• ই-পেপার

মানবতাবিরোধী অপরাধ: রাজশাহীর সামাদের রায় আজ

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস

অনলাইন ডেস্ক
দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস

দেশের আটটি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

শনিবার (১৮ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব অঞ্চলেও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

সরকারের ঘরেই শত্রুদের বসবাস?

অনলাইন ডেস্ক
সরকারের ঘরেই শত্রুদের বসবাস?

গণতন্ত্রে একটি নির্বাচিত সরকার দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে। জনগণের কাছে সব রাজনৈতিক দল তাদের কর্মপরিকল্পনা তুলে ধরে। জনগণের কাছে যে দলের কর্মসূচি গ্রহণযোগ্য মনে হয়, ভোটাররা সেই দলকে নির্বাচিত করে। জনগণের ভোটে বিজয়ী দলের প্রধান কাজ হলো সেই কর্মসূচি বাস্তবায়ন করা।

বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ৩১ দফা কর্মসূচি নিয়ে জনগণের সামনে হাজির হয়েছিল। জনগণ ৩১ দফার পক্ষে রায় দিয়েছে। এখন বিএনপির প্রধান কাজ হলো ৩১ দফা কর্মসূচির আলোকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আশার কথা, গত পাঁচ মাসে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার সেই কর্মসূচির আলোকে দেশ পরিচালনা করতে শুরু করেছে। কিন্তু একটি সরকারের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের জন্য কেবল ক্ষমতাসীন রাজনৈতিক দল বা প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার আন্তরিক প্রচেষ্টাই যথেষ্ট নয়। এজন্য দরকার সরকারের প্রতিটি প্রতিষ্ঠান এবং সংস্থার সমন্বয় এবং সহযোগিতা। সরকার একটি পরিপূর্ণ রাষ্ট্র পরিচালনা পদ্ধতি। একটি সরকার তখনই সফল হয় যখন সরকারের প্রতিটি শাখা-প্রশাখা তার রাজনৈতিক অঙ্গীকার পূরণে একসঙ্গে কাজ করে। সরকারের একটি সংস্থা বা প্রতিষ্ঠান সরকারের সব অর্জনকে ম্লান করে দিতে পারে। তাই আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় নির্বাচিত সরকার ক্ষমতায় এসে তাদের মতো করে প্রশাসন ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান ঢেলে সাজায়। যেন তারা সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের জন্য কাজ করে। মার্কিন যুক্তরাষ্ট্র তার সবচেয়ে বড় উদাহরণ। এখানে যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি তাঁর মতো করে গোটা সরকারব্যবস্থা নতুন করে সাজান। ব্রিটেনেও বিজয়ী দল তাদের মতো করে প্রশাসনিক পরিবর্তন করে। প্রশাসনিক এই পরিবর্তন বা ঢেলে সাজানো মানে দলীয়করণ নয়, বরং যোগ্যদের দিয়ে সরকারের জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণের পথনকশা। সরকারের ভেতরে যদি এমন লোকজন গুরুত্বপূর্ণ জায়গায় বসে থাকে যারা সরকারের নির্বাচনি ইশতেহারে বিশ্বাসী নয়, যাদের অন্য কোনো রাজনৈতিক এজেন্ডা আছে তাহলে তারা সরকারের ভালো উদ্যোগগুলো বাস্তবায়নে নানাভাবে বাধা সৃষ্টি করতে পারে। সরকারের অভিপ্রায়ের বিপরীতে কাজ করে। এর ফলে সরকার আন্তরিক হলেও তাদের ভালো কাজের সুফল জনগণ পায় না। সরকারের কথা এবং পরিকল্পনা বাস্তবায়িত হয় না। এতে ক্ষতিগ্রস্ত হয় জনগণের নির্বাচিত সরকার। সরকারের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টি হয়। সাম্প্রতিক সময়ে সরকারের কিছু প্রতিষ্ঠান এবং সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা লোকজন যেন সরকারের প্রতিপক্ষ হিসেবে কাজ করছে। এরা সরকারকে বিব্রত করতে মরিয়া হয়ে উঠেছে। সরকারের ভিতরেই বসবাস করছে শত্রুরা। বিএনপি সরকারের অন্যতম নির্বাচনি অঙ্গীকার হলো- দেশের অর্থনীতিকে শক্তিশালী করা। একটি আত্মনির্ভর এবং টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকেই সেই লক্ষ্যে কাজ শুরু করেছেন।

বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো বেসরকারি খাত। দেশের অর্থনীতির শতকরা নব্বই শতাংশই বেসরকারি খাতের ওপর নির্ভরশীল। কিন্তু ইউনূস সরকারের দেড় বছরের অপশাসনে বেসরকারি খাত এখন শোচনীয় অবস্থায়। হাজার হাজার কলকারখানা বন্ধ। বেসরকারি উদ্যোক্তাদের বিরুদ্ধে আজগুবি হত্যা মামলা দিয়ে তাদের হয়রানি করা হয়েছে। তদন্তের আগেই বিভিন্ন বেসরকারি উদ্যোক্তাদের বিরুদ্ধে অর্থ পাচারের অসত্য অভিযোগ এনে তাদের সামাজিক এবং ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। মিডিয়া ট্রায়ালের মাধ্যমে ব্যবসায়ীদের চরিত্রহননের চেষ্টা করা হয়েছে। বহু ব্যবসায়ী ইউনূসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দিয়েছেন। ইউনূসের দেড় বছরে কোনো নতুন বিনিয়োগ হয়নি। কয়েক লাখ মানুষ নতুন করে বেকার হয়েছেন। বিএনপি সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিল এমনই এক উদ্বেগজনক অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে। এ কারণেই তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেই অর্থনৈতিক পুনর্গঠনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বন্ধ কলকারখানা চালু করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন। বেসরকারি খাতের আস্থা ফেরাতে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের প্রথম বাজেটে বেসরকারি খাত যেন ঘুরে দাঁড়ায় সেজন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নিজে বিভিন্ন ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। সরকার যখন বেসরকারি খাতকে সচল করতে আন্তরিকভাবে চেষ্টা করছে তখন সরকারের ভিতরে থাকা অপশক্তি বেসরকারি খাতের গলা টিপে ধরার নতুন ষড়যন্ত্র শুরু করেছে।

বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি দুর্নীতি দমন কমিশন, দেশের শীর্ষস্থানীয় প্রায় সব শিল্প গ্রুপকে নতুন করে হয়রানির নীলনকশা তৈরি করেছে। স্কয়ার, বসুন্ধরা, হা-মীম, যমুনা, পারটেক্স, আকিজ, সিটি, ইউনাইটেড, প্রাণ- আরএফএল, ওয়ালটন, ট্রান্সকম গ্রুপসহ দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তদন্তের নামে নতুন করে হয়রানি শুরু করেছে।

গত ১৪ জুলাই দুর্নীতি দমন কমিশন এক চিঠিতে বলেছে, ‘বাংলাদেশের কতিপয় বড় বড় গ্রুপ অব কোম্পানিজের বিরুদ্ধে প্রকৃত তথ্য গোপন করে বিভিন্ন কোম্পানির একাধিক অডিট রিপোর্ট তৈরি করে ব্যাংকসহ বিভিন্ন সরকারি দপ্তরে জমা দিয়ে শত শত কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রয়েছে।’

