মাংস ও মাংসজাত পণ্য প্রস্তাবিত বাজেটে মাংস ও মাংসজাত পণ্যকে নিত্যপণ্যের ক্যাটাগরিতে আনার প্রস্তাব করা হয়েছে। এলইডি বাল্ব, সুইচ ও সকেট দেশীয় বৈদ্যুতিক এলইডি বাল্ব, সুইচ ও সকেটের দাম কমতে পারে। মিষ্টিজাতীয় পণ্য মিষ্টিজাতীয় পণ্যের দামও কমতে পারে। কারণ মিষ্টির ওপর ভ্যাট ১৫ থেকে কমিয়ে সাড়ে ৭ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। ই-কমার্সের ডেলিভারি চার্জ প্রস্তাবিত বাজেটে ই-কমার্স প্রতিষ্ঠানের বিক্রয়ের ওপর ৫ শতাংশ হারে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। কৃষি যন্ত্রপাতি ও সরঞ্জাম বাজেটে শুল্ক ছাড়ের কারণে কমতে পারে স্থানীয় পর্যায়ে উৎপাদিত কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রপাতি তৈরির সরঞ্জামের দাম। ওষুধ ও মেডিক্যাল সরঞ্জাম বাজেটে ওষুধ ও মেডিক্যাল সরঞ্জাম উৎপাদনের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ম্যালেরিয়া ও যক্ষ্মার ওষুধ উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতির প্রস্তাব দেওয়া হয়েছে। এতে বেশ কিছু ওষুধের দাম কমতে পারে। পশুখাদ্য পশুখাদ্য হিসেবে ব্যবহার্য কোকোনাট বা কোপরা ওয়েস্টের উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতির প্রস্তাব দেওয়া হয়েছে।