• ই-পেপার

কে এই নতুন ইরানি প্রেসিডেন্ট, কী প্রতিশ্রুতি দিয়েছিলেন

ইসরায়েলি বাহিনীর গুলি, ৯ দিন পর ছেলের মরদেহ উদ্ধার করলেন মা

অনলাইন ডেস্ক
ইসরায়েলি বাহিনীর গুলি, ৯ দিন পর ছেলের মরদেহ উদ্ধার করলেন মা
রয়টার্স ছবি

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন মোহাম্মদ আবু খাম্মাশ। এরপর টানা ৯ দিন খোলা আকাশের নিছে পড়েছিল তার মরদেহ। অবশেষে অনুমতি পেয়ে ছেলে মরদেহ উদ্ধার করলেন মা।

আলজাজিরার এক প্রতিবেদনে স্বজনরা জানিয়েছেন, মধ্য গাজার দেইর আল-বালাহর পূর্বাঞ্চলে অবস্থিত ‘ইয়েলো লাইন’ নামে পরিচিত ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশের চেষ্টা করলে ৯ দিন আগে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন তিনি।

পরিবারের দাবি, ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হওয়ার পর মরদেহটি দীর্ঘ সময় খোলা আকাশের নিছে পড়ে ছিল। মরদেহ উদ্ধারের অনুমতি পেতে তাদের নয় দিন অপেক্ষা করতে হয়েছে। 

অবশেষে মরদেহটি একটি কালো ব্যাগে করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ সময় খোলা স্থানে পড়ে থাকার কারণে মরদেহে পচন ধরেছিল বলে স্বজনরা জানান।

ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

অনলাইন ডেস্ক
ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত
সংগৃহীত ছবি

গাজায় ইসরায়েলের বিমান হামলায় হামাসের শীর্ষ এক কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। 

সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, নিহত ওই কমান্ডারের নাম ইয়াহইয়া সাঈদ মোহাম্মদ হামদান। তিনি হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের নুখবা ইউনিটের প্রধান ছিলেন। একই সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের রেইম এলাকায় চালানো হামলার নেতৃত্বে জড়িত ছিলেন বলে দাবি করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, দক্ষিণ গাজায় বৃহস্পতিবার পরিচালিত একটি নির্ভুল বিমান হামলায় তাকে হত্যা করা হয়েছে।

ইসরায়েলের দাবি, ওই কমান্ডার সেখানে অভিযান পরিচালনাকারী তাদের সেনাদের জন্য তাৎক্ষণিক হুমকি হয়ে উঠেছিলেন।

মমতার দলকে ভাঙতে বিজেপির কৌশল

অনলাইন ডেস্ক
মমতার দলকে ভাঙতে বিজেপির কৌশল
সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে বড় ধরনের ভাঙনের ইঙ্গিত মিলেছে। রাজ্যসভার সদস্য পদ থেকে পদত্যাগের কয়েক সপ্তাহের মধ্যেই তৃণমূলের ৩ সাবেক সংসদ সদস্য (এমপি) আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন।

তারা হলেন সুশ্মিতা দেব, সুখেন্দু শেখর রায় ও প্রকাশ চিক বরাইক। গতকাল বৃহস্পতিবার বিজেপিতে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দলটি তাদের শূন্য হওয়া তিনটি রাজ্যসভা আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করে। আগামী ২৪ জুলাই এসব আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তৃণমূলে ভাঙন ধরানোর বিজেপির পরিকল্পনা এখানেই শেষ নয়। তৃণমূলের আরেক রাজ্যসভা সদস্য রুক্মিণী মল্লিক ইতোমধ্যে ই-মেইলে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং শিগগিরই সরাসরি সাক্ষাৎ করে তা জমা দেবেন।

এ ছাড়া দলটির অবশিষ্ট রাজ্যসভা সদস্যদের মধ্য থেকে আরো দুজন বিজেপিতে যোগ দিতে পারেন বলে দাবি করেছে সূত্র।

তৃণমূল তত্ত্ব

তৃণমূলের সাবেক নেতাদের দলে নেওয়ার বিষয়ে বিজেপির আগের অবস্থানের সঙ্গে নতুন সিদ্ধান্তের পার্থক্য নিয়ে প্রশ্ন উঠেছে। 

এর আগে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতাদের দলে না নেওয়ার কথা বললেও পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্য এই তিন নেতাকে দলে নেওয়াকে ‘ব্যতিক্রম’ হিসেবে উল্লেখ করেছেন। যদিও এর আগে তিনি ‘ভালো তৃণমূল’ ও ‘খারাপ তৃণমূল’ তত্ত্বও তুলে ধরেছিলেন।

রাজ্যসভায় বিজেপির শক্তি বাড়ছে

রাজ্যসভায় ভাঙনের আগে তৃণমূলের সদস্যসংখ্যা ছিল ১৩। দলত্যাগ করে সরাসরি দল ভাঙার জন্য প্রয়োজনীয় সংখ্যা (৯ জন) না পাওয়ায় বিজেপি পদত্যাগ করিয়ে নিজেদের প্রতীকে পুনর্নির্বাচিত করার কৌশল নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে একদিকে তৃণমূলের শক্তি কমছে, অন্যদিকে রাজ্যসভায় বিজেপির অবস্থান আরও শক্তিশালী হচ্ছে।

২৪ জুলাইয়ের উপনির্বাচনের পর রাজ্যসভায় বিজেপির সদস্যসংখ্যা বেড়ে ১১৭-এ পৌঁছাবে, যা দলটির ইতিহাসে সর্বোচ্চ। এককভাবে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার (১২৩ জন) জন্য তখন তাদের প্রয়োজন হবে মাত্র ছয়টি আসন।

এর সঙ্গে সাতজন মনোনীত সদস্য এবং তিনজন স্বতন্ত্র সদস্য (পরিমল নাথওয়ানি, কার্তিকেয় শর্মা ও দিলীপ রায়) সমর্থন দিলে বিজেপির সংখ্যা দাঁড়াবে ১২৭ জনে, যা সাধারণ সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করবে। মিত্রদের নিয়ে দলটি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার (১৬৪ জন) আরও কাছাকাছি পৌঁছে যাবে। 

বর্তমানে বিজেপির জোটসঙ্গীদের রাজ্যসভায় মোট ২৬ জন সদস্য রয়েছেন। এর মধ্যে তেলুগু দেশম পার্টি (টিডিপি), এআইএডিএমকে, জনতা দল (ইউনাইটেড) এবং এনসিপির চারজন করে সদস্য রয়েছেন। শিবসেনা ও ইউপিপিএলের দুজন করে সদস্য এবং আরপিআই (এ), এজিপি, এমএনএফ, এনপিপি, আরএলএম ও জনসেনা পার্টির একজন করে সদস্য রয়েছেন।

এদিকে বর্তমানে এনডিএ জোটের রাজ্যসভায় মোট সদস্যসংখ্যা ১৫৩, যা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে মাত্র ১১ কম।

লোকসভাতেও তৃণমূলে ‘ভাঙন কৌশল’

লোকসভাতেও তৃণমূলে ভাঙন ধরানোর পৃথক কৌশল নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। সেখানে তৃণমূলের ২৮ জন এমপির মধ্যে ২০ জন একটি ছোট দল এনসিপিআইয়ের সঙ্গে একীভূত হয়ে এনডিএকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই একীভূতকরণ কার্যকর করতে লোকসভার স্পিকারের অনুমোদন প্রয়োজন।

এর ফলে লোকসভায় এনডিএর শক্তি বাড়লেও এখনও দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার সীমায় পৌঁছাতে পারেনি।

দ্বিমুখী আইনি লড়াই মমতার

দিল্লি থেকে কলকাতা—দুই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলতে ভিন্ন ভিন্ন কৌশল নেওয়া হয়েছে।