এই কল্পিত অভিযোগ তদন্তের জন্য দুদক বিগত ১০ বছরের (২০১৫ থেকে ২০২৫) ফাইন্যান্সিয়াল/অডিট রিপোর্ট চেয়েছে। বেশ কয়েকটি কারণে দুর্নীতি দমন কমিশনের এই চিঠি উদ্বেগজনক এবং অত্যন্ত আপত্তিকর। প্রথমত, এখন দুদকের কমিশন নেই। নতুন কমিশন গঠনের জন্য সরকার সম্প্রতি একটি সার্চ কমিটি গঠন করেছে। দুদকের আইন অনুযায়ী এ ধরনের অনুসন্ধান, তদন্ত একমাত্র কমিশনের অনুমোদন সাপেক্ষে করা যায়। বিগত পাঁচ মাস কমিশন নেই। ড. আবদুল মোমেনের নেতৃত্বে কমিশন এ ধরনের তদন্তের কোনো সিদ্ধান্ত নেয়নি। তাহলে আইন লঙ্ঘন করে কর্তৃত্ববহির্ভূতভাবে এরকম তদন্ত কার নির্দেশে? এটি সুস্পষ্ট দুদকের আইনের লঙ্ঘন। বর্তমান আইনে কমিশন ছাড়া দুদকের কিছু করার এখতিয়ার নেই। কারা এই এখতিয়ারবহির্ভূত কাজ করেছে? যারা করেছে তারা সরকারকে বেকায়দায় ফেলতে চাচ্ছে।

দ্বিতীয়ত, যখন সরকার বেসরকারি খাতে গতি ফেরাতে বাজেটে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে ঠিক তখনই দুর্নীতি দমন কমিশনের একটি মহলের এই তৎপরতা কি সরকারের উদ্যোগ ভেস্তে দেওয়ার জন্য? তৃতীয়ত, যখন নতুন কমিশন গঠন প্রক্রিয়াধীন রয়েছে তখন তড়িঘড়ি করে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে অযাচিতভাবে হয়রানির উদ্দেশ্য কী? সর্বশেষ, কীসের ভিত্তিতে এই অভিযোগ? এই একটি ঘটনা বলে দিচ্ছে সরকারের ভিতরেই সক্রিয় রয়েছে শত্রু। যারা সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানানরকম ষড়যন্ত্র করছে। শুধু দুদক নয়, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভিতরে থাকা সরকারের লোকজন সরকারের বিরুদ্ধে কাজ করছে। এরা ঘরের শত্রু বিভীষণের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এখনো প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে এমন সব লোকজন, যারা শুধু বিএনপির মতাদর্শের বিরোধী নন, বিগত নির্বাচনে বিএনপির বিরুদ্ধে কাজ করেছেন। এখন তারাই ভোল পালটে ফেলেছেন। বাইরে এরা যতই এখন শহীদ জিয়ার সৈনিক সাজুক না কেন, তারা বিএনপির ক্ষতি করার চেষ্টা করবে সুযোগ পেলেই।

