবাবদিহিতা আরো জোরদারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের সড়ক নিরাপত্তা উন্নয়নে নেতৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতির অংশ হিসেবে যৌথ-সভাপতির দায়িত্ব পালনের সময় তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলাই যথেষ্ট নয়; সড়ক পরিবহন ব্যবস্থার প্রতিটি স্তরে সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

তিনি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন, স্বাস্থ্য, পুলিশ, অর্থ, শিক্ষা, পরিবেশ এবং স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয়, দায়িত্বের সুস্পষ্ট বণ্টন এবং নীতিমালা ও বাস্তবায়নের মধ্যে সামঞ্জস্য নিশ্চিত করার ওপর জোর দেন।

শেখ রবিউল আলম আরো বলেন, স্থানীয় সরকার, বেসরকারি খাত, নাগরিক সমাজ, শিক্ষাবিদ এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ সড়ক নিরাপত্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এসব উদ্যোগকে অবশ্যই শক্তিশালী সরকারি নেতৃত্ব, কার্যকর সমন্বয় এবং জবাবদিহিতার কাঠামোর আওতায় পরিচালিত হতে হবে।

জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা উন্নয়নবিষয়ক জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

বাসস
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে।

আজ বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভা শুরু হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।

স্থানীয় নির্বাচনে সেনাবাহিনী রাখার বিষয়ে যে প্রস্তাব দিল ইসি

অনলাইন ডেস্ক
স্থানীয় নির্বাচনে সেনাবাহিনী রাখার বিষয়ে যে প্রস্তাব দিল ইসি

‎স্থানীয় সরকার নির্বাচন আইনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনীকে যুক্ত করতে চায় নির্বাচন কমিশন। একই সঙ্গে লাভজনক কোনো প্রতিষ্ঠানে থেকে নির্বাচন করতে না পারা, ঋণখেলাপিদের ভোটে সুযোগ না রাখাসহ স্থানীয় নির্বাচন আইনে বেশ কিছু সুপারিশ রেখেছে ইসি।

মঙ্গলবার (২১ জুলাই) ইসির ১২তম কমিশন সভা শেষে এসব তথ্য জানান কমিশনসচিব আখতার আহমেদ।

‎বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, আইন প্রয়োগকারীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করতে চায় ইসি। ঋণখেলাপি ও বন্ধকদাতার বিষয়ে কঠোর হওয়াসহ দ্বৈত নাগরিকত্ব থাকলে এবং এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না রাখতেও সুপারিশ করা হয়েছে। ‎এসব সুপারিশের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর আচরণবিধি চূড়ান্ত করবে ইসি।

তিনি জানান, সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি ধরেই কাজ এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।

এদিন বৈঠকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জটিলতা বিবেচনায় বেশ কিছু সুপারিশ উঠে আসে।

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

অনলাইন ডেস্ক
সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে এই হওয়ার আশঙ্কা করছে। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। 

বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি কার্যক্রম, উদ্ধার হয়নি বেশির ভাগ অস্ত্র | কালের কণ্ঠ