• ই-পেপার

মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট আটক, ল্যাপটপ-স্মার্টফোন জব্দ

সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ আ. লীগ নেতার হাসপাতালে মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ আ. লীগ নেতার হাসপাতালে মৃত্যু
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জ কারাগারে অুসস্থ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এক আওয়ামী লীগ নেতার হাসপাতালে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত বাবলু মন্ডল (৫২) সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক ও পূর্ব বাহুকা গ্রামের রমজান আলীর ছেলে।

সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম বলেন, ‘৫ আগস্ট পরবর্তীতে সদর থানায় দায়ের হওয়া একটি মারামারি ও বিস্ফোরক মামলায় হাজতি আসামি রমজান আলী গত মাসের ২২ জুন কারাগারে আসেন। শুরু থেকেই শারীরিক দূর্বলতা থাকায় নড়াচড়া কম করতেন তিনি।’

তিনি আরো বলেন, ‘বুধবার রাত পৌনে ৮টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

পুত্রবধূর শ্লীলতাহানির চেষ্টা, শাশুড়ির দায়ের কোপে ১২ মামলার আসামি নিহত

যশোর অফিস
পুত্রবধূর শ্লীলতাহানির চেষ্টা, শাশুড়ির দায়ের কোপে ১২ মামলার আসামি নিহত
সংগৃহীত ছবি

যশোরে ঘরে ঢুকে চাঁদা দাবি, অতর্কিত হামলা ও এক গৃহবধূকে ধর্ষণচেষ্টাকালে শাশুড়ির দায়ের কোপে শরিফুল ইসলাম জিতু (৩৫) নামে এক চিহ্নিত সন্ত্রাসী নিহত হয়েছেন। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১১টার দিকে শহরের বারান্দীপাড়া ফুলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জিতু ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে একাধিক হত্যাসহ ১২টি মামলা রয়েছে। এ ঘটনায় ওই পরিবারের দুজন গুরুতর আহত হয়ে বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন আহত শুকরান বেগম (৫২) জানান, বুধবার রাতে সন্ত্রাসী জিতু তাদের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে তার ছেলে সুমন হোসেন ওরফে সুমনের (২৮) কাছে মাদক কেনার জন্য চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জিতু ক্ষিপ্ত হয়ে সুমনকে মারধর করে এবং চাকু দিয়ে তার মুখের বাঁ-পাশে জখম করে। ছেলেকে বাঁচাতে মা শুকরান বেগম এগিয়ে এলে তাকেও কুপিয়ে ক্ষতবিক্ষত করে জিতু।

তিনি আরো জানান, হামলার একপর্যায়ে সন্ত্রাসী জিতু ঘরের ভেতরে সুমনের স্ত্রীকে (শুকরান বেগমের পুত্রবধূ) জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। সেসময় পুত্রবধূর সম্ভ্রম ও নিজেদের জীবন বাঁচাতে শুকরান বেগম ঘরে থাকা দা দিয়ে জিতুকে কুপিয়ে গুরুতর জখম করেন।

ঘটনার পর স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় জিতুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার দ্রুত অবনতি হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাসুম বিল্লাহ তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

জিতুর স্বজন হাসিনা বানু বলেন, চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথিমধ্যে নড়াইলের তুলারামপুর এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়। পরে মরদেহ আবার যশোর জেনারেল হাসপাতালের মর্গে আনা হয়।

চিকিৎসক মাসুম বিল্লাহ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অপরদিকে হামলায় আহত মা ও ছেলের শরীরে বেশ কয়েকটি সেলাই ও অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান এ বিষয়ে জানান, নিহত জিতু এলাকার চিহ্নিত সন্ত্রাসী ছিল এবং তার বিরুদ্ধে থানায় একাধিক হত্যাসহ বেশ কয়েকটি গুরুতর অপরাধের মামলা রয়েছে।

তিনি বলেন, ঠিক কী কারণে এ ঘটনার সূত্রপাত, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এমপি গাজী নজরুলের আরো এক ভিডিও ভাইরাল, সঙ্গে তরুণী

অনলাইন ডেস্ক
এমপি গাজী নজরুলের আরো এক ভিডিও ভাইরাল, সঙ্গে তরুণী

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের আরো একটি ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে তাকে এক তরুণীর সঙ্গে ‘অন্তরঙ্গ’ অবস্থায় দেখা যায়। তবে ভিডিওতে থাকা তরুণী সম্পর্কে কিছুই জানা যায়নি।

এর আগে এক তরুণীর সঙ্গে এমপি নজরুলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যদিও তিনি এবং তার পরিবার ওই তরুণীকে নজরুলের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন। এ ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে তাকে বহিষ্কারও করা হয়েছে।

এরই মধ্যে তরুণীকে নিয়ে হোটেলে প্রবেশের নতুন আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে নতুন এই ভিডিওতে থাকা তরুণী তার ‘দ্বিতীয় স্ত্রী’ মরিয়ম কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

সিসিটিভি ফুটেজের ভিডিওতে দেখা যায়, এমপি গাজী নজরুল ইসলাম প্রথমে হোটেলে প্রবেশ করে কাউন্টারে থাকা লোকের সঙ্গে কথা বলছেন। এরপরই ওই তরুণী প্রবেশ করে নজরুল ইসলামের পাশে এসে দাঁড়ান। কাউন্টারে থাকা ব্যক্তির হাতের ইশারায় তারা দুজন হোটেলের কক্ষের দিকে হাঁটা শুরু করেন।

কিছুক্ষণ কক্ষের বাইরেই তাদের  ‘ব্যক্তিগত মুহূর্তের’ কিছু দৃশ্যে সিসিটিভি ফুটেজে দেখা যায়।

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯
ছবি: কালের কণ্ঠ

চুয়াডাঙ্গায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস উল্টে নারী-শিশুসহ অন্তত ১৯ জন আহত হয়েছেন। এর মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক। একজনের শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের সরোজগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকাল পৌঁনে ১০টায় ঢাকার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা ছেড়ে যায় রয়েল এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাস। বাসটি সরোজগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লেগে উল্টে যায়। এতে নারী ও শিশুসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের ১৯ জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এর মধ্য একজনের শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। আহতদের মধ্যে একই পরিবারের নারী-শিশুসহ ৭ জন রয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. এহসানুল হক তন্ময় বলেন, ‘এখন পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পুরষ ও মহিলা ওয়ার্ডে ১৯ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর। এছাড়া তিন জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।