• ই-পেপার

আসবাবের রঙে রঙিন আবাস, ঘর সাজুক আপনার মনের মতো

বাংলাদেশের গুঁড়া দুধের বাজারে শীর্ষ অবস্থানে আবুল খায়ের গ্রুপ

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশের গুঁড়া দুধের বাজারে শীর্ষ অবস্থানে আবুল খায়ের গ্রুপ
সংগৃহীত ছবি

বাংলাদেশের গুঁড়া দুধের বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে আবুল খায়ের গ্রুপ। বর্তমানে প্রতিষ্ঠানটি এ খাতে ৩৮ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে দেশের সর্বোচ্চ আমদানিকারক ও মার্কেট লিডার হিসেবে অবস্থান করছে। গুণগত মান, পুষ্টিগুণ এবং ভোক্তাদের আস্থার কারণে প্রতিষ্ঠানটি এই অবস্থান অর্জন করেছে। 

আবুল খায়ের গ্রুপের চারটি ব্র্যান্ড— মার্কস, আমা, স্টারশিপ ও অরা দেশের বিভিন্ন শ্রেণির মানুষের পুষ্টি চাহিদা পূরণ করে আসছে। এসব ব্র্যান্ডের মাধ্যমে প্রতিদিন লাখো পরিবারের কাছে পুষ্টিকর দুধ পৌঁছে যাচ্ছে।

১৯৯৭ সালে যাত্রা শুরু করে মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে অর্জন করেছে দেশের মানুষের আস্থা, পেয়েছে সুপারব্র্যান্ডের খেতাব। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান থেকে আমদানিকৃত মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার ভিটামিন, ক্যালসিয়াম, খনিজ উপাদান ও প্রোটিনে সমৃদ্ধ। এটি পানীয় দুধ হিসেবে ব্যবহারের পাশাপাশি বিভিন্ন মিষ্টান্ন ও দুগ্ধজাত খাবার তৈরিতেও জনপ্রিয়।

মার্কসের পণ্য তালিকায় আরো রয়েছে— স্কুলগামী শিশুদের জন্য মার্কস অ্যাকটিভ স্কুল ও অ্যাকটিভ স্কুল ২ ইন ১, তরুণদের জন্য মার্কস ইয়াং স্টার, উচ্চ প্রোটিনসমৃদ্ধ মার্কস ডায়েট, উচ্চ ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ মার্কস গোল্ড, এবং ডায়াবেটিস রোগীদের জন্য মার্কস ডায়াবেটিক ডায়েট।

আন্তর্জাতিক মানের পণ্য, সুষম পুষ্টি এবং ভোক্তাদের আস্থা অর্জনের মাধ্যমে আবুল খায়ের গ্রুপ দেশের মানুষের পুষ্টি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
এছাড়াও, শিশু ও তরুণদের মেধা ও প্রতিভা বিকাশে মার্কস অল রাউন্ডার প্রতিযোগিতার আয়োজন করছে। দেশের বিভিন্ন অঞ্চলে বাছাইপর্ব শেষ হওয়ার পর প্রতিযোগিতাটি এখন ঢাকায় অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বের দিকে এগিয়ে যাচ্ছে।

টফিতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ

প্রেস বিজ্ঞপ্তি
টফিতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ
সংগৃহীত ছবি

ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬-এর প্রতিটি ম্যাচ উপভোগ করা যাবে টফি Full HD 1080p+ Streaming-এ। সীমিত সময়ের Early Bird অফারে ১২৯ টাকার World Cup Pass এখন মাত্র ৯৯ টাকায়।

একটি সাবস্ক্রিপশনেই দেখুন Mobile App, Smart TV ও Website-এ একসাথে ৩টি স্ক্রিনে। যেকোনো Mobile Network বা WiFi Broadband থেকে সহজেই যুক্ত থাকুন বিশ্বকাপের প্রতিটি রোমাঞ্চকর মুহূর্তের সঙ্গে।

আপনি যেখানে থাকুন, যখনই থাকুন—বিশ্বকাপের উত্তেজনা থাকবে আপনার হাতের নাগালে। কোনো ম্যাচ মিস নয়, কোনো মুহূর্ত মিস নয়। বিশ্বকাপের পুরো উত্তেজনা এখন টফি-তে!