কলকাতায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৬০ জনের বেশি বিধায়ক তৃণমূল ছেড়ে আলাদা গোষ্ঠী গঠন করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার ঋতব্রতকে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

এই গোষ্ঠী নিজেদের ‘প্রকৃত তৃণমূল’ দাবি করে নির্বাচন কমিশনের কাছেও দলীয় প্রতীক পাওয়ার আবেদন করেছে। কমিশন শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারে।

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন দুই ফ্রন্টে আইনি লড়াই করতে হবে। প্রথমত, কলকাতায় তার গোষ্ঠীই প্রকৃত তৃণমূল—এটি প্রমাণ করতে হবে। দ্বিতীয়ত, দিল্লিতে প্রমাণ করতে হবে যে বিদ্রোহী ২০ জন লোকসভা সদস্য আইনগতভাবে দলত্যাগ করতে পারেন না এবং তাদের সদস্যপদ বাতিল করা উচিত। 

এ বিষয়ে লোকসভার স্পিকারের কাছে ইতোমধ্যে চিঠি জমা দেওয়া হয়েছে। সেখানে ২০ জন এমপির এনসিপিআইয়ে একীভূত হওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তাদের অযোগ্য ঘোষণার দাবি জানানো হয়েছে।

ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দি, দাঙ্গার পর শ্রীলঙ্কার কারাগার সংস্কারের দাবি

অনলাইন ডেস্ক
ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দি, দাঙ্গার পর শ্রীলঙ্কার কারাগার সংস্কারের দাবি
ছবি : রয়টার্স

শ্রীলঙ্কার একটি কারাগারে দাঙ্গায় ২৮ জন নিহত হওয়ার পর দেশটির কারাগার ব্যবস্থার সংস্কারের দাবি জোরালো হয়েছে। শুক্রবার মানবাধিকার কর্মীরা বলেছেন, কারাগারের অতিরিক্ত ভিড় কমাতে সরকার যে পদক্ষেপ নিয়েছে, তা আন্তর্জাতিক মানদণ্ড ও সর্বোত্তম অনুশীলনের ভিত্তিতে বাস্তবায়ন করা উচিত।

সরকার ইতোমধ্যে একটি পুরোনো ঔপনিবেশিক যুগের কারাগার পুনরায় চালু করেছে এবং অতিরিক্ত কর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বাণিজ্যিক রাজধানী কলম্বো থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে অবস্থিত উপকূলীয় শহর নেগোম্বোর কারাগারে বন্দিদের দুটি দলের মধ্যে দুই দিন ধরে সংঘর্ষ চলে। এতে আটজন কারা কর্মকর্তা এবং ২০ জন বন্দি নিহত হন।

মানবাধিকারকর্মীদের মতে, ২০১২ সালের পর শ্রীলঙ্কার কারাগারগুলোতে এটিই সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষ। তারা বলেন, দাঙ্গার অন্যতম প্রধান কারণ ছিল দীর্ঘদিনের অতিরিক্ত ভিড়ের সমস্যা। নেগোম্বো কারাগারটি প্রায় ৬৫০ জন বন্দির জন্য নির্মিত হলেও সংঘর্ষের সময় সেখানে প্রায় দুই হাজার ৪০০ জন বন্দি রাখা হয়েছিল।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শ্রীলঙ্কার ২২টি কারাগারে বর্তমানে প্রায় ৪১ হাজার বন্দি রয়েছে, যা কারাগারগুলোর মোট ধারণক্ষমতার প্রায় চার গুণ বেশি। বন্দিদের অধিকার সুরক্ষা কমিটির প্রকল্প ব্যবস্থাপক রসিকা গুণবর্ধনা বলেন, অতিরিক্ত ভিড়ের কারণে বন্দিদের অত্যন্ত কষ্টকর অবস্থায় থাকতে হয়।

তিনি জানান, বন্দিরা তাদের ঘুমানোর ব্যবস্থাকে ‘স্যালমন প্যাকিং’ বলে থাকেন, কারণ রাতে তাদের পালাক্রমে গাদাগাদি করে শুয়ে ঘুমাতে হয়।

