• ই-পেপার

পতিতা কন্যার জীবন থেকে লেখা হয় ‘গেঁন্দাফুল’

বাগদানের গুঞ্জনের মাঝেই নতুন ছবি প্রকাশ করলেন পূজা

বিনোদন প্রতিবেদক
বাগদানের গুঞ্জনের মাঝেই নতুন ছবি প্রকাশ করলেন পূজা
সংগৃহীত ছবি

বাগদানের গুঞ্জন ঘিরে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম ও শোবিজ অঙ্গনে চলছে নানা আলোচনা, ঠিক তখনই নতুন কিছু ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এলেন চিত্রনায়িকা পূজা চেরী। 

ছবিগুলো প্রকাশের পর একদিকে যেমন ভক্তদের প্রশংসায় ভাসছেন তিনি, অন্যদিকে তার ব্যক্তিজীবন নিয়েও নতুন করে শুরু হয়েছে জল্পনা।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেন পূজা। সাদা রঙের ওপর সবুজ-নীল নকশার সালোয়ার-কামিজে, প্রকৃতির সবুজ পরিবেশে খোলা চুল ও হাস্যোজ্জ্বল উপস্থিতিতে ধরা দেন এই অভিনেত্রী।

May be an image of smiling

ছবিগুলোর ক্যাপশনে পূজা লিখেছেন, ‘বিকামিং আ বেটার ভার্সন অব মাইসেলফ, ওয়ান স্মাইল অ্যাট আ টাইম।’ অর্থাৎ প্রতিটি হাসির মধ্য দিয়ে নিজেকে আরো ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন তিনি।

ছবি প্রকাশের পরপরই পোস্টটিতে ভক্তদের ব্যাপক সাড়া পড়ে। অল্প সময়ের মধ্যেই হাজারো প্রতিক্রিয়া ও অসংখ্য মন্তব্য জমা হয়। অনেকেই পূজার নতুন লুক, স্বাভাবিক সৌন্দর্য এবং প্রাণবন্ত উপস্থিতির প্রশংসা করেছেন।

তবে নতুন ছবির চেয়েও বেশি আলোচনা হচ্ছে অভিনেত্রীর ব্যক্তিজীবন নিয়ে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি রহস্যময় স্টোরিকে কেন্দ্র করে আবারও বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। 

আলোচনা রয়েছে, পারিবারিকভাবে নাকি অনেক আগেই বাগদান সম্পন্ন করেছেন তিনি। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি পূজা।

এর আগে একটি পডকাস্টে নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে পূজা জানিয়েছিলেন, তিনি বর্তমানে বিবাহিত নন। তবে তিনি এনগেজড। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেছিলেন, ভবিষ্যতে বিয়ে করলে সেটি গোপনে নয়, সবাইকে জানিয়েই করবেন।

আদনান আল রাজীবের সিনেমার নায়ক সিয়াম

বিনোদন প্রতিবেদক
আদনান আল রাজীবের সিনেমার নায়ক সিয়াম
সংগৃহীত ছবি

ছোট পর্দা ও বিজ্ঞাপন নির্মাণে সফলতার পর এবার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নির্মাতা আদনান আল রাজীবের। সম্প্রতি নিজের প্রথম সিনেমা নির্মাণের ঘোষণা দিয়ে দর্শকদের আগ্রহ বাড়িয়ে দেন তিনি। 

যদিও তখন সিনেমার নাম কিংবা অভিনয়শিল্পীদের পরিচয় প্রকাশ করেননি; শুধু জানিয়েছিলেন, এটি হবে একটি প্রেমের গল্প।

এবার জানা গেছে, আদনান আল রাজীবের প্রথম সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। 

সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বেশ কিছুদিন আগেই নির্মাতা ও অভিনেতার মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে।

তবে বিষয়টি নিয়ে এখনই আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি নন নির্মাতা কিংবা সিয়াম। দুজনেই এ বিষয়ে নীরবতা বজায় রেখেছেন। এদিকে সিনেমাটির নায়ক হিসেবে সিয়ামের নাম চূড়ান্ত হলেও নায়িকা কে হবেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি।

এ বিষয়ে আদনান আল রাজীবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সিয়াম আহমেদকে সর্বশেষ গত ঈদে মুক্তিপ্রাপ্ত অ্যাকশনধর্মী সিনেমা ‘রাক্ষস’-এ দেখা গেছে। নতুন এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর আবারও রোমান্টিক চরিত্রে বড় পর্দায় ফিরতে যাচ্ছেন তিনি।

অন্যদিকে ‘কাছে আসার গল্প’, ‘বিকেল বেলার পাখি’ এবং ‘মিডল ক্লাস সেন্টিমেন্ট’-এর মতো জনপ্রিয় নাটক নির্মাণের পর এবার প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনায় নাম লিখাচ্ছেন আদনান আল রাজীব। প্রেমের গল্পনির্ভর এই সিনেমা নিয়ে দর্শকদের প্রত্যাশাও বেশ উঁচুতে।

বাবা হারালেন টোটা রায়চৌধুরী

বিনোদন ডেস্ক
বাবা হারালেন টোটা রায়চৌধুরী
সংগৃহীত ছবি

টালিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। অভিনেতার বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। 

তবে পরিবারের ইচ্ছায় মৃত্যুর খবরটি এত দিন প্রকাশ করা হয়নি। প্রায় এক সপ্তাহ পর বিষয়টি সামনে এসেছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ৯ জুলাই ছিল টোটা রায়চৌধুরীর জন্মদিন। এর ঠিক পরদিন, ১০ জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তাঁর বাবা।

