• ই-পেপার

আসামে বন্যা পরিস্থিতির কিছু উন্নতি, ক্ষতিগ্রস্ত ৫ লক্ষাধিক

নাইজেরিয়া

গ্রামে ঢুকে বাড়িতে বাড়িতে আগুনের পর গুলি, শিশুসহ নিহত ৩০

অনলাইন ডেস্ক
গ্রামে ঢুকে বাড়িতে বাড়িতে আগুনের পর গুলি, শিশুসহ নিহত ৩০
ছবি : রয়টার্স

নাইজেরিয়ার একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ৮ শিশুসহ ৩০ জন নিহত হয়েছেন। গত সোমবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের কাডুনা রাজ্যের একটি গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

গ্রাম প্রধানের সচিব ডোগন রানা জানান, অতর্কিতভাবে বন্দুকধারীরা গ্রামের নিরীহ লোকদের ওপর হামলা চালায়। তারা এলোপাথারিভাবে গুলি ছুড়ে ও বাড়িগুলো জালিয়ে দেয়। এতে আটজন শিশু পুড়ে মারা যায়। এছাড়া চারজন মারাত্মকভাবে আহত হয়েছেন।

এই হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করে নাই বলে জানা গেছে রয়টার্সের এক প্রতিবেদনে। নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্য প্রদেশে এসব সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা নিরাপত্তার জন্য এখন প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 

এদিকে কাডুনা প্রদেশের পুলিশের মুখপাত্র এই হামলার বিষয়ে কিছু জানাননি। তিনি বলেন, শিগগিরই এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় যোগ হলো ব্রাজিলের ‘আমাজোনিয়া থিয়েটারস’

অনলাইন ডেস্ক
ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় যোগ হলো ব্রাজিলের ‘আমাজোনিয়া থিয়েটারস’
সংগৃহীত ছবি

ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব বিবেচনায় ব্রাজিলের আমাজন অঞ্চলের দুইটি ঐতিহ্যবাহী থিয়েটারকে ‘বিশ্ব ঐতিহ্য’ (ওয়ার্ল্ড হেরিটেজ) হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত সংস্থাটির বিশ্ব ঐতিহ্য কমিটির বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়। ‘আমাজোনিয়া থিয়েটারস’ নামে তালিকাভুক্ত এই দুইটি স্থাপনা হলো—বেলেম শহরের ‘থিয়েট্রো দা পাজ’ ও মানাউস শহরের ‘টিয়েট্রো আমাজনাস’

উনিশ শতকে আমাজনে যখন রাবার ব্যবসার স্বর্ণযুগ চলছিল, তখন এগুলো নির্মিত হয়। ১৮৭৮ সালে বেলেমে ‘থিয়েট্রো দা পাজ’ এবং ১৮৯৬ সালে মানাউসে ‘টিয়েট্রো আমাজনাস’ চালু হয়। থিয়েটারগুলোর নকশায় ইউরোপীয় স্থাপত্যের প্রভাবের পাশাপাশি স্থানীয় কাঠ ও আমাজনের বন-অনুপ্রাণিত প্রতীকের চমৎকার মিশ্রণ ঘটেছে। ইউনেস্কোর মতে, এগুলো তৎকালীন রাজনৈতিক ও নগর উন্নয়নের প্রতীক ছিল।

ব্রাজিল সরকার জানিয়েছে, আমাজন অঞ্চলকে আধুনিক করার এবং বৈশ্বিক বাণিজ্যে যুক্ত করার ইতিহাসের প্রতীক হিসেবেই এই দুইটি থিয়েটারকে যৌথভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল। ইউনেস্কোর এই মর্যাদাপূর্ণ স্বীকৃতির ফলে স্থানগুলোর নিরাপত্তা ও সংরক্ষণ জোরদার হবে এবং বিশ্বজুড়ে পর্যটকদের আগমন বৃদ্ধি পাবে। উল্লেখ্য, ইউনেস্কোর তালিকায় স্থান পাওয়া অন্যান্য বিখ্যাত স্থানের মধ্যে রয়েছে ভারতের তাজমহল, চীনের মহাপ্রাচীর ও মিশরের পিরামিড।

ব্রাজিলে বর্তমানে ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য স্থানের সংখ্যা দাঁড়িয়েছে ২৬টিতে। নতুন থিয়েটারগুলোর আগে থেকেই আমাজন অঞ্চলে ‘সেন্ট্রাল আমাজন কনজারভেশন কমপ্লেক্স’ নামের একটি সংরক্ষিত প্রাকৃতিক এলাকা ইউনেস্কো তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া বুসানে অনুষ্ঠিত এই বৈঠকে ফ্রান্সের ‘ডি-ডে অবতরণ সৈকত’ এবং গ্রিসের ‘মাউন্ট অলিম্পাস’কেও নতুন করে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেওয়া হয়েছে।

সৌদি আরবে হুতিদের ড্রোন হামলা, প্রতিহতের দাবি দেশটির

অনলাইন ডেস্ক
সৌদি আরবে হুতিদের ড্রোন হামলা, প্রতিহতের দাবি দেশটির

সৌদি আরবের তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। ইরাক থেকে চালানো ড্রোন হামলা প্রতিহতের দাবি সৌদির। সোমবার (২৭ জুলাই) সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। অন্যদিকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীটি সৌদি আরবের তেল অবকাঠামোতে পৃথক ড্রোন হামলার দায় স্বীকার করেছে।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশের পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং রাজধানী রিয়াদে তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ধেয়ে আসা ড্রোনগুলো সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে। খবর ফ্রান্স টুয়েন্টিফোর

