• ই-পেপার

ঢাবি শিক্ষক-শিক্ষার্থীরা স্বীকৃতি পাবেন

  • জুলাই গণ-অভ্যুত্থানে সম্পৃক্ততা

প্রাথমিক শিক্ষক বদলির কমিটিতে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক শিক্ষক বদলির কমিটিতে পরিবর্তন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনায় বিভাগীয়, জেলা, উপজেলা বা থানা পর্যায়ের কমিটিতে সদস্য হিসেবে দুজন ‘গণ্যমান্য ব্যক্তির’ পরিবর্তে দুজন ‘বিদ্যোৎসাহী বা শিক্ষানুরাগীকে’ অন্তর্ভুক্ত করা হয়েছে। আর জাতীয় পর্যায়ের কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে। এ দায়িত্ব আগে ছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের। গত বৃহস্পতিবার এসব পরিবর্তন এনে আগের প্রজ্ঞাপনটি সংশোধন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

নাম প্রকাশ না করে একজন কর্মকর্তা বলেন, বিভাগীয়, জেলা, উপজেলা বা থানা পর্যায়ের কমিটির সদস্য হিসেবে ‘গণ্যমান্য ব্যক্তি’ বলতে কাদের বোঝানো হয়েছিল, তা স্পষ্ট করতেই সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে এ পরিবর্তন আনা হয়েছে।

সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় পর্যায়ে শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির জন্য গঠিত কমিটির সভাপতি হবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অধিশাখার যুগ্ম সচিব এ কমিটির সদস্য এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন শাখার পরিচালক এ কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

আগের প্রজ্ঞাপনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে গঠিত এ কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। সদস্যসচিব ছিলেন মন্ত্রণালয়ের বিদ্যালয় অধিশাখার অতিরিক্ত সচিব।

সংশোধিত প্রজ্ঞাপনে আবেদন যাচাই-বাছাইসহ বদলির চূড়ান্ত তালিকা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।

 

 

 

সংক্ষিপ্ত

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ সামরিক মহড়া শুরু আজ

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ সামরিক মহড়া শুরু আজ

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বার্ষিক দ্বিপক্ষীয় যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’ আজ রবিবার থেকে শুরু হচ্ছে। মহড়ায় দুই দেশের ১৬০ জনের বেশি সামরিক সদস্য অংশ নেবেন। গতকাল শনিবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের মহড়ায় জঙ্গলাঞ্চলে অভিযান পরিচালনা, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং যুদ্ধক্ষেত্রে আহতদের কৌশলগত চিকিৎসা (ট্যাকটিক্যাল কমব্যাট ক্যাজুয়ালটি কেয়ার) বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। টাইগার লাইটনিং ২৬ ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ। এই মহড়ার লক্ষ্য দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক আরো শক্তিশালী করা।

রাজধানীর খিলক্ষেতে ফুটপাতের পাশে গ্রিল লাগানের জন্য খুঁড়ে রাখা হয়েছে

রাজধানীর খিলক্ষেতে ফুটপাতের পাশে গ্রিল লাগানের জন্য খুঁড়ে রাখা হয়েছে

রাজধানীর খিলক্ষেতে ফুটপাতের পাশে গ্রিল লাগানোর জন্য খুঁড়ে রাখা হয়েছে। কাজের ধীরগতিতে দুর্ভোগে রয়েছে পথচারীরা। ছবি : কালের কণ্ঠ

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আমরা কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেব না

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
আমরা কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেব না

গত ১৭ বছরে দুর্নীতির মাধ্যমে যে যার পকেট ভরেছে। আমরা সেই রাস্তাগুলো বন্ধ করতে চাই। কোনো ধরনের দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। গতকাল শনিবার নারায়ণগঞ্জ শহরের ওসমানী স্টেডিয়ামে মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের আয়োজনে বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সম্প্রতি রংপুরের পীরগঞ্জ উপজেলা মিনিস্টেডিয়াম নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের একটি ভিডিও আমার কাছে পৌঁছেছে। ভিডিওটি দেখার পরই সংশ্লিষ্ট প্রকল্পের ওয়ার্ক অর্ডার দুর্নীতির কারণে বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। তারা পাথরের বদলে ইট এবং সিমেন্টের বদলে বালু ব্যবহার করছিল।’

তিনি বলেন, ‘জনগণের অর্থে নির্মিত কোনো অবকাঠামো দুর্নীতির কারণে নষ্ট হতে দেওয়া হবে না। কোথাও কোনো অনিয়ম হলে স্থানীয় জনগণকে সচেতন হতে হবে এবং সরকারকে জানাতে হবে।’ স্পোর্টস ভিলেজ প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘প্রথম ধাপে দেশের ১০টি অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং সেই তালিকায় নারায়ণগঞ্জ প্রথম সারিতে থাকবে। এসব স্পোর্টস ভিলেজে ইনডোর গেমস, আর্চারি, শ্যুটিং, সুইমিংসহ আন্তর্জাতিক মানের ক্রীড়া সুবিধা থাকবে।’

তিনি বলেন, ‘বর্তমান প্রজন্মকে মোবাইল ফোন ও বিভিন্ন ডিভাইসের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাঠমুখী করার মাধ্যমে শিশু-কিশোরদের সুস্থ জীবনধারা গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় খেলাধুলা গুরুত্ব্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকল ইসলাম রাজীব প্রমুখ।