• ই-পেপার

১১৫ মিলিয়ন কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা

কোনোভাবেই পুশ ইন মেনে নেওয়া হবে না : দিনাজপুর সেক্টর কমান্ডার

দিনাজপুর প্রতিনিধি
কোনোভাবেই পুশ ইন মেনে নেওয়া হবে না : দিনাজপুর সেক্টর কমান্ডার
সংগৃহীত ছবি

কোনভাবেই পুশ ইন মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন দিনাজপুর সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান। তিনি বলেছেন, সীমান্তে পুশইন সমস্যাকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অত্যন্ত গুরুত্বের সঙ্গে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। পার্শ্ববর্তী দেশের পুশ ইনের এমন ঘটনা নজিরবিহীন।

শনিবার (১৮ জুলাই) সকালে দিনাজপুর সদর উপজেলার বড়গ্রাম সীমান্তে বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজিবি আয়োজিত এক ফ্রি মেডিক্যাল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজিবির ব্যবস্থাপনায় এই মানবিক চিকিৎসা ক্যাম্পের আয়োজন নিয়ে তিনি বলেন, আজকের এই বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী প্রদানের মত সীমান্ত এলাকায় হতদরিদ্র বেকার যুব শক্তিকে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম করে তোলার মত কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছে বিজিবি।

২৯ বিজিবি ব্যাটালিয়ানের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পটি সন্ধ্যা পর্যন্ত চলবে। এই কর্মসূচির মাধ্যমে ওই এলাকার ৬০০ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ্জামান,দিনাজপুর সেক্টরের ভারপ্রাপ্ত এসএমও ক্যাপ্টেন এস এম মাহদী জামান,  সহকারী পরিচালক মো. মিজানুর রহমান ও সহকারী পরিচালক মো. আব্দুল্যা-আল-মামুন প্রমুখ।


 

ঠাকুরগাঁও

খেলার সময় পুকুরে পড়ে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
খেলার সময় পুকুরে পড়ে শিশুর মৃত্যু
সংগৃহীত ছবি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় খেলা করার সময় পুকুরে ডুবে মোস্তাকিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে উপজেলার ২ নম্বর চাড়োল ইউনিয়নের শাহবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিম ওই গ্রামের বাসিন্দা মজিবর রহমানের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করার সময় শিশুটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে খুঁজতে পুকুরে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. বুলবুল ইসলাম।
 

নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত
সংগৃহীত ছবি

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আব্দুর রহমান ওরফে সুমন (৩৮) নামে এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চৌমুহনী-ছমিরমুন্সিরহাট আঞ্চলিক মহা সড়কের রোহিতার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের আব্দুর রশীদ খানের ছেলে। তিনি বেগমগঞ্জ উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে সুমন শশুর বাড়ি থেকে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওয়ানা দেয়। যাত্রা পথে তার মোটরসাইকেলটি উপজেলার চৌমুহনী-ছমিরমুন্সিরহাট সড়কের রোহিতার পোল পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন।

বেগমগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মেসির খেলায় মুগ্ধ হয়ে ব্রাজিল ছেড়ে ২ সমর্থক আর্জেন্টিনায়

গোপালগঞ্জ প্রতিনিধি
মেসির খেলায় মুগ্ধ হয়ে ব্রাজিল ছেড়ে ২ সমর্থক আর্জেন্টিনায়
সংগৃহীত ছবি

গোপালগঞ্জের কাশিয়ানীতে লিওনেল মেসির খেলায় মুগ্ধ হয়ে ব্রাজিলের দীর্ঘদিনের সমর্থক হাসিব মুন্সি ও ওহিদুল শেখ এবার আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন। ১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিলকে ‘বিদায়’ জানিয়ে আর্জেন্টিনাশিবিরে যোগ দেন তারা।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের টুকু বাজারে এ ঘটনাকে ঘিরে উৎসুক জনতার ভিড় জমে।

স্থানীয়দের সামনে দুধ দিয়ে গোসল শেষে তারা জানান, সেমিফাইনালে লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্য ও নেতৃত্বে মুগ্ধ হয়েই ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনাকে নিজেদের নতুন প্রিয় দল হিসেবে বেছে নিয়েছেন।

তাদের এই অভিনব ‘দলবদল’ ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা। উপস্থিত অনেকে পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তা মুহূর্তেই নজর কাড়ে ফুটবলপ্রেমীদের।