• ই-পেপার

ডিএমপির ২ থানায় নতুন ওসি

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৪৬, মামলা ৫৬

অনলাইন ডেস্ক
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৪৬, মামলা ৫৬
সংগৃহীত ছবি

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৮৭ জন গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৫৬টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে ডিএমপির রমনা বিভাগ ২১ জনকে, লালবাগ বিভাগ ৩৮ জনকে, ওয়ারী বিভাগ ১০৪ জনকে, মতিঝিল বিভাগ ৪৯ জনকে, তেজগাঁও বিভাগ ৭৪ জনকে, মিরপুর বিভাগ ৮৩ জনকে, গুলশান বিভাগ ৩৮ জনকে, উত্তরা বিভাগ ৩৫ জনকে ও গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে ম্যাগাজিনসহ ১টি বিদেশি পিস্তল, ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা, ৯ কেজি ৫ গ্রাম গাঁজা, ৭ গ্রাম হেরোইন, ১টি মাইক্রোবাস, ১টি কার্টার, ১টি চাকু, ৫টি মোবাইল, ১টি মোটরসাইকেল জব্দ ও এক ভিকটিমকে উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশ কর্মকর্তা নিয়াজ মেহেদী।

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট-শপিংমল বন্ধ

অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট-শপিংমল বন্ধ

রাজধানীতে প্রতিদিন কোনো না কোনো প্রয়োজনে মার্কেট ও শপিংমলে যেতে হয়। তবে নির্দিষ্ট দিনে অনেক এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে, যা আগে থেকে জানা না থাকলে ভোগান্তিতে পড়তে হয়। তাই বের হওয়ার আগে জেনে নেওয়া ভালো, বৃহস্পতিবার (২৩ জুলাই) কোন কোন এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব এলাকার মার্কেট
মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, মাজার কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাহ্ আলী সুপারমার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, ফরচুন শপিংমল, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট ও সাকুরা মার্কেট।

যেসব এলাকার দোকানপাট বন্ধ
মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাহজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরাপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলী, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা ও রমনা শিশুপার্ক।

ঢাবির ফুটপাতে ব্যাগে মিলল পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ

অনলাইন ডেস্ক
ঢাবির ফুটপাতে ব্যাগে মিলল পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হল ও ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন আবাসিক এলাকার মধ্যবর্তী ফুটপাত থেকে একদিন বয়সী অজ্ঞাতপরিচয় এক কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তারক কুমার হালদার জানান, বুধবার রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে ফুটপাতে একটি সাদা রঙের বাজারের ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ওই নবজাতককে পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এসআই তারক কুমার আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কে বা কারা নবজাতকটিকে মৃত অবস্থায় সেখানে ফেলে রেখে গেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।​ এ বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেপ্তার ৫৭

নিজস্ব প্রতিবেদক
ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেপ্তার ৫৭
ছবি : কালের কণ্ঠ

রাজধানীজুড়ে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি), তেজগাঁও বিভাগ। বুধবার (২২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (২১ জুলাই) দিনব্যাপী বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ওই ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মো. নুর হোসেন ওরফে মুন্না (২০), মো. নাঈম (২০), মো. মামুন হোসেন (২২), মো. দ্বিপু বাহাদুর (২৯), মো. সাইদুল ইসলাম (৩৬), মো. মনিরুল মনু (৪২), মো. আবুল বাশার (৫৩), মো. জাহিদুল ইসলাম (১৮), মো. আলী হোসেন (৪৮), মো. সবুজ (৩৭), মো. মামুন (৫২), মো. নাজমুল ইসলাম (২৫) ও মো. শাহ পারভেজ (৪০)।

গ্রেপ্তার অন্যরা হলেন মৃদুল হাসান (২৯), মো. সুজন বেপারী (২৬), মো. শাকিল (২৬), মো. সেলিম ওরফে ডিপজল (২২), মো. সেলিম ওরফে ডিপজল ওরফে রনি, মো. রাকিব (২২), মো. রাজা মিয়া, মো. সবুজ ব্যাপারী ওরফে সবুজ (২২), মো. সবুজ, মো. সুজন, মো. হাসান, মামুন (২৪), মো. সবুজ, মো. নাদিম, মো. জুয়েল মিয়া (৩১), মো. ইমরান (২৭), শেখ শাহিন (৫৫), মামুন (২৪), চঞ্চল রবি দাস (২১), মো. রিহান শেখ (১৯), মো. বাপ্পি শেখ (২০), মো. পলাশ হোসেন (২৫), মো. শাহীন (২৫), মো. সুন্নত (২২) ও মো. রাজু (৪৫)।

এ ছাড়া নিয়মিত অভিযানে গ্রেপ্তার অন্যরা হলেন- মো. আকবর খান ইমন (২৪), মো. মেরাজুল ইসলাম (২২), খন্দকার মো. ইব্রাহিম (২১), মো. আবির হোসেন (২৫), মো. রবিনুর (২৭), মো. মনোয়ার হোসেন ওরফে রিফাত (২৬), মো. জহুরুল ইসলাম (৩২), মো. লাবলু (২০), মকবুল হোসেন ওরফে মুকুল (২৭), মিজানুর রহমান মুকুল (৪০), শ্রাবন দেওয়ান (২০) মো. সজিব (২১), মো. শামীম হোসেন (৩৬), মিলন (৪২), মো. আলমগীর হোসেন (৩০), মো. মনির হোসেন (৩২), মো. মশিউর রহমান (২৬), ফাহিম (২৩) ও দিপংকর চন্দ্র দাশ ওরফে অভি (৩১)।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানার ৩ জন ছাড়াও শেরেবাংলা নগর থানার ১০ জন, মোহাম্মদপুর থানার ২৮ জন, আদাবর থানার ৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৭ জন ও হাতিরঝিল থানার ৪ জন রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।