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের মাঝে এই হামলা সৌদি আরবকে জড়িয়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।

কারুর ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের বিজয়ের দেওয়া চাকরি আটকে দিলেন হাইকোর্ট

ক্রীড়া ডেস্ক
কারুর ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের বিজয়ের দেওয়া চাকরি আটকে দিলেন হাইকোর্ট

গত বছর ২৭ সেপ্টেম্বর তামিল সিনেমার সুপারস্টার ও বর্তমানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় চন্দ্রশেখর, যিনি থালাপাতি বিজয় নামেই বেশি পরিচিত, কারুরে এক সমাবেশে যোগ দিতে গিয়েছিলেন। তখনও তিনি রাজনীতিতে নতুন, গায়ে তখনও সিনেমার গন্ধ। বিজয়কে এক নজর দেখতে সেদিন মানুষের ঢল নেমেছিল। কিন্তু সে ঢল সামাল দেওয়ার ব্যবস্থা ছিল না। তাতে প্রচণ্ড গরম আর হুড়োহুড়িতে পদদলিত হয়ে ৪১ জন মানুষ মারা যায়। বিজয় পরে নির্বাচনে জিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, বিজয় ভেঙ্গে দিয়েছেন রাজ্যে ডিএমকে আর এআইএডিএমকের মধ্যে দ্রাবিড়ীয় ক্ষমতার পালাবদলের ৫৯ বছরের আধিপত্য। 

মুখ্যমন্ত্রী হয়েও তিনি তাকে একনজর দেখতে এসে পদপিষ্ট হয়ে মারা যাওয়া পরিবারগুলোকে ভুলে যাননি। বিজয় সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু বিরোধী দল ডিএমকে, এআইএডিএমকে এবং সুশীল সমাজ এ সিদ্ধান্তের বিরোধিতা করে। আইনজীবী ও কয়েকজন নাগরিক সংবিধান লঙ্ঘনের অভিযোগে তুলে আদালতে মামলা ঠুকে দেন।

তবে গত ১০ জুলাই ঘটনার পর বিজয়ের প্রথম কারুর সফরের দিনেই আদালত সাময়িকভাবে চাকরির নিয়োগপত্র বিলি করার অনুমতি দিয়েছিল। বলাই ছিল, মামলার চূড়ান্ত রায়ের ওপর নির্ভর করবে নিয়োগপত্রের বৈধতা। সাময়িক অনুমতির সুযোগে বিজয় সেদিন ক্ষতিগ্রস্ত পরিবারের ৩২ জন সদস্যের হাতে নিয়োগপত্র ‍তুলে দেন। তবে মাদ্রাজ হাইকোর্ট আজ ক্ষতিগ্রস্তদের চাকরি দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে দিয়েছেন। মাদ্রাজ হাইকোর্ট জানিয়েছে, সরকারের এই সিদ্ধান্ত সংবিধানের অনুচ্ছেদ ১৪ (সমতার অধিকার) এবং অনুচ্ছেদ ১৬ (সরকারি চাকরিতে সুযোগের সমতা)-এর পরিপন্থী। হাইকোর্ট আরও উল্লেখ করেছে যে, এই ধরনের পদক্ষেপ অন্যদের জন্যও এই জাতীয় চাকরির দাবি জানানোর ফ্লাডগেট খুলে দেবে।

আদালতে আবেদনকারীর আইনজীবীরা বলেন,  কোনো দুর্ঘটনা বা রাজনৈতিক সভার ট্র্যাজেডিতে নিহতদের পরিবারকে সরাসরি সরকারি চাকরি দিলে সাধারণ এবং যোগ্য চাকরিপ্রার্থীদের অধিকার খর্ব হয়। এছাড়া কারুর ট্র্যাজেডি এখন সিবিআই তদন্ত করছে। বিরোধী দল ডিএমকের পক্ষ থেকে বলা হয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এভাবে তড়িঘড়ি চাকরি দেওয়া হলে তা মামলার সাক্ষী ও তদন্তকে প্রভাবিত করতে পারে। 

আরেক বিরোধী দল এআইএডিএমকে-এর সিনিয়র নেতা আর বি উদয়কুমার ক্ষতিগ্রস্তদের চাকরি দেয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেন, ‘এই সিদ্ধান্তটি সাধারণ পরিবারের লাখ লাখ যুবকের জীবিকার ওপর আঘাত হানে, যারা সরকারি চাকরি পাওয়ার জন্য বছরের পর বছর ধরে অপেক্ষা করে থাকে। তিনি বলেন, ‘রাজনৈতিক কারণে নিয়ম লঙ্ঘণ করে ক্ষতিপূরণ হিসেবে সরকারি চাকরি দেওয়া একটি ভুল পদ্ধতি। এটি রাজ্যের তরুণদের জন্য একটি মর্মান্তিক এবং ভুল নজির স্থাপন করে।'