• ই-পেপার

বিক্ষোভে উত্তাল ইরান, নিহত অন্তত ৬২

দৈনিক ১৫ ঘণ্টা কাজ করেও বেতন নেই ৪ মাস, নিজ দেশে ফেরার আকুতি নারীর

অনলাইন ডেস্ক
দৈনিক ১৫ ঘণ্টা কাজ করেও বেতন নেই ৪ মাস, নিজ দেশে ফেরার আকুতি নারীর
সংগৃহীত ছবি

মাসে ২০০ রিয়াল বেতনে গৃহকর্মীর চাকরির প্রতিশ্রুতি পেয়ে নিজ দেশে ছেড়ে ওমানে পাড়ি জামান শবনম বেগম। কিন্তু সেখানে পৌঁছানোর পর দেখা যায় ভিন্ন চিত্র। দৈনিক ১২ থেকে ১৫ ঘণ্টা কাজ করানোর পরেও তাকে গত ৪ মাস ধরে দেয়া হয়নি কোনো বেতন। এ নির্যাতন থেকে নিজেকে রক্ষা করতে পালিয়ে মাসকাটে ভারতীয় দূতাবাসে অবস্থান করছেন এই নারী। 

এমন অভিযোগের বর্ণনা করে তিনি নিজ দেশে ফিরতে সরকারের সহায়তা চেয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, শবনম বেগম ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দরাবাদের পাহাড়ি শরিফ এলাকার বাসিন্দা। 

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় এক নিয়োগদাতা এজেন্টের মাধ্যমে চলতি বছরের ২৬ মার্চ ওমানের মাসকাটে যান শবনম বেগম। সেখানে যাওয়ার আগে এজেন্ট তাকে মাসে ২০০ ওমানি রিয়াল বেতনে গৃহকর্মীর চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তবে তার অভিযোগ, ওমানে পৌঁছানোর পর তাকে একাধিক বাড়িতে প্রতিদিন ১২ থেকে ১৫ ঘণ্টা কাজ করতে বাধ্য করা হয়। পর্যাপ্ত খাবার ও থাকার ব্যবস্থা দেয়া হয়নি। পাশাপাশি চার মাস ধরে তাকে কোনো বেতনও দেয়া হয়নি।

নির্যাতন সহ্য করতে না পেরে একপর্যায়ে শবনম বেগম নিয়োগকর্তার কাছ থেকে পালিয়ে যান। বর্তমানে তিনি মাসকাটে ভারতীয় দূতাবাসে অবস্থান করছেন এবং সেখানে সহায়তার আবেদন জানিয়েছেন।

অন্যদিকে তার পরিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছে মাসকাটে ভারতীয় দূতাবাসে শবনমের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দ্রুত তাকে হায়দরাবাদে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য আবেদন জানিয়েছে। এ ছাড়া মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাকে ওমানে পাঠানো নিয়োগদাতা এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে পরিবার।

এদিকে প্রকাশিত এক ভিডিওতে শবনম বেগম নিজেই তার সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের বর্ণনা দিয়েছেন। ভারত সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়ে তিনি বলেন, আট দিন ধরে মাসকাটে ভারতীয় দূতাবাসে অবস্থান করছেন। সেখানে তার সাথে নিজ নিজ দেশে ফেরার অপেক্ষায় আরও প্রায় ১৩০ নারীও সেখানে রয়েছেন।

কান্নাজড়িত কণ্ঠে শবনম আরো বলেন, হায়দরাবাদে তার তিন মেয়ে ও এক ছেলে তার অপেক্ষায় রয়েছে। 

এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছে পাঠানো চিঠিতে শবনমের স্বামী মোহাম্মদ চাঁদ অভিযোগ করেন, আরশাদ নামে স্থানীয় এক এজেন্ট তার স্ত্রীকে ওমানে চাকরির প্রলোভন দেখিয়ে পাঠিয়েছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে শবনমকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা এবং ওই এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

অনলাইন ডেস্ক
মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান
সংগৃহীত ছবি

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের আহভাজ শহরে একটি অত্যন্ত উন্নত মানের মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে।

দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, ইরাক সীমান্তবর্তী ওই এলাকায় ড্রোনটি শনাক্ত করার পর সেটিকে বাধা দিয়ে ধ্বংস করা হয়।

মার্কিন বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, এমকিউ-৯ একটি দূরনিয়ন্ত্রিত বড় আকারের ড্রোন, যা মূলত গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ এবং নির্ভুল বিমান হামলার জন্য ব্যবহৃত হয়।

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা টানা অষ্টম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে। এর আগে ওয়াশিংটন ঘোষণা দেয়, জর্ডানে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং আরো একজন নিখোঁজ হয়েছেন।

আট লাইনের চিঠিতে কী লিখলেন ওয়াংচুক

অনলাইন ডেস্ক
আট লাইনের চিঠিতে কী লিখলেন ওয়াংচুক
সংগৃহীত ছবি

শিক্ষা দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে অনশনের ২২তম দিনে হাসপাতাল থেকেই নিজের হাতে চিঠি লিখলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে সোমবার (২০ জুলাই) দিল্লির সংসদ ভবন অভিযানের যে কর্মসূচি রয়েছে, তা সফল করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন তিনি। এই আন্দোলনকে তিনি ভারতের ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন’ বলে উল্লেখ করেছেন।

