• ই-পেপার

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ বন্ধের হুমকির প্রতিবাদে

রেজাউল করিম ও মামুনুল হকের কুশপুতুল দাহ

উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালিসিস সেবা চালু করা হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালিসিস সেবা চালু করা হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের প্রধান লক্ষ্য। উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালিসিস সেবা চালু করা হচ্ছে। একই সঙ্গে ৫০ শয্যা ও জেলা হাসপাতালগুলোতেও ডায়ালিসিস সুবিধা সম্প্রসারণ করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ শীর্ষক আলোচনাসভায় তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে সরকার দেশের ১৯২টি নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ লাইনে অপেক্ষা না করেই নগরবাসী যেন সহজে প্রাথমিক স্বাস্থ্যসেবা পায়, সেই লক্ষ্যে সরকার কাজ করছে। এতে বিশেষ করে নিম্নআয়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আরো সহজ হবে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, নতুন অবকাঠামো, ভবন ও বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে যেন দেশের কোনো গ্রাম চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না থাকে। চিকিৎসার অভাবে যেন কোনো মানুষের প্রাণহানি না ঘটে, সেই লক্ষ্যেই স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো হচ্ছে।

জাতীয় পরিবেশ পদক পেল ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক
জাতীয় পরিবেশ পদক পেল ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
পদক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক-২০২৫ দিয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিনি এ পদক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

পরিবেশ পদক-২০২৫ পাওয়া ব্যক্তিরা হলেন—পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে মো. মনির হোসেন এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রো-ভাইস চ্যান্সেলর এবং অধ্যাপক প্রফেসর ড. আব্দুস সালাম পদক পেয়েছেন।

এ ছাড়া পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে ক্লাসিকাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট পরিবেশ পদক পেয়েছে।

সরকার প্রাইভেট সেক্টরকে নতুন বিনিয়োগের জন্য ফেসিলেটেড করবে : বাণিজ্যমন্ত্রী

বাসস
সরকার প্রাইভেট সেক্টরকে নতুন বিনিয়োগের জন্য ফেসিলেটেড করবে : বাণিজ্যমন্ত্রী
ছবি : বাসস

শিল্প, পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার প্রাইভেট সেক্টরকে নতুন বিনিয়োগের জন্য ফেসিলেটেড (সহজ) করবে। তিনি বলেন, আমরা আমাদের পূর্ণ শক্তি নিয়ে কাজ করছি। যত দ্রুত সম্ভব আমরা বিভিন্ন সেক্টরে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক চুক্তি সম্পাদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার যখনই কোন ব্যবসা পরিচালনা করতে গিয়েছে সেখানে আমরা ইনএফিশিয়েন্সি (অদক্ষতা) দেখেছি।

সেই তুলনায় ব্যক্তি যখন এগিয়ে আসে ব্যবসার ক্ষেত্রে তার ডে টু ডে ম্যানেজমেন্ট বা তার অপারেশনাল এফিসিয়েন্সি সরকারি পরিচালনা থেকে অনেক বেশি। তাই বেসরকারি খাতকে ফ্যাসিলেটেড করলে নিশ্চয়ই কর্মসংস্থান বাড়বে।

বাংলাদেশের জুট মিল কর্পোরেশন এবং বাংলাদেশ জুট এয়ারলাইন্স লিমিটেড তথা টিকে গ্রুপের মধ্যে নরসিংদীতে ৩৪ দশমিক ৫০ একর জমির লিজ প্রদানের চুক্তি সম্পাদিত হয়।

অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফুল আলম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ সচিব ড.খায়রুজ্জামান চৌধুরী, পাঠ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা : প্রতিমন্ত্রী শাহে আলম

অনলাইন ডেস্ক
বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা : প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, বগুড়ায় তুরস্কের সহায়তায় ড্রোন নির্মাণ কারখানা গড়ে তোলা হবে। এ ছাড়া বগুড়া বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে। বাংলাদেশ বিমানবাহিনীর জন্য নতুন কেনা অত্যাধুনিক যুদ্ধবিমান বগুড়া বিমানঘাঁটিতে মোতায়েন করা হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে বিএসআরএফ সংলাপে এ কথা জানান তিনি।

বগুড়ার উন্নয়ন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, বগুড়া দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত ছিল। সেই বঞ্চনা কাটাতে বগুড়ার উন্নয়নে স্থানীয় এমপি হিসেবে আমরা দৌড়াদৌড়ি করেছি মাত্র। বগুড়ার উন্নয়ন নিয়ে কাজ করলে কি দোষ হবে? বগুড়ার উন্নয়ন চাওয়া কি দোষ?

শাহে আলম বলেন, এলাকার উন্নয়নের ব্যাপারে আমার একটা পাগলামো আছে। এলাকায় নিজ নামে স্কুল-কলেজ কোথাও নিজের অর্থে, কোথাও নিজের জমিতে করেছি। বিএনপির রাজনীতি করার কারণে অতীতে এসব স্কুল-কলেজ এমপিওভুক্ত করা হয়নি।

নিজের রাজনৈতিক জীবন নিয়ে তিনি বলেন, আমার জীবনে যত নির্বাচনে অংশ নিয়েছি। আজ পর্যন্ত কোনো নির্বাচনে পরাজিত হইনি। পারিবারিকভাবে আমরা ব্যবসায়ী। আমি একজন সফল উদ্যোক্তা।

প্রতিমন্ত্রী আরো বলেন, স্থানীয় সাধারণ মানুষের দাবি ছিল মোকাতলা উপজেলা হোক। প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েই এটা করেছি। ইউনিয়নের নামকরণ নিয়ে অনেক কথা হয়েছে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে সেগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সমালোচনা হবে ভেবে আমার সন্তানকে বলার পর সে ক্রিকেট বোর্ড থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। এসব নিয়ে গণমাধ্যমগুলো হাইলাইট করে না, বলেন মীর শাহে আলম।

নিজের সম্পদ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে তিনি বলেন, আমার নির্বাচনী হলফনামায় সব সম্পদ, তথ্য দিয়েছি। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গেলেই পাবেন। অথচ সেসব গোপন করে বলা হলো, প্রতিমন্ত্রী হওয়ার পর আমার সম্পদ আট গুণ বেড়েছে। এসব সংবাদ দেখলে খারাপ লাগবে। এসব সংবাদ করে হেয়প্রতিপন্ন করার আগে যাচাই-বাছাই করে নেওয়ার অনুরোধ করছি।

তিনি বলেন, আমার কথার খণ্ডিত অংশ প্রচার করবেন না। বরং পুরো বক্তব্য তুলে ধরুন। আমার সমালোচনা করায় কিন্তু আমি চিন্তিত না। বরং সমালোচনায় আমাকে দেশবাসীর কাছে পরিচিত করেছে। ভালোমন্দ বিচার জনগণ করবে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন হবে। পাঁচটি নির্বাচন আয়োজনের জন্য বাজেটে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এই নির্বাচনগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।