• ই-পেপার

ডেপুটি স্পিকারের আহ্বান

হাওরের সমস্যা চিহ্নিত করতে গঠন করুন স্পেশাল টাস্কফোর্স

সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার না দেখাতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার না দেখাতে নির্দেশ

হত্যা, জালিয়াতি ও দুর্নীতির সাত মামলায় জামিনপ্রাপ্ত সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখাতে ও হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটে প্রাথমিক শুনানির পর গতকাল রবিবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

হত্যা, জালিয়াতি ও দুর্নীতির পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর গত ৩০ মার্চ রাজধানীর যাত্রাবাড়ী ও আদাবর থানার দুটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। গত ১২ মে এই দুই মামলায়ও হাইকোর্ট তাঁকে জামিন দেন। এর আগে গত ২৮ এপ্রিল রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়ে আগের পাঁচ মামলার জামিনও বহাল রাখেন আপিল বিভাগ।

 

সব মামলায় আইভীর জামিন বহাল কারামুক্তিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক
সব মামলায় আইভীর জামিন বহাল কারামুক্তিতে বাধা নেই
সেলিনা হায়াত আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে সর্বশেষ যে দুটি হত্যা মামলায় হাইকোর্ট অন্তর্বর্তী জামিন দিয়েছিলেন, সেই জামিন স্থগিত চেয়ে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। গতকাল রবিবার দুটি আবেদনেই নো অর্ডার দিয়েছেন আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত। এর ফলে হাইকোর্টের দেওয়া জামিন বহাল আছে বলে জানিয়েছেন আইভীর আইনজীবীরা। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন। আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান ও মোতাহার হোসেন সাজু। তাঁদের সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান। হাইকোর্টের দেওয়া জামিনে চেম্বার আদালত হস্তক্ষেপ করেননি জানিয়ে আইনজীবী মোতাহার হোসেন সাজু কালের কণ্ঠকে বলেন, রাষ্ট্রপক্ষের আবেদনে চেম্বার আদালত নো অর্ডার দিয়েছেন। ফলে হাইকোর্টের দেওয়া জামিন বহাল আছে।

 

 

সাইফুল হক

হামে শিশুমৃত্যুর জন্য দায়ীদের আইনের আওতায় আনতে হবে

নিজস্ব প্রতিবেদক
হামে শিশুমৃত্যুর জন্য দায়ীদের আইনের আওতায় আনতে হবে

হামে শিশুমৃত্যুর জন্য দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, প্রায় ৫০০ শিশুর মর্মান্তিক মৃত্যুর দায়-দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে। হামের টিকা আমদানিসহ চিকিৎসায় অবহেলার বিষয়ে বিগত অন্তর্বর্তী সরকারের দায় থাকলে তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে হবে।

গতকাল রবিবার রাজধানীর তোপখানা রোডে পার্টির মুখপত্র জনগণতন্ত্রর কার্যালয়ে এক কর্মশালায় সাইফুল হক এসব কথা বলেন। হামজনিত অসুখ নিয়ন্ত্রণে না আসায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, হামের সঙ্গে কোনো ভাইরাস যুক্ত হয়ে শিশুদের ভয়াবহ প্রাণহানি ঘটাচ্ছে কি না, দ্রুত তা খতিয়ে দেখতে হবে।

বিসিবির নির্বাচন স্থগিতের আবেদনে সাড়া দেননি হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
বিসিবির নির্বাচন স্থগিতের আবেদনে সাড়া দেননি হাইকোর্ট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন স্থগিতের আবেদনে সাড়া দেননি হাইকোর্ট। গতকাল রবিবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে আবেদনের ওপর শুনানি হয়। শুনানির পর হাইকোর্ট জানিয়ে দেন অনুষ্ঠিতব্য নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবেন না আদালত।

শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান। আবেদনকারী ড. মোশাররফ হোসেনের পক্ষে আইনজীবী ছিলেন মহসিন রশিদ। পরে বিসিবির আইনজীবী মাহিন এম রহমান সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংক্রান্ত একটি রিট মামলায় ২০২৬ সালে অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে আবেদন করা হয়। হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ উভয় পক্ষের পূর্ণাঙ্গ শুনানি অন্তে এই মর্মে সিদ্ধান্ত নেন যে উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বিসিবির নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না। ঢাকা মহানগরের ক্লাবগুলো থেকে ১২ জন পরিচালক নির্বাচনসংক্রান্ত বিসিবির গঠনতন্ত্রের বিধান নিয়ে আইনজীবী মোশাররফ হোসেন চলতি বছর হাইকোর্টে একটি রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ৩১ মার্চ রুল দেন আদালত। এই রুল শুনানির অপেক্ষায় আছে। এর মধ্যে বিসিবি নির্বাচনে নিষেধাজ্ঞা চেয়ে সম্পূরক ওই আবেদন করেন রিট আবেদনকারী। গত শনিবার বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন ২০২৬-এর তফসিল ঘোষণা করা হয়। আগামী ৭ জুন পরিচালনা পরিষদ নির্বাচন হওয়ার কথা রয়েছে।