সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের আরো একটি ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে তাকে এক তরুণীর সঙ্গে ‘অন্তরঙ্গ’ অবস্থায় দেখা যায়। তবে ভিডিওতে থাকা তরুণী সম্পর্কে কিছুই জানা যায়নি।
এর আগে এক তরুণীর সঙ্গে এমপি নজরুলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যদিও তিনি এবং তার পরিবার ওই তরুণীকে নজরুলের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন। এ ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগ প্রমণিত হওয়ায় বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে তাকে বহিষ্কারও করা হয়েছে।
এরই মধ্যে তরুণীকে নিয়ে হোটেলে প্রবেশের নতুন আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে নতুন এই ভিডিওতে থাকা তরুণী তার ‘দ্বিতীয় স্ত্রী’ মরিয়ম কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
সিসিটিভি ফুটেজের ভিডিওতে দেখা যায়, এমপি গাজী নজরুল ইসলাম প্রথমে হোটেলে প্রবেশ করে কাউন্টারে থাকা লোকের সঙ্গে কথা বলছেন। এরপরই ওই তরুণী প্রবেশ করে নজরুল ইসলামের পাশে এসে দাঁড়ান। কাউন্টারে থাকা ব্যক্তির হাতের ইশারায় তারা দুজন হোটেলের কক্ষের দিকে হাঁটা শুরু করেন।
কিছুক্ষণ কক্ষের বাইরেই তাদের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কিছু দৃশ্যে সিসিটিভি ফুটেজে দেখা যায়।