জানা গেছে, বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তবে দীর্ঘদিন তাঁর শরীরে তেমন কোনো উপসর্গ দেখা যায়নি। হঠাৎ পিঠে তীব্র ব্যথা অনুভব করলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তিনি ফুসফুসের ক্যান্সারের শেষ পর্যায়ে পৌঁছে গেছেন।

টোটা রায়চৌধুরীর স্ত্রী শর্মিলি রায়চৌধুরী বলেন, ‘দিন তিনেক মাত্র কষ্ট পেয়েছেন বাবা। হাসপাতালে ভর্তি ছিলেন। গত সপ্তাহে ছিল টোটার জন্মদিন। আশীর্বাদ নিয়ে হাসপাতালে বাবার কাছে গিয়েছিলেন অভিনেতা। তখন বিপ্লবাঙ্কুরবাবুর মুখ ঢাকা ছিল মাস্কে। নাকেমুখে নল। তাই কথা বলতে পারেননি। শুধু ছেলে টোটার গায়ে হাত বুলিয়ে আশীর্বাদ করেন। তার পরের দিনই সব শেষ!’

পিতৃবিয়োগে ভেঙে পড়েছেন টোটা রায়চৌধুরী। পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি এখন শোকাহত এবং কথা বলার মতো মানসিক অবস্থায় নেই। আগামী ২২ জুলাই তাঁর বাবার শেষকৃত্য সম্পন্ন হবে।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবন সবসময়ই প্রচারের আলো থেকে দূরে রাখেন টোটা রায়চৌধুরী। তাই বাবার মৃত্যুর খবরও পরিবারের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ ছিল কয়েকদিন। খবরটি প্রকাশ্যে আসার পর অভিনেতার প্রতি সমবেদনা জানিয়েছেন তাঁর ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা।

বলিউড থেকে হলিউড, শতকোটির সাম্রাজ্য গড়েছেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
বলিউড থেকে হলিউড, শতকোটির সাম্রাজ্য গড়েছেন প্রিয়াঙ্কা
সংগৃহীত ছবি

বলিউডের ‘দেশি গার্ল’ থেকে হলিউডের আন্তর্জাতিক তারকা—দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অবস্থান আরো শক্ত করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। 

আজ ১৮ জুলাই (শনিবার) ৪৪ বছরে পা রাখা এই অভিনেত্রীর সম্পদের পরিমাণ নিয়েও ভক্তদের আগ্রহের শেষ নেই।

২০১৮ সালে রাজস্থানের জোধপুরে রাজকীয় আয়োজনে মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। বর্তমানে যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন এই তারকা দম্পতি। ২০২২ সালে সারোগেসির মাধ্যমে তাদের কোলজুড়ে আসে কন্যাসন্তান মালতী মেরি। 

Priyanka Chopra Jonas Fires Back at Speculation About Her Marriage with  Nick Jonas - Yahoo News Canada

বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রিয়াঙ্কা ও নিক জোনাস বর্তমানে বিশ্বের অন্যতম ধনী তারকা দম্পতির মধ্যে অন্যতম। তাদের যৌথ সম্পদের পরিমাণ প্রায় ১ হাজার ২৫০ কোটি রুপি।

২০০২ সালে একটি তামিল সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন প্রিয়াঙ্কা। পরের বছর বলিউডে অভিষেকের পর ‘ফ্যাশন’, ‘ডন’, ‘বাজিরাও মাস্তানি’সহ একাধিক সফল চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বর্তমানে তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। 

Priyanka Chopra Shares Rare Snaps From Her Vacation with Nick Jonas and  Daughter

ভারতীয় গণমাধ্যমের দাবি, মহেশ বাবুর সঙ্গে আসন্ন সিনেমার জন্য তিনি প্রায় ৩০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। এছাড়া আন্তর্জাতিক সিরিজ ‘সিটাডেল’-এ অভিনয়ের জন্য প্রায় ৪১ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিনয়ের বাইরেও ব্যবসায়ী হিসেবে সফল প্রিয়াঙ্কা। গয়না, প্রসাধনী ও ফ্যাশন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হওয়ার পাশাপাশি ২০২১ সালে নিজের হেয়ার কেয়ার ব্র্যান্ড চালু করেন। এছাড়া ডেটিং অ্যাপ, জুতার ব্র্যান্ড এবং খাদ্যপ্রযুক্তিভিত্তিক বিভিন্ন স্টার্টআপেও বিনিয়োগ রয়েছে তার।

বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রিয়াঙ্কা চোপড়ার ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় ৫৮৩ কোটি রুপি। অন্যদিকে নিক জোনাসের সম্পদের পরিমাণ প্রায় ৬৬৬ কোটি রুপি। ফলে তাদের সম্মিলিত সম্পদের একটি বড় অংশের মালিক প্রিয়াঙ্কাও।

২০১৯ সালে লস অ্যাঞ্জেলেসে প্রায় ২০০ লাখ মার্কিন ডলার ব্যয়ে একটি বিলাসবহুল প্রাসাদ কিনেছিলেন প্রিয়াঙ্কা ও নিক। প্রায় ২০ হাজার বর্গফুট জায়গাজুড়ে নির্মিত সেই বাড়িতে রয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধা। বিশেষজ্ঞদের মতে, এই দম্পতির বিপুল সম্পদের বড় অংশই ভবিষ্যৎ পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের ফল।

পতিতা কন্যার জীবন থেকে লেখা হয় ‘গেঁন্দাফুল’ | কালের কণ্ঠ