শুক্রবার নেটফ্লিক্সে এসেছে মেক্সিকান ড্রামা ছবিটি। সফল এক আইনজীবীর নিখুঁত জীবন হঠাৎ ওলটপালট হয়ে যায়। কারণ সে প্রেমে পড়ে এক তরুণ সাঁতার প্রশিক্ষকের। যে তার স্বামীকে সাঁতার শেখায়। সেই সম্পর্ক ধীরে ধীরে রূপ নেয় আসক্তিতে। ডেকে আনে একের পর এক বিপজ্জনক পরিণতি। তেরেসা সুয়ারেজের ছবিটিতে অভিনয়ে আছেন লুডউইকা পালেটা, হোসে মারিয়া, অস্কার কাসা প্রমুখ।
অস্কারজয়ী আইরিশ অভিনেত্রী আর নেই
অন্তর্জাল
ডিজায়ার

চলচ্চিত্র
সুড়ঙ্গ

অভিনয়ে আফরান নিশো, তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম। পরিচালনা রায়হান রাফী। দুপুর ২টা ৩০ মিনিট, দীপ্ত টিভি।
গল্পসূত্র : গ্রামের ইলেকট্রিশিয়ান মাসুদ। ভালোবেসে বিয়ে করে ময়নাকে। কিন্তু বিয়ের পরই শুরু হয় দাম্পত্য কলহ। উচ্চাভিলাসী ময়নার চাহিদা মেটাতে না পেরে মাসুদ পাড়ি জমায় বিদেশে। কিন্তু কয়েক মাস পরই একটা দুঃসংবাদ পেয়ে ফিরে আসে। সে উপলব্ধি করে যে টাকা ছাড়া মানুষের কোনো দাম নেই। তাই শর্টকাটে বড়লোক হওয়ার জন্য সে এক ভয়ংকর পরিকল্পনা করে। সে কি সফল হবে?
টিভি হাইলাইটস
আফ্রিকান হরর স্টোরি

জিম্বাবুয়ের মানা পুলস ন্যাশনাল পার্কের একটি মরূদ্যানে তৃষ্ণা মেটাতে এসে একের পর এক প্রাণী রহস্যজনকভাবে নৃশংস শিকার হতে থাকে। এই ভয়ংকর শিকারির পরিচয় উদঘাটনে ভূমিকা রাখে এলাকার এক প্রাপ্তবয়স্ক বাবুন, যে তদন্তে সহায়তা করে প্রকৃত শিকারিকে খুঁজে বের করতে। এই নিয়ে তথ্যচিত্র ‘কাঙ্গা প্যান : অ্যান আফ্রিকান হরর স্টোরি’। দেখা যাবে বিকেল ৩টা ৩০ মিনিটে, এনিম্যাল প্লানেটে।
টিভি হাইলাইটস
পাড়ার বিশ্বকাপ

রাত ৯টা ২০ মিনিটে আরটিভিতে রয়েছে প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘পাড়ার বিশ্বকাপ’। রচনা আহসান আলমগীর, পরিচালনা আল হাজেন। অভিনয়ে অহনা রহমান, রাশেদ সীমান্ত, সাব্বির অর্ণব, মাখনুন সুলতানা মাহিমা, আশরাফুল আলম সোহাগ, সাদ্দাম মাল প্রমুখ।