২০২৪ সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগের পতনের তিন দিন পর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ইউনূস ক্ষমতা নিয়েই সর্বস্তরে ব্যাপক পরিবর্তন করেন। প্রধান বিচারপতি থেকে শুরু করে নিম্ন আদালতের বিচারক, মন্ত্রিপরিষদ সচিব থেকে সহকারী সচিব, পুলিশের আইজি থেকে থানার ওসি- সব পর্যায়ের রদবদল করা হয়েছিল। ইউনূস সরকারের প্রধান লক্ষ্য ছিল দীর্ঘদিন ক্ষমতায় থাকা। সেজন্য তিনি এমনভাবে সবকিছু সাজিয়েছিলেন যাতে নির্বাচনের পক্ষে কেউ কোনো গুরুত্বপূর্ণ পদে না থাকে। এসব রদবদল করা হয়েছে দুটি বিশেষ রাজনৈতিক দলের তালিকা অনুযায়ী। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সচিবালয়ে অবস্থান করতেন, তাদের ইচ্ছা অনুযায়ী রদবদল করা হতো। অনেক উপদেষ্টা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জেলা প্রশাসক থেকে সচিব পর্যন্ত পদায়ন দিতেন। টাকার বিনিময়ে পদায়ন ছিল ইউনূস সরকারের সময়ে একটি স্বাভাবিক ঘটনা। এসব নিয়ে পত্রিকায় খবর প্রকাশিত হলেও অন্তর্বর্তী সরকার সেসবকে পাত্তা দেয়নি। বরং লোকদেখানো তদন্ত কমিটি করে সব দুর্নীতিকে বৈধতা দিয়েছে। তাই ইউনূস সরকারের আমলে যারাই বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন তাদের সততা এবং যোগ্যতা ছিল প্রশ্নবিদ্ধ। তার চেয়েও বড় কথা হলো- এমনভাবে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী সাজানো হয়েছিল যেন বিএনপি কোণঠাসা থাকে। এই প্রশাসন পাঁচ মাসেও পুরোপুরি পরিবর্তন করা হয়নি। ফলে মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য, এনবিআরসহ বিভিন্ন সরকারি দপ্তরের এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা সরকারের বিরুদ্ধে নীরবে ষড়যন্ত্র করছে। এখনই এদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। না হলে ঘরের ইঁদুর বাঁশ কাটবে। এই সরকারকে সফল হতে হলে শক্রদের এখনই চিহ্নিত করতে হবে। শত্রুর সঙ্গে বসবাস করে বিএনপি কীভাবে ৩১ দফা বাস্তবায়ন করবে?

ইউনিসেফের বিশ্লেষণ

বাংলাদেশের আরও ১২ লাখ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে

অনলাইন ডেস্ক
বাংলাদেশের আরও ১২ লাখ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কায় বাংলাদেশে নতুন করে আরও অন্তত ১২ লাখ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছেন। গত বৃহস্পতিবার জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) এক বিশ্লেষণে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

দরিদ্র পরিবারের শিশুদের ওপর মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা বৈশ্বিক অর্থনীতির চাকা ওলটপালট করে দিয়েছে। যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রায়। বিশেষ করে চাল, ডাল, ভোজ্যতেল, শাকসবজি, মাছ ও মুরগির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি দেশের সীমিত ও নিম্নআয়ের পরিবারগুলোর ওপর আর্থিক চাপ সৃষ্টি করেছে। এটি অনেককে নতুন করে দারিদ্র্যসীমার নিচে ঠেলে দিচ্ছে। বিশ্বব্যাপী ১৬৭টি দেশের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি এই প্রতিবেদনে দেখানো হয়েছে, কীভাবে হরমুজ প্রণালি বন্ধ হওয়া এবং আন্তর্জাতিক বাণিজ্যে বিপর্যয় নেমে আসার কারণে বিশ্বজুড়ে আমদানি-রপ্তানি ব্যয় বেড়েছে। বাংলাদেশসহ এশিয়ার উন্নয়নশীল দেশগুলো বাহ্যিক ধাক্কার প্রতি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এই সংকটের তীব্রতা এখানে অনেক বেশি অনুভূত হচ্ছে।

বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, জ্বালানি তেল ও পরিবহন খরচ বাড়ার প্রভাবে দেশীয় বাজারে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, বিশ্বব্যাপী এই সংঘাতের সবচেয়ে বড় শিকার হচ্ছে এশিয়া ও আফ্রিকা অঞ্চলের দরিদ্র পরিবারগুলো। এই অঞ্চলে চলতি বছরের শেষ দিকে অতিরিক্ত দুই কোটি ৩৪ লাখ শিশু তীব্র আর্থিক সংকটের মুখোমুখি হতে পারে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রের সীমানা ছাড়িয়ে বহু দূরের দেশের সাধারণ মানুষ ও শিশুরা আজ এই সংঘাতের মাশুল গুনছে। নিত্যপণ্যের বাড়তি দামের কারণে দরিদ্র পরিবারগুলো তাদের সন্তানদের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য ও শিক্ষার ব্যয় মেটাতে পারছে না। ফলে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এটি তাদের পুরো জীবনের ওপর একটি দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ইউনিসেফ বাংলাদেশসহ বিশ্বনেতাদের প্রতি সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও জোরদার করার আহ্বান জানিয়েছে। বিশেষ করে, দরিদ্র পরিবারগুলোর জন্য নগদ অর্থ সহায়তা বাড়ানো এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারি বরাদ্দ অক্ষুণ্ন রাখার ওপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে যেসব দেশ ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছে, তাদের ঋণ পরিশোধ সাময়িকভাবে স্থগিত করে সেই অর্থ মানুষের মৌলিক চাহিদা মেটাতে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

