টানা পঞ্চম দিনের মতো আন্দোলনে অচলাবস্থায় রয়েছে বরিশাল বিভাগীয় (স্বাস্থ্য) পরিচালকের কার্যালয়। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে ডা. এস এম মনিরুজ্জামানের নিয়োগ আদেশ বাতিলের দাবিতে গতকাল রবিবার মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ওই কর্মসূচি পালন করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বরিশাল জেলা ও শেবাচিম নেতারা। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন জুলাই আন্দোলনের শহীদ শান্তর বাবা ও শহীদ রফিকের ভাই। এ সময় ড্যাবের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম, সেক্রেটারি ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, জেলা ড্যাব সভাপতি ডা. কবিরুজ্জামান উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ডা. মনিরুজ্জামান মন্ত্রণালয়ের নিয়োগ পেয়ে গত সোমবার বরিশাল বিভাগীয় পরিচালক পদে যোগ দেন। কিন্তু জুলাই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ড্যাবের বর্তমান কমিটির নেতারা শুরু থেকেই তাঁর বিরোধিতা করছেন।
বালুখেকোদের দৌরাত্ম্য
ভোলায় বালুমহাল ইজারা মেহেন্দীগঞ্জে উত্তোলন
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের নিয়োগ বাতিলের দাবি

ফাঁদে আটকে পড়া সেই বাঘিনী বনে অবমুক্ত

ফাঁদে আটকে পড়া সেই বাঘিনীকে উদ্ধারের ছয় মাস পর আবার সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে বাঘটি সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) আন্ধারমানিক এলাকায় ছেড়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, বন বিভাগের (বন অধিদপ্তর) প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী, বন বিভাগের ঢাকা ওয়াইল্ড লাইফের বন সংরক্ষক (সিএফ) সানাউল্লাহ পাটোয়ারী, বন বিভাগের খুলনা সার্কেলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ প্রমুখ। বন বিভাগ জানায়, গত ৪ জানুয়ারি সুন্দরবনের বৈদ্যমারী ফরেস্ট ক্যাম্পসংলগ্ন শড়কির খাল এলাকা থেকে বাঘটি উদ্ধার করা হয়েছিল। শিকারিদের ফাঁদে আটকে পড়ায় বাঘটির সামনের বাঁ পায়ে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, বাঘটিকে যে এলাকায় অবমুক্ত করা হয়েছে সে এলাকায় ১৯টি এবং যেখান থেকে বাঘটিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল সেখানে একটি ইনফ্রারেড ক্যামেরা স্থাপন করা হয়েছে।
পানিতে ডুবে চারজনের মৃত্যু

দেশের তিন জেলায় পানিতে ডুবে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পঞ্চগড়ে পৃথক দুই ঘটনায় নদী ও পুকুরের পানিতে ডুবে গুল মোহাম্মদ আলী (৮০) ও আলিফ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়। গতকাল শনিবার সদর উপজেলার সাতমেরা ও মাগুড়া ইউনিয়নে এসব ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। কুড়িগ্রামের চিলমারীতে বাঁধ দিয়ে হাঁটার সময় হঠাৎ পানিতে পড়ে মোহাম্মদ আলী (৮০) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল রমনা ইউনিয়নের সরকারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এদিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদ পার হওয়ার সময় নৌকাডুবিতে নিখোঁজ কৃষক মো. সিরাজ উদ্দীনের (৬৫) মরদেহ ৪৮ ঘণ্টা পর গতকাল সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজার এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এর আগে শুক্রবার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া এলাকায় নৌকাডুবির ঘটনাটি ঘটে।
বন্ধুকে পানিতে চুবিয়ে হত্যা গ্রেপ্তার ২

গাইবান্ধা সদর উপজেলার উত্তর হরিণসিংহা গ্রামে পুকুরে গোসলে নেমে তর্কের জেরে বন্ধুকে চুবিয়ে হত্যায় অভিযুক্ত দুই কিশোরকে শনিবার রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার দুই কিশোর হলো একই এলাকার জবান আলীর ছেলে সাকিব মিয়া (১৮) এবং সাইদুল ইসলামের ছেলে রিফাদ মিয়া (১৬)।
র্যাব জানায়, গত ১৬ জুন উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণসিংহা গ্রামে তর্কের জেরে কিশোর রাহাতকে (১৫) পানিতে চুবিয়ে হত্যা করা হয়। এক পর্যায়ে আসামিরা রাহাতকে দিঘির পারে ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় রাহাতের বাবা মকবুল হোসেন বাদী হয়ে ১৯ জুন সদর থানায় দুই কিশোরের বিরুদ্ধে হত্যা মামলা করেন। র্যাব খবর পেয়ে প্রধান অভিযুক্ত সাকিবকে খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক ও রিফাদকে বিমানবন্দর এলাকা থেকে শনিবার রাতে গ্রেপ্তার করে।
