• ই-পেপার

সংসদে কাতারের সাবেক আমিরের জন্য দোয়া

মহাখালী টার্মিনালে ‘পড়ে থাকা’ বাস পূর্বাচলে স্থানান্তর শুরু

নিজস্ব প্রতিবেদক
মহাখালী টার্মিনালে ‘পড়ে থাকা’ বাস পূর্বাচলে স্থানান্তর শুরু

রাজধানীর যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে মহাখালী বাস টার্মিনালে অলস পড়ে থাকা বাসগুলো পূর্বাচলে নবনির্মিত অস্থায়ী ডিপোতে স্থানান্তর কার্যক্রম শুরু হয়েছে।

গতকাল বুধবার দুপুরে মহাখালী বাস টার্মিনালের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানান্তর কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

 

চার সাংবাদিকের মুক্তি চাইল অ্যামনেস্টিসহ ৫ আন্তর্জাতিক সংস্থা

কালের কণ্ঠ ডেস্ক
চার সাংবাদিকের মুক্তি চাইল অ্যামনেস্টিসহ ৫ আন্তর্জাতিক সংস্থা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে চলমান তদন্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে পাঁচটি আন্তর্জাতিক মানবাধিকার ও সংবাদমাধ্যম অধিকার বিষয়ক সংস্থা। একই সঙ্গে ফারজানা রূপা, মোজাম্মেল বাবুসহ বিচারপূর্ব আটক (প্রি-ট্রায়াল ডিটেনশন) থাকা চার সাংবাদিককে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে তারা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আর্টিকল নাইনটিন, সিভিকাস, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) ও হিউম্যান রাইটস ওয়াচ এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানায়।

 

সেনাপ্রধানের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
সেনাপ্রধানের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ওয়াকার-উজ-জামান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল। গতকাল বুধবার সেনা সদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেনা সদর সূত্রে এ তথ্য জানা গেছে।

সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা এবং স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ব-দ্বীপ ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণে নেদারল্যান্ডসের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশে টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়নে সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

 

আবহাওয়া পূ র্বা ভা স

আবহাওয়া পূ র্বা ভা স

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ :ঢাকা ৩৪.৪ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩৩.৭ডিগ্রি সে.। রাজশাহী ৩৫.৭ডিগ্রি সে.। রংপুর ৩৪.৩ডিগ্রি সে.। খুলনা ৩৩.০ডিগ্রি সে.। বরিশাল ৩২.৩ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩৩.৮ডিগ্রি সে.। সিলেট ৩৫.০ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৭.২ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৭.০ডিগ্রি সে.। রাজশাহী ২৭.৩ডিগ্রি সে.। রংপুর ২৮.৩ডিগ্রি সে.। খুলনা ২৭.৫ডিগ্রি সে.। বরিশাল ২৬.৯ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৮.৫ডিগ্রি সে.। সিলেট ২৪.৪ডিগ্রি সে.

 

রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর