• ই-পেপার

প্রায় দুই বছরে রেলে কাটা পড়ে ৫২২ জনের মৃত্যু

৬ বছর থেকে এনআইডির পরিকল্পনা, ১৮ হলেই ভোটার

অনলাইন ডেস্ক
৬ বছর থেকে এনআইডির পরিকল্পনা, ১৮ হলেই ভোটার

প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া ৬ বছর বয়সী শিশুদের নিবন্ধনের আওতায় এনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এসব শিশুর বয়স ১৮ বছর হলে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। ঢাকা মেইল এক প্রতিবেদনে  এ তথ্য প্রকাশ করে।

ইসি সূত্র জানায়, ৬ বছর বয়সী বা প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিশুদের নিবন্ধনের আওতায় এনে জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে। এতে বয়স বা তথ্য গোপন করে ভোটার হওয়ার প্রবণতা যেমন কমবে, তেমনি এনআইডি সংশোধনের হারও কমে আসবে। কারণ, শুরু থেকেই কেউ যদি এনআইডির তথ্য ব্যবহার করে সব কার্যক্রম পরিচালনা করেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না।

এসব শিশু বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের চেহারায় পরিবর্তন আসবে। সে ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে—জানতে চাইলে সূত্র জানায়, আইনে প্রতি ১৫ বছর পরপর এনআইডির ছবি ও বায়োমেট্রিক তথ্য হালনাগাদের বিধান রয়েছে। এ ক্ষেত্রেও তা করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা বলেন, এটি প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে। চূড়ান্ত কোনো কিছু হয়নি। সারাদেশকে একটি পরিচয়ের আওতায় নিয়ে আসতে সেটি যেভাবেই হোক না কেন।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক সদস্য ও ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলীর সঙ্গে ৬ বছর বয়স থেকে জাতীয় পরিচয়পত্র দেওয়ার বিষয়ে কথা হলে তিনি ইসির এ উদ্যোগকে ইতিবাচক বলে উল্লেখ করেন।

তিনি বলেন, জন্মের পর থেকেই একজন মানুষের জন্য একটি স্থায়ী পরিচয় (লাইফলং আইডেন্টিটি) নিশ্চিত করার যে ধারণা, সেটি ইতিবাচক। ছোটবেলা থেকেই একটি পরিচয় নম্বর থাকলে নাগরিক সেবা পাওয়া সহজ হবে। নির্বাচন কমিশনের এনআইডি ব্যবস্থার প্রাথমিক লক্ষ্যও ছিল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই পরিচয় বহাল রাখা।

তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বা ৬ বছর বয়সী শিশুদের এ ব্যবস্থার আওতায় আনতে কিছু চ্যালেঞ্জ থাকলেও তা অতিক্রম করা সম্ভব। বাংলাদেশে বিপুলসংখ্যক মানুষের জাতীয় পরিচয়পত্র তৈরি করা সম্ভব হয়েছে। পাশাপাশি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছেও শিক্ষার্থীদের তথ্যভান্ডার রয়েছে। ফলে স্কুলভিত্তিক কার্যক্রম পরিচালনা করা কঠিন হওয়ার কথা নয়।

তবে ছোট শিশুদের পূর্ণাঙ্গ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, একজন মানুষের বায়োমেট্রিক বৈশিষ্ট্য পুরোপুরি পরিপক্ব হতে প্রায় ১৫ থেকে ১৬ বছর সময় লাগে। তাই প্রাথমিক পর্যায়ে তাদের মৌলিক তথ্য সংরক্ষণ করে পরে উপযুক্ত বয়সে পূর্ণাঙ্গ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা যেতে পারে।

জেসমিন টুলী আরও বলেন, পরিকল্পনাটি বাস্তবায়নের আগে পর্যাপ্ত প্রস্তুতি ও সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন। তাড়াহুড়ো করে বা অসম্পূর্ণভাবে শুরু করলে তা ভালো ফল দেবে না। বরং ধাপে ধাপে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা গেলে এটি নির্বাচন কমিশনের জন্য একটি সফল ও কার্যকর উদ্যোগ হতে পারে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি ১৬ বছর বয়স থেকেই এনআইডি দেওয়ার লক্ষ্যে পরিপত্র জারি করে ইসি জানায়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত)-এর ধারা ৫ অনুযায়ী আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হবে।

ওই সময় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছিলেন, ১৬ বছর বয়স হলেই জাতীয় পরিচয়পত্র দেওয়ার জন্য নাগরিকদের নিবন্ধন তথ্য নেবে নির্বাচন কমিশন। বয়স ১৮ বছর হলে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকাভুক্ত হবেন। তিনি বলেছিলেন, যাদের বয়স ১৬ বছর হয়েছে, তারা নিবন্ধন করতে পারবেন। তাতে আমরা অগ্রিম কিছু তথ্য রাখতে পারব। তারা এনআইডি পাবেন।

এই বয়সীদের জন্য জাতীয় পরিচয়পত্রের প্রয়োজনীয়তা তুলে ধরে ইসি সচিব বলেন, অনেক কাজেই তাদের এনআইডি প্রয়োজন হয়। যেসব শিক্ষার্থী বিদেশে পড়তে যান, ব্যাংক হিসাব খোলা, চিকিৎসার জন্য বিদেশে যাওয়া এবং ছোটখাটো নানা কাজে এনআইডি প্রাসঙ্গিক হয়ে পড়ে। আর ভোটের বয়স ১৮ বছর হলে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকাভুক্ত হবেন।

দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।

ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

অনলাইন ডেস্ক
ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ দেশের ১৭টি জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২২ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

একনজরে আজকের কালের কণ্ঠ (২২ জুলাই)

অনলাইন ডেস্ক
একনজরে আজকের কালের কণ্ঠ (২২ জুলাই)
নষ্ট হচ্ছে সোয়া ১৪ লাখ আলামত

নষ্ট হচ্ছে সোয়া ১৪ লাখ আলামত

চরম অব্যবস্থাপনায় দেশের থানা ও আদালতের মালখানায় জব্দ মালপত্রের পাহাড় জমেছে। এ পর্যন্ত ১৪ লাখের বেশি আলামত ও...

 

শিগগিরই মাঠের রাজনীতিতে ফিরছে বিএনপি ও মিত্ররা

শিগগিরই মাঠের রাজনীতিতে ফিরছে বিএনপি ও মিত্ররা

দীর্ঘ সময় ধরে তুলনামূলক রাজনৈতিক স্থবিরতার পর আবার মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে বিএনপি ও তাদের সমমনা দলগুলো।...

 

জামায়াত এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল

জামায়াত এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল

সাতক্ষীরা-৪ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও সামাজিক...

 

সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়ে দেশে মেসিরা

সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়ে দেশে মেসিরা

ফাইনালের মঞ্চ মেটলাইফ স্টেডিয়ামে বসে থেকেছেন একাকী! কেঁদেছেনও। সতীর্থদের সঙ্গে দেশেও ফেরেননি লিওনেল মেসি। এই...

 

অপহরণ আতঙ্কে জুম্মাপাড়ার বাসিন্দারা

অপহরণ আতঙ্কে জুম্মাপাড়ার বাসিন্দারা

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ করছে। গত...

 

স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি সংস্কারের সুপারিশ চূড়ান্ত

স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি সংস্কারের সুপারিশ চূড়ান্ত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের আইন...

 

সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২০৩০ সালের মধ্যে অর্ধেকে নামানো হবে

সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২০৩০ সালের মধ্যে অর্ধেকে নামানো হবে

সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২০৩০ সালের মধ্যে ৫০ শতাংশ কমিয়ে আনতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও...

 

শিগগিরই দুবাই পুলিশের চিঠির জবাব দেবে দুদক

শিগগিরই দুবাই পুলিশের চিঠির জবাব দেবে দুদক

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরাতে দুবাই পুলিশের চাওয়া আইনি ও কারিগরি ব্যাখ্যার জবাব...

 

৩৮ বছরেও এসি বাসের ভাড়ার তালিকা করতে ব্যর্থ বিআরটিএ

৩৮ বছরেও এসি বাসের ভাড়ার তালিকা করতে ব্যর্থ বিআরটিএ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নন-এসি বাসের ভাড়া নির্ধারণ করলেও এখনো এসি বাসের ভাড়ার তালিকা নির্ধারণ...

