• ই-পেপার

‘মেসির সাথে খেলতেই ইন্টার মিয়ামি এসেছি’

বিশ্বকাপ জয়ের নায়ক তোরেসের গ্রাফিতি নষ্ট, উঠল নতুন জাতীয় দলের দাবি

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ জয়ের নায়ক তোরেসের গ্রাফিতি নষ্ট, উঠল নতুন জাতীয় দলের দাবি

২০২৬ ‍বিশ্বকাপে ফেরান তোরেসের একমাত্র গোলেই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করে নায়ক বনে গেছেন তিনি। বার্সেলোনার রাস্তায় বিশাল এক গ্রাফিতি আঁকা হয়েছিল ২৬ বছর বয়সী এই তারকার। সেই গ্রাফিতি নষ্ট করে দেওয়া হয়েছে। এতেই শুরু হয়েছে বিতর্ক। স্পেনের সংবাদমাধ্যম ‘দাইরো এএস’ এ তথ্য প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, স্পেন বিশ্বকাপ জেতার পর বার্সেলোনার গ্রাসিয়া এলাকার রাস্তায় একটি দেওয়ালে আঁকা হয়েছিল ফেরান তোরেসের গ্রাফিতি। তোরেস ক্লাবের হয়ে খেলেন এই বার্সাতেই। আর সেখানেই নষ্ট করা হলো তাঁর আঁকা গ্রাফিতি।

এই গ্রাফিতিটি এঁকেছিলেন টিভিবয় নামের এক শিল্পী। সেখানে দেখা যাচ্ছিল, বিশ্বকাপে চুমু খাচ্ছেন তোরেস। তাঁর মাথায় একটি টুপি। তাতে লেখা, ‘স্পেনকে আবার সেরা করেছি।’

অথচ ২৪ ঘণ্টার মধ্যেই সেই গ্রাফিতি নষ্ট করা হয়েছে। তার ওপর রং করে দেওয়া হয়েছে। পাশাপাশি রং দিয়ে লেখা হয়েছে, ‘আমরা কাতালানের জাতীয় দল চাই।’

এই স্লোগান থেকে স্পষ্ট, রাজনৈতিক উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে। বার্সেলোনা কাতালান প্রদেশের শহর। স্পেনের অধীনে থাকলেও কাতালান প্রদেশের মানুষেরা নিজেদের স্পেনের নাগরিক মনে করেন না। বারবার তাঁরা স্লোগান তোলেন, ‘কাতালান স্পেনের অংশ নয়।’ 

এদিকে স্পেন বিশ্বকাপ জেতার পরেও সেই বিতর্ক কমল না। বরং তা আরো বেড়ে গেল।

বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বাদ দিতে পিটিশন, অল্পের জন্য গিনেস বুকে জায়গা হলো না

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বাদ দিতে পিটিশন, অল্পের জন্য গিনেস বুকে জায়গা হলো না
ফাইনাল হারার পর আর্জেন্টিনার খেলোয়াড়দের কান্নার মুহূর্ত। ছবি : রয়টার্স

বিশ্বকাপের ফাইনাল হারার শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি আর্জেন্টিনা। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের সময়টা আরো কঠিন করে তুলেছে এক পিটিশন। বিশ্বকাপ থেকে আলবিসেলেস্তাদের বাদ দিতে অনলাইনে গণস্বাক্ষর শুরু হয়েছে।

সেই গণস্বাক্ষর রেকর্ড গড়ার পথে ছিল। কেননা এক সপ্তাহের পিটিশনে ২ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ১০৮ জন মানুষের স্বাক্ষর সংগ্রহ করেছে। অথচ, লক্ষ্য ছিল ৫০ লাখের। পিটিশনে অংশ নিয়েছে ১৭০টি দেশের মানুষ। ইতিহাসের সবচেয়ে বড় পিটিশনটি ‘জুবিলি ২০০০ আন্দোলনের’ দখলে। ২ কোটি ৪৩ লাখ ১৯ হাজার ১৮১ জনের স্বাক্ষর সংগ্রহ করা হয়েছিল।

 

পিটিশনের কারণ আর্জেন্টিনাকে বিশ্বকাপে বেশি সুযোগ-সুবিধা দেয় ফিফা। ‘আর্জেন্টিনাকে বের করে দাও’ শিরোনামে পিটিশনে লেখা হয়, ‘বিজয়ীর নাম আগেই ঠিক করা থাকলে কেন বাকিরা প্রতিযোগিতায় অংশ নেবে। বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বাদ দিয়ে সবার জন্য ন্যায্যতা বজায় রাখুন।’

মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের কাছে আর্জেন্টিনা ১-০ ব্যবধানে হারায় দারুণ খুশি হয়েছেন পিটিশনের আয়োজকরা। তারা পিটিশন শেষ করে দিয়ে বার্তা দেয়, ‘ ফিফা আমাদের কথা কান না দিলেও স্পেন কথা রেখেছে.... ধন্যবাদ স্পেন।’

নতুন এক মাইলফলক স্পর্শ ফরাসি তারকার

ক্রীড়া ডেস্ক
নতুন এক মাইলফলক স্পর্শ ফরাসি তারকার
ছবি : এমএলএস

২০২৬ বিশ্বকাপ শেষ। শুরু হয়ে গেছে নতুন ক্লাব মৌসুম। চূড়ান্তভাবে শুরু হওয়ার আগে নিজেদের ঝালিয়ে নিতে একে অপরের সঙ্গে অংশ নিচ্ছে প্রীতি ম্যাচে। মেজর সকার লিগে যোগ দিয়ে অরল্যান্ডো সিটি এফসির হয়ে অভিষেকেই এক মাইলফলক স্পর্শ করলেন ফ্রান্সের তারকা আন্তোনিও গ্রিজম্যান। ক্লাব ফুটবলে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন এই ফরাসি মিডফিল্ডার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মেজর লিগ সকার (এমএলএস) ম্যাচে সান জোসে আর্থকোয়েকসের বিপক্ষে অরল্যান্ডো সিটির হয়ে মাঠে নেমে তিনি এই অনন্য কীর্তি গড়েন। 

তিন শ গোলের মাইলফল স্পর্শে রিয়াল সোসিয়েদাদের হয়ে ৫২, আতলেতিকো মাদ্রিদে ১৮৫, বার্সেলোনায় ৩৫, ওলান্দো সিটি এসসিতে ১ গোল করেছেন।

আগামী ২৬ জুলাই বাংলাদেশ সময় সকাল সাড়ে ৫টায় অরল্যান্ডো পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ ন্যাশভিল এসসি।

দ্য হান্ড্রেড থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ

ক্রীড়া ডেস্ক
দ্য হান্ড্রেড থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ
দ্য হান্ড্রেডে আর খেলা হচ্ছে না মুস্তাফিজের। ছবি : কালের কণ্ঠ

শুরুতেই শেষ মুস্তাফিজুর রহমানের। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দ্য হান্ড্রেডে খেলার কথা ছিল বাঁহাতি পেসারের। বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলতেও মুখিয়ে ছিলেন তিনি। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্রও পেয়েছিলেন মুস্তাফিজ। তবে খেলোয়াড়দের সবচেয়ে বড় শত্রু চোট তাকে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দিল না। তার ছিটকে যাওয়ার বিষয়টি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় দ্য হান্ড্রেডে খেলা হচ্ছে না মুস্তাফিজের। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হাঁটু ও হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। ৩০ বছর বয়সী পেসারের পরিবর্তে অস্ট্রেলিয়ার বেন ডারউইশকে দলে নিতে চায় বার্মিংহাম ফিনিক্স। মুস্তাফিজের পরিবর্তে অজিদের বাঁহাতি পেসারকে নেওয়ার বিষয়টি জানিয়েছে অস্ট্রেলিয়ার ট্যাবলয়েড সংবাদমাধ্যম হেরাল্ড সান।

 

এবারই প্রথমবার দ্য হান্ড্রেডের নিলাম হয়েছিল। টুর্নামেন্টের সপ্তম আসরে প্রথম বাংলাদেশি হিসেবে ১ লাখ পাউন্ডের ভিত্তিমূল্যে দল পেয়েছিলেন মুস্তাফিজ। দল পাওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছিলেন, ‘দ্য হান্ড্রেডে খেলার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। বার্মিংহাম ফিনিক্সের সঙ্গে আসন্ন মৌসুম দারুণভাবে কাটানোর জন্য অপেক্ষা করছি। সবাইকে ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’

টুর্নামেন্টটি গত ২১ জুলাই শুরু হয়েছে। শেষ হবে আগামী ১৬ আগস্ট।