টালমাটাল অবস্থায় ইংল্যান্ড ক্রিকেট দল। অ্যাশেজে হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হার। আচমকা অবসরের ঘোষণা অভিজ্ঞ অলরাউন্ডার বেন স্টোকসের। চার বছর দায়িত্ব পালন করা টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাককলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ।
আগামী ১৯ আগস্ট থেকে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ এবং আগামী বছরের অ্যাশেজসহ, রুটই টেস্ট অধিনায়ক হিসেবে পুনরায় থাকছেন। তবে কোচ হিসেবে অন্তবর্তী দায়িত্ব পেতে যাচ্ছে সহকারী কোচ মার্ক ট্রেসকোথিক।
কোচিং পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে যখন ইংল্যান্ডের প্রথম পছন্দ অ্যান্ডি ফ্লাওয়ার, ম্যাককালামের স্থলাভিষিক্ত হওয়ার দৌড় থেকে নিজেকে সরিয়ে নেন। তিনি তার ফ্র্যাঞ্চাইজি আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের সাথে—কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
ইসিবি এই সপ্তাহে অন্যান্য প্রার্থীদের সঙ্গেও কথা বলেছে, কিন্তু কোচ নিয়োগে তারা তাদের সিদ্ধান্তে তাড়াহুড়ো করতে চায় না। কারণ পাকিস্তানের বিপক্ষে তিনটি টেস্ট ছাড়া ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের আগে সঠিক ব্যক্তিকে দায়িত্বে বসানো নিশ্চিত করার জন্য তাদের হাতে যথেষ্ট সময় আছে।
‘দি অ্যাথলেটিক’ জানিয়েছে, পাকিস্তান সিরিজের আগে একজন কোচ নিয়োগের কিছুটা সম্ভাবনা এখনো রয়েছে। তবে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান এবং দীর্ঘদিনের সহকারী কোচ ট্রেসকোথিকই পাকিস্তান সিরিজে অন্তর্বতীকালীন কোচের দায়িত্ব পালন করতে তা একপ্রকার নিশ্চিত বলে জানা গেছে।
তবে কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে অভিজ্ঞতা অর্জনও হয়ে যাবে। তা ছাড়া শোনা যাচ্ছে এই পদের জন্য তারই আরেক স্বদেশি গ্ল্যামারগানের কোচ রিচার্ড ডসনও ইসিবির গুড বুকে রয়েছেন বলে জানা গেছে।
যদি ইসিবি কোচ হিসেবে কোন ইংলিশম্যানকে নিয়োগ না দেয়। তাহলে টেস্ট দলের কোচ হিসেবে তাদের প্রথম পছন্দ নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং বলে জানা গেছে।







