• ই-পেপার

আড়াই লাখ ঘুষ দিয়েও মুক্তিযোদ্ধা তালিকায় আমার নাম নেই!

হাতির জন্য পাতা ফাঁদে পড়ে নারীর মৃত্যু

লামা (বান্দরবান) প্রতিনিধি
হাতির জন্য পাতা ফাঁদে পড়ে নারীর মৃত্যু
সংগৃহীত ছবি

বান্দরবানের লামায় হাতির তাড়ানোর জন্য তৈরি করা বৈদ্যুতিক ফাঁদে পড়ে রুবি আক্তার (৩৮) নামে এক নারীর মৃত্যু হওয়ার অভিযোগ পাওয়া  গেছে। মঙ্গলবার ভোঁরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ হায়দারনাশী এলাকায় গিয়াসউদ্দিনের আম বাগানে এই ঘটনা ঘটে। 

নিহত রুবি আক্তার ওই এলাকার আব্দুর শুক্কুরের স্ত্রী। 

স্থানীয় সূত্র জানায় , লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ হায়দারনাশী এলাকায়  বন্য হাতির পালের কবল থেকে আম বাগান ও ধানের ক্ষেত রক্ষায় বাগান মালিক জমিতে বৈদ্যুতিক ফাঁদ পাতে। রুবি আক্তার গৃহস্থালি কাজে  জমিতে গেলে হাতি তাড়ানোর সেই বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মারা যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ‘জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে লামা থানায় অপমৃত্যু মামলা করা হবে৷’ 

লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এম কবির হোসেন জানিয়েছেন, ‘ফাঁদ পাতা বন্যপ্রাণী সংরক্ষণ (নিরাপত্তা)আইন ২০১২ মতে অপরাধ। এই আইনে দোষী ব্যক্তির বিরুদ্ধে জেল ও জরিমানার বিধান রয়েছে।’

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাহিদ গ্রেপ্তার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাহিদ গ্রেপ্তার
সংগৃহীত ছবি

নওগাঁর রাণীনগর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য এসকে নাহিদকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় রাণীনগর ও আত্রাই থানা পুলিশের যৌথ অভিযানে রাণীনগর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

নাহিদ উপজেলার পূর্ববালুভরা গ্রামের এসকে হাবিবুর রহমানের ছেলে।

নাহিদের ছোট ভাই মারুফ জানান, আমার ভাই ঢাকাতে চাকুরি করত। তার স্ত্রী অসুস্থ হওয়ায় বাড়িতে আসে। সোমবার বিকেলে পারিবারিক কিছু বাজার করতে বাড়ি থেকে বের হয়ে রেলওয়ে স্টেশনে পৌঁছলে পুলিশ তাকে আটক করে। এখন জানতে পারলাম আত্রাই থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে চালান দেওয়া হবে।

রাণীনগর থানার ডিউটি অফিসার এএসআই মজিবুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে রাণীনগর থানা থেকে আত্রাই থানা পুলিশের কাছে নাহিদকে হস্তান্তর করা হয়।

আত্রাই থানার এস আই ওবায়দুর রহমান জানান, সন্ত্রাস দমন আইনে মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

তৃতীয় লিঙ্গের সদস্যকে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

বুড়িচং -ব্রাহ্মণপাড়া( কুমিল্লা) প্রতিনিধি
তৃতীয় লিঙ্গের সদস্যকে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

কুমিল্লার বুড়িচংয়ে মাদক বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও পুলিশ। সাতক্ষীরার সীমান্তবর্তী ভোমরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার (১৯ মে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১১ কুমিল্লার সহকারী পরিচালক মিঠুন কুমার কুণ্ডু।

গ্রেপ্তার আসামির নাম জহিরুল ইসলাম ওরফে জহির হিজড়া (৪৬)। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার জাপর আলীর ছেলে। নিহত তৃতীয় লিঙ্গের ব্যক্তির নাম এনামুল হক শিশির ওরফে মাহি (৩৫)। তিনি বুড়িচং পৌরসভার পূর্ণমতি গ্রামের কামরুল হক ফরহাদের সন্তান।

র‍্যাব জানায়, গত ১৩ মে সকালে বুড়িচং বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন একটি টিনশেড বাসায় এনামুল হক শিশিরের হাত-পা বেঁধে গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে গুরুতর দগ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল, পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ মে ভোরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় জহিরকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৬ থেকে ৭ জনকে আসামি করা হয়।

র‍্যাবের সহকারী পরিচালক মিঠুন কুমার কুণ্ডু জানান, নিহত শিশির ও অভিযুক্তরা দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করতেন। প্রাথমিক অনুসন্ধানে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত ও আসামিদের বিরুদ্ধে আগেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, ‘গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

মাদারগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি
মাদারগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সংগৃহীত ছবি

জামালপুরের মাদারগঞ্জে বাড়ির উঠানের গর্তে জমে থাকা পানিতে ডুবে ইয়ামিন নামে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার জোড়খালী ইউনিয়নের বেতেগা বড় বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশু ইয়ামিন ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ‘মঙ্গলবার সকাল ৮টার দিকে ইয়ামিনের মা রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় শিশুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এক পর্যায়ে সবার অজান্তে উঠানের গর্তে জমে থাকা পানিতে পড়ে যায় সে। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে গর্ত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন।’

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ‘পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।‌ পরিবারের অগোচরে পানিতে পড়ে যায়।’

আড়াই লাখ ঘুষ দিয়েও মুক্তিযোদ্ধা তালিকায় আমার নাম নেই! | কালের কণ্ঠ