টঙ্গীর মাদক বস্তি আমতলী কেরানীরটেক থেকে এক কেজি গাঁজাসহ এক নারী ও এক পুরুষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি দক্ষিণ। এদের বিরুদ্ধে দুই থেকে ছয়টি মাদক মামলা রয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে টঙ্গীর আমতলী কেরানীরটেক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- আমতলী কেরানীরটেক এলাকার মৃত আবুল কাশেমের ছেলে আব্দুল জব্বার রঞ্জু (৩৫) ও হারুন অর রশিদের স্ত্রী রোজিনা বেগম (৪০)।
পুলিশ জানায়, মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে টঙ্গী পূর্ব থানার আমতলী কেরানীরটেক মাদক বস্তি থেকে এক কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রঞ্জুর নামে দুটি ও রোজিনার নামে ছয়টি মাদক মামলা আছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির অতিরিক্ত কমিশনার (প্রাইম এন্ড অপস) মো. বেলায়েত হোসেন কালের কণ্ঠকে সংবাদটি নিশ্চিত করেন।