 

আয়ের ঝুঁকির মধ্যেও ১০ এয়ারবাস কিনছে বিমান

আয়ের ঝুঁকির মধ্যেও ১০ এয়ারবাস কিনছে বিমান

ইউরোপের নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে বিমানের জন্য ১০টি উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।...

 

‘আমার সন্তানের ক্ষতি কোনো কিছুতেই পূরণ হবে না’

‘আমার সন্তানের ক্ষতি কোনো কিছুতেই পূরণ হবে না’

প্রতিদিন রাতে ওর ফ্ল্যাশব্যাক হয়। দুঃস্বপ্ন দেখে, ভয় পায়। ঘুমের মধ্যে মাঝে মাঝে চিৎকার করে ওঠে। মাঝে তিন মাস কারো...

 

ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাহস-দৃঢ়তা অনুপ্রেরণার উৎস

ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাহস-দৃঢ়তা অনুপ্রেরণার উৎস

ওই ঘটনার ভয়াবহতা সামলে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থীসহ ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা যে...

 

উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ৯ জেলায় বন্যার অবনতি

উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ৯ জেলায় বন্যার অবনতি

দেশের অভ্যন্তরে ও উজানে ভারি বৃষ্টির প্রভাবে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের ৯ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি...

 

ধোঁয়ার আড়ালে নেশার নতুন ফাঁদ

ধোঁয়ার আড়ালে নেশার নতুন ফাঁদ

প্রচলিত সিগারেটের বাজার ধীরে ধীরে সংকুচিত হচ্ছে। তাই মুনাফা ধরে রাখতে ধোঁয়ার আড়ালে নেশার নতুন ফাঁদ তৈরি করেছে...

 

হামে শিশুমৃত্যু ৮০০ ছুঁই ছুঁই

হামে শিশুমৃত্যু ৮০০ ছুঁই ছুঁই

দেশে হামের উপসর্গ নিয়ে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরো চার শিশু মারা গেছে। এ সময় হামের লক্ষণ...

 

বিশ্বে বৈদেশিক বিনিয়োগ বাড়লেও বাংলাদেশ পিছিয়ে

বিশ্বে বৈদেশিক বিনিয়োগ বাড়লেও বাংলাদেশ পিছিয়ে

যেকোনো দেশের জন্য বৈদেশিক বিনিয়োগ সবচেয়ে আকর্ষণীয় সুযোগ। সব দেশই বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সর্বোচ্চ...

 

জিআই পণ্যের প্রসারে কিছু প্রস্তাব

জিআই পণ্যের প্রসারে কিছু প্রস্তাব

ঐতিহ্য পরম্পরায় জামদানি বা মসলিন যেমন বাংলাদেশের নিজস্ব পণ্য, বাটিক যেমন ইন্দোনেশিয়ার কিংবা শাল...

 

ডিজিটাল স্ক্রিনে বন্দি শৈশব

ডিজিটাল স্ক্রিনে বন্দি শৈশব

সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে আধুনিক প্রযুক্তি। এসব প্রযুক্তির মধ্যে সবচেয়ে বেশি...

 

বন্ধ ২১ পোশাক কারখানা চালু করতে অভিনব উদ্যোগ

বন্ধ ২১ পোশাক কারখানা চালু করতে অভিনব উদ্যোগ

বন্দরনগরী চট্টগ্রামে তীব্র আর্থিক ও অবকাঠামোগত সংকটে পড়া বিজিএমইএর তালিকাভুক্ত ২১টি রুগ্ণ তৈরি পোশাক কারখানা...

 

বিশ্ববাজারে ২% বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে ২% বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালিসহ একাধিক বাণিজ্যপথ নিয়ে উদ্বেগ বাড়ায় আন্তর্জাতিক বাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম। গতকাল...

 

দেশে ফিরছেন এমভি বাংলার জয়যাত্রার ১৬ নাবিক

দেশে ফিরছেন এমভি বাংলার জয়যাত্রার ১৬ নাবিক

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে দীর্ঘ প্রায় চার মাস রুদ্ধশ্বাস বন্দিদশা কাটানোর পর অবশেষে মুক্ত হয়েছে বাংলাদেশ...

 

তানভীরের শোকে মুহ্যমান পরিবার

তানভীরের শোকে মুহ্যমান পরিবার

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় স্কুলছাত্র তানভীর আহমেদকে...

