• ই-পেপার

এমপি হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

আবহাওয়া পূ র্বা ভা স

আবহাওয়া পূ র্বা ভা স

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ২৯.৯ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৭.৮ডিগ্রি সে.। রাজশাহী ৩৩.২ডিগ্রি সে.। রংপুর ৩০.০ডিগ্রি সে.। খুলনা ৩১.৩ডিগ্রি সে.। বরিশাল ২৯.২ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩০.০ডিগ্রি সে.। সিলেট ২৭.০ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন ঢাকা ২৫.৩ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৫.৭ডিগ্রি সে.। রাজশাহী ২৭.৭ডিগ্রি সে.। রংপুর ২৫.৮ডিগ্রি সে.। খুলনা ২৭.০ডিগ্রি সে.। বরিশাল ২৬.১ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৬.০ডিগ্রি সে.। সিলেট ২৩.৫ডিগ্রি সে.

 

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

 

মিরপুর সি ব্লকে তীব্র পানি সংকট

মিরপুর সি ব্লকে তীব্র পানি সংকট
মিরপুর সি ব্লকে তীব্র পানি সংকট থাকায় পানির পাম্প স্থাপনের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করে। ছবি : কালের কণ্ঠ

আসামিকে মারধরের অভিযোগে থানায় হামলা আহত পাঁচ পুলিশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আসামিকে মারধরের অভিযোগে থানায় হামলা আহত পাঁচ পুলিশ

বরিশালে চুরির মামলার আসামিকে গ্রেপ্তারের পর মারধরের অভিযোগে থানায় হামলা ও ভাঙচুর করা হয়েছে। প্রতিহত করতে গিয়ে পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার জেলার আগৈলঝাড়া উপজেলায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক ওমর ফারুক, সহকারী উপরিদর্শক আব্দুল হালিম, কনস্টেবল ফরহাদ হোসেন, লিমন ও আল আমিন। তাঁদের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খাঁন কালের কণ্ঠকে জানান, চুরির মামলার আসামি উপজেলার ফুল্লশ্রী গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে রিয়াজ ফকিরকে গত বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। রিয়াজ মাদকাসক্ত হওয়ায় তাঁকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর স্বজনরা থানায় এসে রিয়াজকে মারধর করে হাসপাতালে ভর্তি করা হয়েছে দাবি করেন।

ওসি মো. মাসুদ খাঁন আরো বলেন, আমরা তাদেরকে বুঝিয়ে নিবৃত করার চেষ্টা করি। কিছু বুঝে ওঠার আগেই থানায় বহিরাগত আরো লোকজন প্রবেশ করে হামলা চালায়। হামলায় এক উপপরিদর্শক, এক সহকারী উপপরিদর্শক ও তিন পুলিশ কনস্টবল গুরুতর আহত হন। তাঁদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

 

আখাউড়া স্থলবন্দর

দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারত গেলেন প্রথম বাংলাদেশি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারত গেলেন প্রথম বাংলাদেশি

ভ্রমণ ভিসায় আবারও ভারতে যাত্রী পারাপার শুরু হয়েছে। প্রায় দুই বছর বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ভ্রমণ ভিসা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় গেছেন এক বাংলাদেশি নাগরিক। পরে আরো কয়েকজন একই ধরনের ভিসায় ভারতে যান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টির মধ্যেও যাত্রীরা যাওয়া-আসা করছেন। বন্দর দিয়ে ভারতীয় যাত্রীরা বেশি আসছেন। তাঁরা ভ্রমণ ভিসা নিয়ে আসছেন। অন্যদিকে বাংলাদেশি যাত্রীরা যাচ্ছেন চিকিৎসা ভিসায়।

সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা ফুলবাড়িয়ার এক ব্যক্তি গত ২৮ জুন আবেদন করে ৮ জুলাই ছয় মাসের মাল্টিপল ভিসা পেয়েছেন। দুই বছর বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার তিনি প্রথম যাত্রী হিসেবে ভ্রমণ ভিসায় ভারত যান।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম জানান, সকাল সাড়ে ১১টার দিকে একজন বাংলাদেশি ভ্রমণ ভিসায় ভারতের আগরতলা গেছেন। বাংলাদেশিরা ৮ তারিখ থেকে ভারতীয় ভিসা পেতে শুরু করায় যাত্রী আরো বাড়বে।