সংস্থাটি সতর্ক করেছে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে গত কয়েক দশকের কষ্টার্জিত উন্নয়ন অগ্রগতি সম্পূর্ণ ভেস্তে যাবে। এতে লাখ লাখ শিশুর ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে।

একনজরে আজকের কালের কণ্ঠ (১৮ জুলাই)

অনলাইন ডেস্ক
একনজরে আজকের কালের কণ্ঠ (১৮ জুলাই)
ডেঙ্গু আক্রান্ত ৫ জনে এক শিশু

ডেঙ্গু আক্রান্ত ৫ জনে এক শিশু

দেশে দেড় মাস ধরে ডেঙ্গুর সংক্রমণ ঊর্ধ্বমুখী। এর মধ্যে দেশের সব জেলায় রোগটির বিস্তার ঘটেছে। আক্রান্ত হচ্ছে পাঁচ...

 

বন্যায় ডেঙ্গুর ঝুঁকিতে প্রস্তুতি, জনসম্পৃক্ততার বিকল্প নেই

বন্যায় ডেঙ্গুর ঝুঁকিতে প্রস্তুতি, জনসম্পৃক্ততার বিকল্প নেই

দেশ এখন একদিকে বন্যা পরিস্থিতি মোকাবেলা করছে, অন্যদিকে ডেঙ্গুর মৌসুমও সামনে। বন্যার কারণে ডায়রিয়া, আমাশয়সহ...

 

অপূর্ণতার মেটলাইফ হবে পূর্ণতার ঠিকানা?

অপূর্ণতার মেটলাইফ হবে পূর্ণতার ঠিকানা?

২০১৬ সালে মেটলাইফ স্টেডিয়ামে লেখা হয়েছিল মেসির সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়। সেই মাঠেই এবার যোগ হতে পারে তাঁর সোনালি...

 

মেসিকে হারাতে তাঁর পথেই হাঁটতে চায় স্পেন

মেসিকে হারাতে তাঁর পথেই হাঁটতে চায় স্পেন

মেসিকে হারাতে হলে মেসির পথেই হাঁটতে হবেবিশ্বকাপ ফাইনালের আগে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের কথার সারমর্ম যেন...

 

জীবনের ইনিংস শেষে অনন্তে সোবার্স

জীবনের ইনিংস শেষে অনন্তে সোবার্স

ক্রিকেটের ইতিহাসের এক সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটল। না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সর্বকালের সেরা অলরাউন্ডার ও...

 

ইউরোপের বাজারে পোশাকের দাম কমছে, অর্ডারও কমছে

ইউরোপের বাজারে পোশাকের দাম কমছে, অর্ডারও কমছে

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পোশাকবাজারে চাহিদা কমেছে। তবে এর প্রভাব প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় সবচেয়ে বেশি...

 

আশা ফেরানোর অঙ্গীকার নিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী হচ্ছেন বার্নহ্যাম

আশা ফেরানোর অঙ্গীকার নিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী হচ্ছেন বার্নহ্যাম

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম। তিনি লেবারপ্রধান হয়ে...

 

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছে সরকার

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছে সরকার

এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, বসতবাড়ি, বেড়িবাঁধ ইত্যাদি পর্যায়ক্রমে নতুন করে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন...

 

সমীক্ষা ছাড়াই গ্রামীণ সেতুর মেগাপ্রকল্প

সমীক্ষা ছাড়াই গ্রামীণ সেতুর মেগাপ্রকল্প

এমপিদের চাহিদার আলোকে বিভিন্ন এলাকায় ২০৪টি সেতু নির্মাণে আট হাজার কোটি টাকার রাজনৈতিক মেগাপ্রকল্প বাস্তবায়নের...

 

ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচে ভিন্ন লড়াই

ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচে ভিন্ন লড়াই

দুই দলেরই ছিল অভিন্ন স্বপ্ন। এক দল ডালাস থেকে ধরতে চেয়েছিল নিউজার্সির উড়ান, আরেক দল উড়তে চেয়েছিল আটলান্টা থেকে।...

 

মানবপাচার মামলায় শাস্তির হার বাড়াবে নতুন আইন

মানবপাচার মামলায় শাস্তির হার বাড়াবে নতুন আইন

মাদারীপুর সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের লিমন মাতুব্বরকে ইতালি পাঠানোর কথা বলে গত বছরের ১১ সেপ্টেম্বর ১৮ লাখ টাকা...

 

অজান্তেই ‘অন্তহীন যুদ্ধে’ জড়িয়েছেন ট্রাম্প

অজান্তেই ‘অন্তহীন যুদ্ধে’ জড়িয়েছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি যেন...

 

জীবন রক্ষাকারী ওষুধেই মৃত্যুর ফাঁদ

জীবন রক্ষাকারী ওষুধেই মৃত্যুর ফাঁদ

জীবন বাঁচানোর কথা যে ওষুধের, সেটিই কখনো কখনো মৃত্যুর কারণ হয়ে উঠছে। ভেজাল, নকল ও নিম্নমানের ওষুধে রোগীর মৃত্যু ও...

 

ডাইনোসর যুগের মাছের গর্জন রেকর্ড

ডাইনোসর যুগের মাছের গর্জন রেকর্ড

আটলান্টিক স্টারজন নামক প্রাগৈতিহাসিক মাছের প্রজননকালীন ডাক প্রথমবারের মতো রেকর্ড করেছেন গবেষকরা। প্রজনন...

 

প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্তের জেরে রাজনৈতিক সংকটে জেলেনস্কি

প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্তের জেরে রাজনৈতিক সংকটে জেলেনস্কি

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে বরখাস্ত করার সিদ্ধান্ত প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির জন্য...

 

বসুন্ধরা গ্রুপের সহায়তা পেয়ে কর্মমুখী হচ্ছেন অসচ্ছল নারীরা

বসুন্ধরা গ্রুপের সহায়তা পেয়ে কর্মমুখী হচ্ছেন অসচ্ছল নারীরা

সমাজকে সুন্দর ও স্বাবলম্বী করে গড়ে তুলতে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন বসুন্ধরা...

 

মেসি থেকে ইয়ামাল : বিশ্বকাপ ফাইনালে প্রজন্মের মহারণ

মেসি থেকে ইয়ামাল : বিশ্বকাপ ফাইনালে প্রজন্মের মহারণ

বিশ্বকাপের ফাইনাল কখনোই শুধু একটি ফুটবল ম্যাচ নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে অনেক স্মৃতি, জাতিগত পরিচয়, অর্থনীতি,...

 

রাজধানী ঢাকায় সুপেয় পানির সংকট

রাজধানী ঢাকায় সুপেয় পানির সংকট

ভোর ৫টা। অ্যালার্মে নয়, কলের শব্দে ঘুম ভাঙে ঢাকার অনেক পরিবারে। কারণ কখন পানি আসবে, তার কোনো নিশ্চয়তা নেই। তাই...

 

সমাজের সুস্থতা নিয়ে ভাবতে হবে

সমাজের সুস্থতা নিয়ে ভাবতে হবে

মোদ্দাকথা হচ্ছে, সমাজ মোটেই সুস্থ অবস্থায় নেই। ৩ জুনের সব কটি জাতীয় দৈনিকে একটি খবর খুব গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে,...

 

সাড়ে সাত বছরে ৭৯ পুলিশ সদস্যের আত্মহত্যা

সাড়ে সাত বছরে ৭৯ পুলিশ সদস্যের আত্মহত্যা

বাংলাদেশ পুলিশের নিম্নপদস্থ সদস্যদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে চলতি...

 

পাল্টাপাল্টি হামলা, দক্ষিণ ইরানকে বিচ্ছিন্ন করার লক্ষ্য মার্কিন বাহিনীর

পাল্টাপাল্টি হামলা, দক্ষিণ ইরানকে বিচ্ছিন্ন করার লক্ষ্য মার্কিন বাহিনীর

ইরানে গত বৃহস্পতিবার টানা ষষ্ঠ রাতের মতো হামলা চালানোর কথা জানিয়েছে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড...

 

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে বলে ভারতের পররাষ্ট্র...

 

ভাঙন ঠেকাতে বালুর বস্তা ফেলছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মীরা

ভাঙন ঠেকাতে বালুর বস্তা ফেলছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মীরা

  

 

পুলিশ বাহিনীর ভেতরে নিয়মিত কাউন্সেলিং ব্যবস্থা থাকা প্রয়োজন

পুলিশ বাহিনীর ভেতরে নিয়মিত কাউন্সেলিং ব্যবস্থা থাকা প্রয়োজন

বাংলাদেশ পুলিশের মাঠ পর্যায়ের সদস্যদের মধ্যে আত্মহননের ঘটনা অনেক পেশার তুলনায় বেশি। এর পেছনে বেশ কিছু কারণ...

 

সংঘর্ষে রক্তাক্ত দেশ বন্ধ ছিল ইন্টারনেট

সংঘর্ষে রক্তাক্ত দেশ বন্ধ ছিল ইন্টারনেট

২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কমপ্লিট শাটডাউন...

 

ক্ষমতায় যেতে জুলাই আন্দোলন  ব্যবহার করতে চায় বিরোধী দল

ক্ষমতায় যেতে জুলাই আন্দোলন ব্যবহার করতে চায় বিরোধী দল

বিরোধী দল ক্ষমতায় যেতে জুলাই আন্দোলনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী...

 

কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাত, উড়ে গেল চেয়ার-ছাতা

কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাত, উড়ে গেল চেয়ার-ছাতা

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে গতকাল শুক্রবার বিকেলে কয়েক সেকেন্ড স্থায়ী একটি দুর্বল টর্নেডোর আঘাতে...

 

সিরিজে ফিরল বাংলাদেশ

সিরিজে ফিরল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : হারলেই সিরিজ হাতছাড়া। এই সমীকরণে গতকাল বুলাওয়েতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে...

 

শেষটা কোন রোমাঞ্চে মোড়ানো?

শেষটা কোন রোমাঞ্চে মোড়ানো?

ব্রাজিল খেলেছে, ফ্রান্স খেলেছে, ইংল্যান্ডও; তবে ফাইনালের ভেন্যু মেটলাইফ স্টেডিয়ামে শেষ হওয়ার অপেক্ষায় থাকা...

 

দেনমোহর আল্লাহ প্রদত্ত এক অপরিহার্য অধিকার

দেনমোহর আল্লাহ প্রদত্ত এক অপরিহার্য অধিকার

বিয়ে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নত এবং একটি পবিত্র চুক্তি। এই চুক্তির অপরিহার্য অনুষঙ্গ হলো দেনমোহর।...

 
মানবতাবিরোধী অপরাধ: রাজশাহীর সামাদের রায় আজ | কালের কণ্ঠ