• ই-পেপার

টিভি হাইলাইটস

আফ্রিকান হরর স্টোরি

অন্তর্জাল

ডিজায়ার

ডিজায়ার
‘ডিজায়ার’ ছবির দৃশ্য

শুক্রবার নেটফ্লিক্সে এসেছে মেক্সিকান ড্রামা ছবিটি। সফল এক আইনজীবীর নিখুঁত জীবন হঠাৎ ওলটপালট হয়ে যায়। কারণ সে প্রেমে পড়ে এক তরুণ সাঁতার প্রশিক্ষকের। যে তার স্বামীকে সাঁতার শেখায়। সেই সম্পর্ক ধীরে ধীরে রূপ নেয় আসক্তিতে। ডেকে আনে একের পর এক বিপজ্জনক পরিণতি। তেরেসা সুয়ারেজের ছবিটিতে অভিনয়ে আছেন লুডউইকা পালেটা, হোসে মারিয়া, অস্কার কাসা প্রমুখ।

চলচ্চিত্র

সুড়ঙ্গ

সুড়ঙ্গ
‘সুড়ঙ্গ’ ছবিতে তমা মির্জা ও আফরান নিশো

অভিনয়ে আফরান নিশো, তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম। পরিচালনা রায়হান রাফী। দুপুর ২টা ৩০ মিনিট, দীপ্ত টিভি।

গল্পসূত্র : গ্রামের ইলেকট্রিশিয়ান মাসুদ। ভালোবেসে বিয়ে করে ময়নাকে। কিন্তু বিয়ের পরই শুরু হয় দাম্পত্য কলহ। উচ্চাভিলাসী ময়নার চাহিদা মেটাতে না পেরে মাসুদ পাড়ি জমায় বিদেশে। কিন্তু কয়েক মাস পরই একটা দুঃসংবাদ পেয়ে ফিরে আসে। সে উপলব্ধি করে যে টাকা ছাড়া মানুষের কোনো দাম নেই। তাই শর্টকাটে বড়লোক হওয়ার জন্য সে এক ভয়ংকর পরিকল্পনা করে। সে কি সফল হবে?

টিভি হাইলাইটস

পাড়ার বিশ্বকাপ

পাড়ার বিশ্বকাপ
‘পাড়ার বিশ্বকাপ’ ধারাবাহিক নাটকের দৃশ্য

রাত ৯টা ২০ মিনিটে আরটিভিতে রয়েছে প্রতিদিনের ধারাবাহিক নাটক পাড়ার বিশ্বকাপ। রচনা আহসান আলমগীর, পরিচালনা আল হাজেন। অভিনয়ে অহনা রহমান, রাশেদ সীমান্ত, সাব্বির অর্ণব, মাখনুন সুলতানা মাহিমা, আশরাফুল আলম সোহাগ, সাদ্দাম মাল প্রমুখ।

অস্কারজয়ী আইরিশ অভিনেত্রী আর নেই

অস্কারজয়ী আইরিশ অভিনেত্রী আর নেই
ব্রেন্ডা ফ্রিকার

অস্কারজয়ী আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার মারা গেছেন। মাই লেফট ফুটহোম অ্যালোন ২ : লস্ট ইন নিউইয়র্ক ছবিতে অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত এই অভিনেত্রী মারা গেছেন ১৬ জুলাই, ডাবলিনে। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ব্রেন্ডার বয়স হয়েছিল ৮১ বছর। মাই লেফট ফুট ছবিতে ক্রিস্টি ব্রাউনের মায়ের চরিত্রে অভিনয়ের জন্য ১৯৯০ সালে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জেতেন তিনি। এর মাধ্যমে ইতিহাসের প্রথম আইরিশ অভিনেত্রী হিসেবে একাডেমি অ্যাওয়ার্ড পান তিনি।