 

‘চিরুনি অভিযান’ শুরু, অন্যদিকে শিক্ষার্থীদের আলটিমেটাম

‘চিরুনি অভিযান’ শুরু, অন্যদিকে শিক্ষার্থীদের আলটিমেটাম

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২০২৪ সালের...

 

তনু হত্যায় আরো দুজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

তনু হত্যায় আরো দুজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরো দুই সন্দেহভাজন সাবেক...

 

আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাসভা অনুষ্ঠিত

আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাসভা অনুষ্ঠিত

বসুন্ধরা শুভসংঘ আমতলী উপজেলা শাখার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি আলোচনাসভা...

 

রাজশাহী বরেন্দ্র অঞ্চলে পুরোদমে চলছে আমন ধান রোপণের কাজ

রাজশাহী বরেন্দ্র অঞ্চলে পুরোদমে চলছে আমন ধান রোপণের কাজ

  

 

সুদ প্রবৃদ্ধির প্রতিশ্রুতি নাকি বৈষম্যের বিস্তার

সুদ প্রবৃদ্ধির প্রতিশ্রুতি নাকি বৈষম্যের বিস্তার

মানুষের অর্থনৈতিক জীবনের সঙ্গে ঋণের সম্পর্ক বহু পুরনো। সংসারের প্রয়োজন, ব্যবসার সম্প্রসারণ, কৃষিকাজের ব্যয়...

 

বিপদের সময় ‘ফিতরাত’ জেগে ওঠে

বিপদের সময় ‘ফিতরাত’ জেগে ওঠে

মানুষ যখন কঠিন বিপদে পড়ে, সব পথ বন্ধ হয়ে যায় এবং কারো সাহায্যের আশা থাকে না, তখন তার অন্তরের সহজাত প্রবৃত্তি বা...

 

৪ মাস পর দেশে ফিরেছেন বাংলার জয়যাত্রার নাবিকরা

অনলাইন ডেস্ক
৪ মাস পর দেশে ফিরেছেন বাংলার জয়যাত্রার নাবিকরা
সংগৃহীত ছবি

‘আমরা যেন দ্বিতীয় জীবন ফিরে পেলাম। যুদ্ধের ভয়াবহতার মধ্যে চারপাশে যখন জাহাজ ডুবছিল, মাথার ওপর দিয়ে উড়ছিল ক্ষেপণাস্ত্র, তখনো আমরা দেশবাসীর দোয়া আর মানসিক শক্তিতে টিকে ছিলাম।’

হরমুজ প্রণালিতে দীর্ঘ তিন মাস ২৫ দিনের টানা অবরুদ্ধ দশা আর মৃত্যুর মুখোমুখি দাঁড়ানোর স্মৃতিচারণা করে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেন বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার সামরিক সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে আটকা পড়া রাষ্ট্রীয় মালিকানাধীন এই জাহাজের নাবিকরা অবশেষে নিরাপদে দেশে ফিরেছেন।

দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে উড়োজাহাজে রওনা হয়ে মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন তাঁরা। বিমানবন্দরে নাবিকদের স্বাগত জানান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দীর্ঘদিন পর প্রিয়জনকে কাছে পেয়ে টার্মিনালের বাইরে স্বজনদের মাঝে নেমে আসে এক আবেগঘন পরিবেশ। দেশে ফেরার পর বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অবরুদ্ধ সময়ের নানা লোমহর্ষক অভিজ্ঞতা তুলে ধরেন জাহাজের ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম এবং তৎকালীন কমান্ডিং অফিসার প্রণয় কৃষ্ণ সেন।

ক্যাপ্টেন শফিকুল ইসলাম জানান, যুদ্ধের সময়ে পারস্য উপসাগরে জাহাজের ওপর দিয়ে যখন একের পর এক ক্ষেপণাস্ত্র যাচ্ছিল এবং আশপাশের অনেক জাহাজ ডুবে যাচ্ছিল, তখন সরকারের পক্ষ থেকে তাঁদের জাহাজ ছেড়ে নিরাপদ হোটেলে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। পরদিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজটি দীর্ঘ সময় উপসাগর এলাকায় আটকা পড়ে।

প্রায় দুই বছরে রেলে কাটা পড়ে ৫২২ জনের মৃত্যু | কালের কণ্ঠ