• ই-পেপার

সুবিধা বাড়ল সঞ্চয়পত্র ও প্রবাসীদের বন্ডে

১৬ ডিসেম্বর উদ্বোধন তৃতীয় টার্মিনাল, জাপানের সহযোগিতা চাইল সরকার

নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর উদ্বোধন তৃতীয় টার্মিনাল, জাপানের সহযোগিতা চাইল সরকার
ছবি: কালের কণ্ঠ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধনের লক্ষ্যে সরকার নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ এগিয়ে নিচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে টার্মিনালটি চালু করতে জাপানের সহযোগিতা কামনা করেছে সরকার। একই সঙ্গে টার্মিনাল পরিচালনার পূর্বপ্রস্তুতি হিসেবে অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। বৈঠকে বাংলাদেশ-জাপানের দ্বিপক্ষীয় সহযোগিতা, বিশেষ করে বিমান পরিবহন খাতের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রী আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে সরকার কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে উদ্বোধনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হবে।

প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, নির্ধারিত সময়সীমা সামনে রেখে দ্রুত ওরাট কার্যক্রম শুরু করা অত্যন্ত জরুরি। এ জন্য জাপানিজ স্টেকহোল্ডার ওয়ার্কিং গ্রুপের আগামী মাসের মধ্যে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজন। 

তিনি বলেন, জাপান বাংলাদেশের অন্যতম পুরোনো ও নির্ভরযোগ্য উন্নয়ন অংশীদার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণেও জাপানি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নির্ধারিত সময়ে প্রকল্পটি চালু করতে জাপানের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা বাংলাদেশ-জাপান সম্পর্ক আরো জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। তিনি তৃতীয় টার্মিনাল প্রকল্পসহ চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।

বৈঠক শেষে ঢাকা-নারিতা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় চালু হওয়া উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার হাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের একটি প্রতিকৃতি (মডেল) তুলে দেন মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দেশের সবচেয়ে বড় বিমানবন্দর অবকাঠামো প্রকল্পগুলোর একটি। প্রায় ২১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ সরকারের পাশাপাশি জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ঋণ সহায়তা দিচ্ছে। প্রকল্পটির নির্মাণকাজ পরিচালনা করছে জাপানের মিতসুবিশি করপোরেশন, ফুজিতা করপোরেশন ও দক্ষিণ কোরিয়ার স্যামসাং সি অ্যান্ড টি করপোরেশনের সমন্বয়ে গঠিত একটি যৌথ উদ্যোগ।

তৃতীয় টার্মিনাল চালু হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বর্তমানে বছরে প্রায় ৮০ লাখ যাত্রী সেবা দেওয়ার সক্ষমতা থাকলেও নতুন টার্মিনাল চালুর পর তা প্রায় ২ কোটি ৪০ লাখ যাত্রীতে উন্নীত হবে। পাশাপাশি কার্গো পরিবহন সক্ষমতা কয়েক গুণ বাড়বে, আধুনিক ব্যাগেজ হ্যান্ডলিং ব্যবস্থা, স্বয়ংক্রিয় ইমিগ্রেশন, উন্নত নিরাপত্তা ব্যবস্থা, অধিকসংখ্যক বোর্ডিং ব্রিজ এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত হবে।

বিমান পরিবহন সংশ্লিষ্টরা মনে করছেন, তৃতীয় টার্মিনাল চালু হলে বাংলাদেশ আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে এবং আন্তর্জাতিক সংযোগ, পর্যটন, বাণিজ্য ও রপ্তানি কার্যক্রমে নতুন গতি আসবে।

বাড়ার একদিন পরই কমল সোনার দাম, ভরি কত

অনলাইন ডেস্ক
বাড়ার একদিন পরই কমল সোনার দাম, ভরি কত

দেশের বাজারে সোনার দাম বাড়ার একদিন পরই কমানো হয়েছে। এবার প্রতি ভরিতে এক হাজার ৫১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম ঠেকেছে ২ লাখ ২১ হাজার ৮৫৮ টাকা টাকায়।

যা আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুস সূত্রে জানা গেছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রূপার মূল্য হ্রাস পাওয়ায় স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৮৫৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১১ হাজার ৯৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ১৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

অন্যদিকে, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬০৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। সোনা ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা অনুযায়ী মেকিং চার্জ বা মজুরি পৃথকভাবে প্রযোজ্য হবে।

দেশের বাজারে আজ সোনার ভরি কত?

অনলাইন ডেস্ক
দেশের বাজারে আজ সোনার ভরি কত?

দেশের বাজারে গতকাল সোমবার ফের সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানোয় ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরির দাম ঠেকেছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য।

২৬ দিনে রেমিট্যান্স এলো ২৯৯৭৫ কোটি টাকা

অনলাইন ডেস্ক
২৬ দিনে রেমিট্যান্স এলো ২৯৯৭৫ কোটি টাকা

চলতি জুলাই মাসের প্রথম ২৬ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৪৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। যা দেশীয় মুদ্রায় ২৯ হাজার ৯৭৫ কোটি ১০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার (২৬ জুলাই) প্রবাসী আয় এসেছে এক হাজার ৬৯৭ কোটি ৪০ লাখ টাকা। 

গত বছরের জুলাইয়ের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স এসেছিল ১৯৩ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৬ দশমিক ১০ শতাংশ।

সুবিধা বাড়ল সঞ্চয়পত্র ও প্রবাসীদের বন্ডে | কালের কণ্ঠ