• ই-পেপার

১১ বছর আগে গুম বিএনপির দুই নেতা, আজও অপেক্ষায় পরিবার

সিদ্ধিরগঞ্জে আ. লীগ-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে আ. লীগ-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারররা হলেন- জীবন (৩৪), আলম মিয়া (৩০), সোহেল  মিয়া (৪৪), আয়নাল মিয়া (৪৫), জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (৩৫)। তারা সবাই সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

‎পুলিশ জানায়, শুক্রবার (৫ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল-ডেমরা সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলের বিষয়টি নজরে আসার পর পুলিশ অভিযান শুরু করে। এরই ধারাবাহিক শনিবার রাতে অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুখবর

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুখবর

 

পুলিশ আরো জানায়, গ্রেপ্তারদের মধ্যে জীবন ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী, আয়নাল মিয়া ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর আলম বিদ্যুৎ ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য। এছাড়া মো. আলম ও মো. সোহেল আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলাসহ একাধিক মামলা রয়েছে।

‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘শিমরাইল-ডেমরা সড়কে মিছিলের ঘটনায় তথ্য-উপাত্ত সংগ্রহের পর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।’

বানারীপাড়ায় সাবেক পৌর মেয়র মঞ্জু মোল্লা গ্রেপ্তার

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়ায় সাবেক পৌর মেয়র মঞ্জু মোল্লা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

বরিশালের বানারীপাড়া পৌরসভার সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) দিবাগত রাত দেড়টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দৈনিক সমকাল ও যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ারের ছোট ভাই।

রবিবার (৭ জুন) সকালে উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের দায়ের করা বিস্ফোরক ও ঘরপোড়া মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাকে বরিশালে আদালতে পাঠানো হয়।

বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান জানান, সাবেক পৌর মেয়র গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে একটি রাজনৈতিক পেন্ডিং মামলায় গ্রেপ্তার দেখিয়ে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।

চমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

অনলাইন ডেস্ক
চমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ইন্টার্ন চিকিৎসকরা। রবিবার (৭ জুন) সকাল ৮টা থেকে ছয় দফা দাবি আদায়ে এ কর্মবিরতি শুরু হয়।

এর আগে টানা দুদিন তারা একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছিলেন।

ইন্টার্ন চিকিৎসকদের প্রতি সংহতি জানিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) নিয়মিত শিক্ষার্থীরাও বেলা ১১টার পর থেকে সব ধরনের ক্লাস বর্জন করেছেন।

আন্দোলনকারীরা জানান, এফসিপিএস প্রশিক্ষণ সংক্রান্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক কিছু নির্দেশনার জেরে তারা এ আন্দোলনে নেমেছেন।  

আন্দোলনরত এক ইন্টার্ন চিকিৎসক বলেন, কর্তৃপক্ষ আমাদের প্রথম দাবির বিষয়ে আশ্বস্ত করার চেষ্টা করলেও মূল সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে।

এ বিষয়ে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন বলেন, ইন্টার্নদের কর্মবিরতির কারণে হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে না। রোগীদের চাপ সামলাতে আমাদের পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক দায়িত্ব পালন করছেন।

এরআগে শনিবার রাত দেড়টার দিকে ইন্টার্ন চিকিৎসক পরিষদের দপ্তর সম্পাদক মো. ইরফানুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

চট্টগ্রামে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
সংগৃহীত ছবি

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়ায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মালবাহী ট্রাকের সংঘর্ষ ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রবিবার (৭ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেস বড়তাকিয়া এলাকায় পৌঁছালে একটি মালবাহী ট্রাক রেললাইনের ওপর উঠে পড়ে। এ সময় ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

সংঘর্ষের পর রেললাইনে ট্রাকের অংশবিশেষ ছড়িয়ে পড়ে এবং ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে এই রুটে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দ্রুত সময়ের মধ্যে লাইন সচল করতে কাজ চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

চিনকি আস্তানা রেলস্টেশনের স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম বলেন, সকাল আনুমানিক ৯টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে একটি বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর ট্রাকটি ট্রেনের সঙ্গে আটকে থাকায় তাৎক্ষণিকভাবে সরানো সম্ভব হয়নি। ফলে উভয় লেনে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। দুর্ঘটনাকবলিত যানটি দ্রুত সরিয়ে ফেললে সকাল সাড়ে ১০ টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

১১ বছর আগে গুম বিএনপির দুই নেতা, আজও অপেক্ষায় পরিবার | কালের কণ্ঠ