• ই-পেপার

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আমরা কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেব না

প্রাথমিক শিক্ষক বদলির কমিটিতে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক শিক্ষক বদলির কমিটিতে পরিবর্তন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনায় বিভাগীয়, জেলা, উপজেলা বা থানা পর্যায়ের কমিটিতে সদস্য হিসেবে দুজন ‘গণ্যমান্য ব্যক্তির’ পরিবর্তে দুজন ‘বিদ্যোৎসাহী বা শিক্ষানুরাগীকে’ অন্তর্ভুক্ত করা হয়েছে। আর জাতীয় পর্যায়ের কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে। এ দায়িত্ব আগে ছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের। গত বৃহস্পতিবার এসব পরিবর্তন এনে আগের প্রজ্ঞাপনটি সংশোধন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

নাম প্রকাশ না করে একজন কর্মকর্তা বলেন, বিভাগীয়, জেলা, উপজেলা বা থানা পর্যায়ের কমিটির সদস্য হিসেবে ‘গণ্যমান্য ব্যক্তি’ বলতে কাদের বোঝানো হয়েছিল, তা স্পষ্ট করতেই সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে এ পরিবর্তন আনা হয়েছে।

সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় পর্যায়ে শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির জন্য গঠিত কমিটির সভাপতি হবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অধিশাখার যুগ্ম সচিব এ কমিটির সদস্য এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন শাখার পরিচালক এ কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

আগের প্রজ্ঞাপনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে গঠিত এ কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। সদস্যসচিব ছিলেন মন্ত্রণালয়ের বিদ্যালয় অধিশাখার অতিরিক্ত সচিব।

সংশোধিত প্রজ্ঞাপনে আবেদন যাচাই-বাছাইসহ বদলির চূড়ান্ত তালিকা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।

 

 

 

সংক্ষিপ্ত

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ সামরিক মহড়া শুরু আজ

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ সামরিক মহড়া শুরু আজ

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বার্ষিক দ্বিপক্ষীয় যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’ আজ রবিবার থেকে শুরু হচ্ছে। মহড়ায় দুই দেশের ১৬০ জনের বেশি সামরিক সদস্য অংশ নেবেন। গতকাল শনিবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের মহড়ায় জঙ্গলাঞ্চলে অভিযান পরিচালনা, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং যুদ্ধক্ষেত্রে আহতদের কৌশলগত চিকিৎসা (ট্যাকটিক্যাল কমব্যাট ক্যাজুয়ালটি কেয়ার) বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। টাইগার লাইটনিং ২৬ ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ। এই মহড়ার লক্ষ্য দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক আরো শক্তিশালী করা।

রাজধানীর খিলক্ষেতে ফুটপাতের পাশে গ্রিল লাগানের জন্য খুঁড়ে রাখা হয়েছে

রাজধানীর খিলক্ষেতে ফুটপাতের পাশে গ্রিল লাগানের জন্য খুঁড়ে রাখা হয়েছে

রাজধানীর খিলক্ষেতে ফুটপাতের পাশে গ্রিল লাগানোর জন্য খুঁড়ে রাখা হয়েছে। কাজের ধীরগতিতে দুর্ভোগে রয়েছে পথচারীরা। ছবি : কালের কণ্ঠ

ডেপুটি স্পিকার

যুবকদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে না পারলে সমাজ মাদকমুক্ত হবে না

বাগেরহাট প্রতিনিধি
যুবকদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে না পারলে সমাজ মাদকমুক্ত হবে না

যুবকদের শুধু মাদক থেকে বিরত থাকার আহবান জানালেই হবে না, তাঁদের জন্য কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি করতে হবে। দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে পারলেই সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। গতকাল শনিবার  বাগেরহাট শহরের সোনাতলায় ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত লতিফ মাস্টার ফাউন্ডেশনের শিক্ষাপ্রতিষ্ঠান স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজির (স্কিল-আইটি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, “আমরা যদি শুধু বলি ‘মাদক নেওয়া যাবে না’, তাহলেই হবে না। যুবকদের জন্য বিকল্প ব্যবস্থা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা তাঁদের জন্য সেই সুযোগ তৈরি করতে না পারব, ততক্ষণ পর্যন্ত তাঁদের হাতকে দক্ষ কর্মীর হাতে রূপান্তর করা সম্ভব হবে না। স্কিল-আইটির মতো আরো প্রতিষ্ঠান গড়ে উঠলে দেশ সমৃদ্ধ হবে। দক্ষ যুবশক্তি গড়ে উঠলে সমাজকে মাদকের করাল গ্রাস থেকেও মুক্ত করা সম্ভব হবে।”

আমরা কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেব না | কালের কণ্ঠ