মানবাধিকারকর্মীরা জানান, কারাগারগুলোর অতিরিক্ত ভিড়ের কারণে অনেক বন্দিকে অমানবিক পরিবেশে থাকতে হচ্ছে। নারী বন্দিসহ কিছু বন্দিকে শৌচাগারের ভেতরেই ঘুমাতে হয়। এ ছাড়া পোশাক পরিবর্তনের মতো ব্যক্তিগত কাজের ক্ষেত্রেও পর্যাপ্ত গোপনীয়তা নেই। কারা বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় কারাগারগুলোর ওপর আরো চাপ বেড়েছে। 

মাদকসংক্রান্ত অপরাধে বন্দির সংখ্যা ২০২১ সালে ৯ হাজার ৩৪৪ জন থেকে বেড়ে ২০২৪ সালে ৩১ হাজার ৩১৪ জনে পৌঁছেছে। বর্তমানে এসব বন্দি দেশটির মোট কারাবন্দির ৬৫.৫ শতাংশ।

শ্রীলঙ্কার মানবাধিকার কমিশনের প্রাক্তন কমিশনার অম্বিকা সাতকুনানাথন বলেন, ‘আপনাকে যা করতে হবে তা হলো, মানুষকে আইনের সঙ্গে সংঘাতে জড়ানো থেকে বিরত রাখা, মানুষকে কারারুদ্ধ হওয়া থেকে বাঁচানো এবং অতিরিক্ত কারাবাসের বিষয়ে কিছু একটা করা।’

অন্যান্য দেশের প্রমাণ থেকে দেখা যায়, ক্ষতি হ্রাস পরিষেবা, ওপিয়ড প্রতিস্থাপন থেরাপি এবং সম্প্রদায়ভিত্তিক, প্রমাণ-ভিত্তিক চিকিৎসা পদ্ধতি মাদকের ওপর নির্ভরতা মোকাবেলায় কার্যকর। হোটেল পরিকল্পনা বাতিল করা হয়েছ। বিচার ও জাতীয় সংহতি মন্ত্রী হর্ষনা নানায়াক্কারা সংসদে জানিয়েছেন, আমলাতান্ত্রিক জটিলতা এবং কারাগারের চাকরি আকর্ষণীয় না হওয়ায় প্রায় এক হাজার ৩০০ কারা কর্মী নিয়োগের পরিকল্পনা ধীরগতিতে চলছে।

কারা বিভাগের কর্মকর্তারা জানান, কারাগারে কাজের প্রতি আগ্রহ কমে যাওয়ায় নতুন কর্মী নিয়োগেও সমস্যা হচ্ছে। এক কর্মকর্তা বলেন, ‘ভালো স্কুলের শিক্ষার্থীরা এখন আর কারাগারে চাকরির জন্য আবেদন করছে না। চাকরির আবেদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে।’ কারাগারের অতিরিক্ত ভিড় কমাতে সরকার কয়েকটি পদক্ষেপ নিচ্ছে। 

২০১৪ সালে বন্ধ হয়ে যাওয়া একটি পুরোনো ঔপনিবেশিক কারাগারকে হোটেলে রূপান্তরের পরিকল্পনা বাতিল করা হয়েছে। এর পরিবর্তে সেখানে প্রায় ২ হাজার বন্দি স্থানান্তর করা হবে।

এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় শহর গালের একটি বন্ধ হাসপাতালের অংশ বন্দিদের রাখার জন্য ব্যবহার করা হবে। কলম্বোর উপকণ্ঠে একটি নৌ-শিবিরের ভেতরে নতুন কারাগার নির্মাণের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি, কম ঝুঁকিপূর্ণ বিচারাধীন বন্দিদের গৃহবন্দি রাখার সুযোগ দিতে বিদ্যমান আইন পর্যালোচনা করছে শ্রীলঙ্কা সরকার।

কে এই নতুন ইরানি প্রেসিডেন্ট, কী প্রতিশ্রুতি দিয়েছিলেন | কালের কণ্ঠ