জিপির সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

নিজস্ব প্রতিবেদক
জিপির সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ
আন্দ্রেয়াস হগবার্গ। ছবি : সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও) হিসেবে নিয়োগ পেয়েছেন আন্দ্রেয়াস হগবার্গ। সোমবার (১ জুন) থেকে তার এই নিয়োগ কার্যকর হয়েছে।

গ্রামীণফোনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই ভূমিকায় আন্দ্রেয়াস কম্পানির কৌশলগত রূপান্তরে নেতৃত্ব দেবেন এবং প্রতিষ্ঠানের পাঁচ বছর মেয়াদি কৌশল বাস্তবায়নের তত্ত্বাবধান করবেন। মূলত উদ্ভাবন পরিচালনা, কৌশলগত অগ্রাধিকার নির্ধারণ এবং টেকসই প্রবৃদ্ধি ও ভবিষ্যতের প্রস্তুতি নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক রূপান্তর পরিচালনায় নজর দেবেন তিনি।

সিএসটিও হিসেবে আন্দ্রেয়াস কম্পানির প্রতিযোগিতার সক্ষমতা আরো জোরদার করতে, পরিচালন দক্ষতা বৃদ্ধি করতে এবং একটি ডিজিটালভাবে আরো সক্ষম টেলিযোগাযোগ ও প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোনের রূপান্তরকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

টেলিনর গ্রুপে ফিন্যান্স, প্রযুক্তি ও শেয়ার্ড সার্ভিসেস বিভাগে নরডিকস, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে আন্দ্রেয়াসের ২১ বছরেরও বেশি আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। সর্বশেষ তিনি ২০২৩ সালের জুন থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত টেলিনর পাকিস্তানের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বর্তমানে তিনি টেলিনর প্রকিউরমেন্ট কম্পানির বোর্ড সদস্য হিসেবেও কাজ করছেন।

বিগত বছরগুলোতে তিনি বেশ কয়েকটি নেতৃত্বস্থানীয় পদে থেকে গ্রামীণফোন, টেলিনর পাকিস্তান এবং টেলিনর মায়ানমারকে সহায়তা করেছেন। এ ছাড়া তিনি ভাইস প্রেসিডেন্ট অব টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস হিসেবেও দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি গ্রুপজুড়ে বৈশ্বিক বিনিয়োগের অগ্রাধিকার সংক্রান্ত উদ্যোগগুলো পরিচালনা করেছেন।

প্রতিষ্ঠানের লিডারশিপ টিমে আন্দ্রেয়াসকে স্বাগত জানিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, পরিবর্তনশীল নিয়ন্ত্রক পরিবেশ থেকে শুরু করে ডেটা, ডিজিটাল, আইওটি, বিটুবি এবং নিরাপত্তা সেবার সম্ভাব্য প্রবৃদ্ধি—সব মিলিয়ে বাংলাদেশের টেলিকম বাজার একই সঙ্গে জটিল ও সম্ভাবনার ক্ষেত্র। টেলিকম ইন্ডাস্ট্রিতে যখন পরিবর্তনগুলো ঘটছে, তখন আমাদের কৌশলগত দৃষ্টিভঙ্গিকে আরো উন্নত করার এক সন্ধিক্ষণে রয়েছি আমরা। একদিকে যেমন ভয়েস থেকে ডেটাতে স্থানান্তরের বিষয়টি রয়েছে, অন্যদিকে আমাদের ডিজিটাল গ্রাহকরা আরো নিজের প্রয়োজন অনুযায়ী অফার এবং নিরাপত্তা ও ক্লাউডের মতো সেবাগুলো প্রত্যাশা করছেন। এআইয়ের যুগে রূপান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, আমার আস্থা আছে, আন্দ্রেয়াসের দূরদর্শী কৌশলগত নেতৃত্ব আমাদের এই রূপান্তরটিকে ইন্ডাস্ট্রির অন্যদের চেয়ে বেশ আগেই পরিচালনা করতে এবং একটি তীব্র প্রতিযোগিতামূলক বাজারে আমাদের নেতৃত্বকে আরো সংহত করতে সহায়তা করবে।

