আয়াতের অর্থ
মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই যারা কুফুরি করেছে এবং আল্লাহর পথে বাধা দিয়েছে, তারপর কাফির অবস্থায়ই মারা গেছে, আল্লাহ কখনো তাদের ক্ষমা করবেন না। অতএব তোমরা মনোবল হারাবে না ও সন্ধির আহবানও করবে না এবং তোমরাই প্রবল। আর আল্লাহ তোমাদের সঙ্গেই রয়েছেন এবং কখনোই তিনি তোমাদের কর্মফল বিনষ্ট করবেন না।’ (সুরা : মুহাম্মদ, আয়াত : ৩৪-৩৫)
শিক্ষা ও বিধান
১. মৃত্যুর আগে সবার জন্য তাওবার দরজা উন্মুক্ত। তাই কেউ আজীবন কুফুরি করে মৃত্যুর আগে তাওবা করলে তার গ্রহণযোগ্য হবে।
২. পক্ষান্তরে মৃত্যুর পর সবার জন্য তাওবার দরজা বন্ধ হয়ে যায়। তাই কেউ জীবদ্দশায় আল্লাহর প্রতি অবিশ্বাসী হয়ে বিভিন্ন অপরাধ করলে এবং এভাবেই মৃত্যুবরণ করলে সে আখিরাতে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে।
৩. সর্বাবস্থায় নিজেদের মনোবল দৃঢ় রাখা মুসলিমদের কর্তব্য। কারণ তাদের সঙ্গে আল্লাহর বিশেষ অনুগ্রহ রয়েছে।
৪. নিজেদের শক্তিমত্তা থাকার পরও শত্রুপক্ষের সামনে সন্ধির প্রস্তাব করা গর্হিত কাজ।
৫. অবশ্য প্রতিরোধে অক্ষম থাকলে বা উম্মাহর সার্বিক কল্যাণকে সামনে রেখে সন্ধি করা যাবে।
(আত-তাফসিরুল মুনির, খণ্ড : ২৬, পৃষ্ঠা : ৪৫৯)