শনিবার (১৮ জুলাই) যন্তর মন্তরের বিক্ষোভস্থল থেকে পুলিশ সোনম ওয়াংচুককে তুলে নিয়ে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করে। সেখান থেকেই রবিবার (১৯ জুলাই) স্ত্রী গীতাঞ্জলির হাত দিয়ে নিজের লেখা আট লাইনের একটি চিঠি বাইরে পাঠান তিনি। চিঠিতে সোনম লিখেছেন, ‘২০শে জুলাই, দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন। ভয়মুক্ত ভারত, অন্যায়মুক্ত ভারত।’ প্রশ্নপত্র ফাঁসের মতো অবিচার এবং তাকে বেআইনিভাবে হাসপাতালে আটকে রাখার প্রতিবাদ জানিয়ে দেশবাসীর উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘পার্লামেন্টে চলুন। এই কর্মসূচিকে সফল করে তুলুন।’ পরে তার সমাজমাধ্যমেও এই চিঠিটি প্রকাশ করা হয়।

গত ২৮ জুন থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশন করছেন সোনম। তার স্ত্রী গীতাঞ্জলি জানিয়েছেন, পুলিশ জোর করে হাসপাতালে নিয়ে আসলেও সোনমের অনশন ভাঙানো যায়নি। তিনি কোনো খাবার বা ওষুধ নিচ্ছেন না, কেবল লবণ-পানি পান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দীর্ঘ অনশনের কারণে তার শরীর দুর্বল হলেও মানসিক জোর শক্ত রয়েছে।

পরিবারের অভিযোগ, দিল্লি হাইকোর্টের নির্দেশ অমান্য করে সোনমকে বেআইনিভাবে হাসপাতালে আটকে রাখা হয়েছে এবং সেখানে তার কোনো চিকিৎসা হচ্ছে না। অন্যদিকে, যন্তর মন্তরে সোনমের জায়গায় নতুন করে অনশন শুরু করেছেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। সোমবারের সংসদ ভবন অভিযানের প্রস্তুতি চললেও দিল্লি পুলিশ এখনও এর অনুমতি দেয়নি।

ভারত

ব্যাগভর্তি পিস্তল-গুলি-টাকা, কে এই ‘রিভলবার লেডি’?

অনলাইন ডেস্ক
ব্যাগভর্তি পিস্তল-গুলি-টাকা, কে এই ‘রিভলবার লেডি’?
সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গের অশোকনগরে একটি যাত্রীবাহী গাড়ি থেকে বিপুল পরিমাণ স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ এক নারী পাচারকারীকে গ্রেপ্তার করেছে রাজ্য সিআইডি। রবিবার (১৯ জুলাই) সকালে অশোকনগর থানার পুলিশ ও সিআইডি যৌথভাবে এ অভিযান চালায়। আটককৃত নারীর নাম পূজা বিশ্বাস।

পরনে সাধারণ সালোয়ার-কামিজ ও মাথায় ওড়না জড়ানো ওই নারীর ব্যাগে তল্লাশি চালাতেই ব্যাগ থেকে উদ্ধার হয় ৬টি স্বয়ংক্রিয় পিস্তল (যার মধ্যে ৪টি ৭ এমএম এবং ২টি ৯ এমএম পিস্তল), ১২টি ম্যাগাজিন, প্রায় ২০০ রাউন্ড তাজা কার্তুজ, নগদ ১২ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন। আপাতদৃষ্টিতে সাধারণ ও ছাপোষা চেহারার এই নারী মূলত একটি বড় আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের ক্যারিয়ার বা বাহক হিসেবে কাজ করছিলেন বলে ধারণা তদন্তকারীদের। তিনি হাবরা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার সকালে নৈহাটি-অশোকনগর রোডের ৮ নম্বর মোড় এলাকায় অপেক্ষা করছিলেন পেতে ছিলেন সিআইডি ও অশোকনগর থানার কর্মকর্তারা। নৈহাটি দিক থেকে আসা একটি যাত্রীবাহী গাড়ি সেখানে পৌঁছালে সেটিকে থামানো হয়। গাড়ি থেকে নামার পরপরই পূজা বিশ্বাস নামের ওই নারীকে আটক করা হয়।

সিআইডির প্রাথমিক অনুমান, এই বিপুল পরিমাণ অস্ত্রের চালানের পেছনে একটি বড় আন্তঃরাজ্য চক্রের হাত রয়েছে। পূজার ব্যাগ থেকে বিহারের জামালপুরের একটি ট্রেনের টিকিট পাওয়া গেছে। এর সূত্র ধরে তদন্তকারীরা মনে করছেন, এই অস্ত্রগুলো বিহারের কুখ্যাত মুঙ্গের জেলা থেকে পাচার করে আনা হয়েছিল। এই অস্ত্রগুলো ঠিক কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল এবং এই চক্রের মূল হোতা কারা, তা জানতে নারীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিআইডি। এদিকে রবিবার সকালে ব্যস্ত রাস্তায় এমন নাটকীয় অভিযানের খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বিক্ষোভে উত্তাল ইরান, নিহত অন্তত ৬২ | কালের কণ্ঠ