নতুন পদে যোগদানের ব্যাপারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে আন্দ্রেয়াস হগবার্গ বলেন, গ্রামীণফোন টিমে যোগ দিতে পেরে এবং আগামী দিনের এই রোমাঞ্চকর পথচলার অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। গতিশীল বাংলাদেশি বাজারে একটি শক্তিশালী ভিত্তি এবং শীর্ষস্থানীয় অবস্থানের পাশাপাশি টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য একটি ভালো অবস্থানে রয়েছে গ্রামীণফোন। আমার মূল লক্ষ্য থাকবে সুশৃঙ্খল বাস্তবায়নের সঙ্গে কৌশলগত সমন্বয় ঘটানো এবং গ্রাহকদের প্রতি আরো গভীর মনোযোগ দেওয়া।

আন্দ্রেয়াস নরওয়েজিয়ান স্কুল অব ইকোনমিকসে পড়াশোনা করেছেন। এ ছাড়া তিনি আইএমডি, ইনসিয়াড এবং স্টকহোম স্কুল অব ইকোনমিক্স থেকে এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রাম সম্পন্ন করেছেন।

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (১ জুন) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর গুলশানে প্রধান কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের শোরুম চ্যানেলের পরিচালক মাহমুদুর রহমান খান, মানবসম্পদ বিভাগের উপপরিচালক মোহাম্মদ মুশফিকুর রহমান, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স বিভাগের উপপরিচালক মো. রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মীর মোস্তাকির রহমান, অডিট বিভাগের উপমহাব্যবস্থাপক (শোরুম) মো. হাফিজুর রহমান, সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান, উপমহাব্যবস্থাপক (সেলস অ্যান্ড মর্কেটিং) আলমগীর আজাদ পলক ও মো. আল মামুন, করপোরেট চ্যানেলের সহকারী পরিচালক মোহাম্মদ বদরুল আলম চৌধুরী, আইটি বিভাগের সহকারী পরিচালক গোলাম কিবরিয়া রনি, কম্পানির সচিব এ কে এম সায়েম হোসেনসহ  ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।

দোয়া মাহফিলে প্রতিষ্ঠানের সফলতা, দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং সবার মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ফ্যাক্টরি, শো-রুম, ডিস্ট্রিবিউশন চ্যানেলসহ দেশব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

কম্পানির শো-রুম চ্যানেলের পরিচালক মাহমুদুর রহমান খান বলেন, দেশের মানুষের আস্থা ও ভালোবাসায় মিনিস্টার-মাইওয়ান গ্রুপ আজ এই অবস্থানে পৌঁছেছে। এ দেশের মানুষের আমাদের ব্র্যান্ডের প্রতি ভালবাসা ও সমর্থন ছাড়া এত সুদীর্ঘ পথ অতিক্রম করা সম্ভব হতো না।  মিনিস্টার-মাইওয়ান গ্রুপ ইতোমধ্যেই দেশের ইলেকট্রনিক্স শিল্পে এক নির্ভরতার প্রতীক হিসেবে স্থান দখল করে নিয়েছে। এবার সেই সফলতা ছড়িয়ে দিতে চাই সীমানার বাইরে অর্থাৎ বিশ্বমঞ্চে। দীর্ঘদিন ধরে দেশের বাজারে সফলভাবে নিজেদের অবস্থান শক্তিশালী করার পর এবার আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় নামার প্রক্রিয়া চলছে। খুবই দ্রুত সময়ের মধ্যেই আমরা বিশ্ববাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পণ্য পৌঁছে দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ।

মানবসম্পদ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন, সুদীর্ঘ ২৪ বছরের পথ পরিক্রমায় মিনিস্টার-মাইওয়ান গ্রুপ আজ ২৫ বছরে পদার্পণ করছে। মিনিস্টার-মাইওয়ান গ্রুপ উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেশের আবহাওয়া উপযোগী ইলেক্ট্রনিক্স পণ্য তৈরি করছে এবং তা সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষে নিরলস কাজ করে যাচ্ছে। আমি মিনিস্টার-মাইওয়ান গ্রুপের এই সুদীর্ঘ পথযাত্রায় পাশে থাকার জন্য সকল কর্মকর্তা-কর্মচারী, সম্মানিত ডিলার, গ্রাহক ও শুভানুধ্যায়ীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

২০০২ সালে যাত্রা শুরু করে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ বর্তমানে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

আসবাবের রঙে রঙিন আবাস, ঘর সাজুক আপনার মনের মতো | কালের কণ্ঠ