শুক্রবার নেটফ্লিক্সে এসেছে মেক্সিকান ড্রামা ছবিটি। সফল এক আইনজীবীর নিখুঁত জীবন হঠাৎ ওলটপালট হয়ে যায়। কারণ সে প্রেমে পড়ে এক তরুণ সাঁতার প্রশিক্ষকের। যে তার স্বামীকে সাঁতার শেখায়। সেই সম্পর্ক ধীরে ধীরে রূপ নেয় আসক্তিতে। ডেকে আনে একের পর এক বিপজ্জনক পরিণতি। তেরেসা সুয়ারেজের ছবিটিতে অভিনয়ে আছেন লুডউইকা পালেটা, হোসে মারিয়া, অস্কার কাসা প্রমুখ।
চলচ্চিত্র
সুড়ঙ্গ
অন্তর্জাল
ডিজায়ার

টিভি হাইলাইটস
আফ্রিকান হরর স্টোরি

জিম্বাবুয়ের মানা পুলস ন্যাশনাল পার্কের একটি মরূদ্যানে তৃষ্ণা মেটাতে এসে একের পর এক প্রাণী রহস্যজনকভাবে নৃশংস শিকার হতে থাকে। এই ভয়ংকর শিকারির পরিচয় উদঘাটনে ভূমিকা রাখে এলাকার এক প্রাপ্তবয়স্ক বাবুন, যে তদন্তে সহায়তা করে প্রকৃত শিকারিকে খুঁজে বের করতে। এই নিয়ে তথ্যচিত্র ‘কাঙ্গা প্যান : অ্যান আফ্রিকান হরর স্টোরি’। দেখা যাবে বিকেল ৩টা ৩০ মিনিটে, এনিম্যাল প্লানেটে।
টিভি হাইলাইটস
পাড়ার বিশ্বকাপ

রাত ৯টা ২০ মিনিটে আরটিভিতে রয়েছে প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘পাড়ার বিশ্বকাপ’। রচনা আহসান আলমগীর, পরিচালনা আল হাজেন। অভিনয়ে অহনা রহমান, রাশেদ সীমান্ত, সাব্বির অর্ণব, মাখনুন সুলতানা মাহিমা, আশরাফুল আলম সোহাগ, সাদ্দাম মাল প্রমুখ।
অস্কারজয়ী আইরিশ অভিনেত্রী আর নেই

অস্কারজয়ী আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার মারা গেছেন। ‘মাই লেফট ফুট’ ও ‘হোম অ্যালোন ২ : লস্ট ইন নিউইয়র্ক’ ছবিতে অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত এই অভিনেত্রী মারা গেছেন ১৬ জুলাই, ডাবলিনে। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ব্রেন্ডার বয়স হয়েছিল ৮১ বছর। ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস্টি ব্রাউনের মায়ের চরিত্রে অভিনয়ের জন্য ১৯৯০ সালে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জেতেন তিনি। এর মাধ্যমে ইতিহাসের প্রথম আইরিশ অভিনেত্রী হিসেবে একাডেমি অ্যাওয়ার্ড পান তিনি।
