• ই-পেপার

বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বাদ দিতে পিটিশন, অল্পের জন্য গিনেস বুকে জায়গা হলো না

সূর্যবংশীর বিশ্ব রেকর্ডের ম্যাচে উড়ে গেল জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক
সূর্যবংশীর বিশ্ব রেকর্ডের ম্যাচে উড়ে গেল জিম্বাবুয়ে

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। বৈভব সূর্যবংশীর ১৯ বলে ৫৯ রানের ঝোড়ো ব্যাটিংয়ে সহজে জয় পায় সফরকারীরা।

টর্নেডো ব্যাটিংয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন সূর্যবংশী। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ফিফটির বিশ্ব রেকর্ড গড়েছেন বাঁহাতি ওপেনার। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ফিফটি করার দিন তার বয়স দাঁড়ায় ১৫ বছর ১১৮ দিনে। আগের রেকর্ডটি ছিল নেপালের কুশল মাল্লার দখলে। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ানডেতে ১৫ বছর ৩৪০ দিন বয়সে ফিফটি করেছিলেন নেপালের ব্যাটার।

এর আগে অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা ভালো হয়নি সূর্যবংশীর। তবে আজ ঠিকই নিজের বিধ্বংসীরূপটা দেখালেন তিনি। ২৬৩.১৫ স্ট্রাইকরেটের ৫৯ রানের ইনিংসটি সাজান সমান ৪ ছক্কা ও চারে।

হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ভারত মাত্র ১৩.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

ম্যাচটিতে ভারতের বোলার মায়াঙ্ক যাদব ও প্রিন্স যাদব প্রত্যেকে ২টি করে উইকেট নেন। ব্যাটিংয়ে ভারতের বৈভব সূর্যবংশী মাত্র ১৯ বলে ৫৯ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। অধিনায়ক হিসেবে এটি শ্রেয়াস আইয়ারের প্রথম টি-টোয়েন্টি জয়।

পরিবর্তন আসছে আর্জেন্টিনার জার্সিতে

ক্রীড়া ডেস্ক
পরিবর্তন আসছে আর্জেন্টিনার জার্সিতে

২০২৬ সালের বিশ্বকাপে স্পেনের বিপক্ষে রানার্স আপ হওয়ার পর পরিবর্তন আসছে আর্জেন্টিনার জার্সিতে। বিশ্বকাপ ধরে রাখার মিশনে ব্যর্থ হওয়ায় কাতারে বিশ্ব চ্যাম্পিয়নের সোনালি প্যাচটি জার্সির মাঝখানে আর থাকবে না। এখন থেকে শিরোপা প্রতীকটি যুক্ত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের জার্সিতে।

তবে এখন থেকে আর্জেন্টিনা দলের জার্সিতে শোভা পাবে ২০২৪ সালের ‘কোপা আমেরিকা চ্যাম্পিয়ন’  প্যাচটি।  যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে লাউতারো মার্তিনেজের শেষ মুহূর্তের গোলে কলম্বিয়াকে হারিয়ে এই শিরোপা জিতেছিল তারা।

২০২১ সালে মারাকানায় কোপা আমেরিকা জয়ের পর ২০২২ বিশ্বকাপের ঠিক আগ পর্যন্ত আর্জেন্টিনা যে জার্সি পরেছিল, এবারও পরিস্থিতি একই দাঁড়াচ্ছে। এমনকি ২০২৪ কোপা আমেরিকাতেও তারা মূলত ২০২১ সালের কোপা জয়ের প্যাচ ব্যবহার করেই খেলেছিল। বিশ্ব চ্যাম্পিয়ন প্যাচটি নয়।

বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনা জাতীয় দলের একটি নতুন জার্সির ছবি ফাঁস হয়ে পড়ে। যদি তারা স্পেনের বিপক্ষে জয় পেত, তবে চার নম্বর বিশ্বজয়ের স্মারক হিসেবে তাদের ক্লাবের লোগোর ওপর চারটি তারকা খচিত জার্সি উন্মোচন করা হতো। 

লিক হওয়া সেই জার্সিতে প্রতিটি তারকার নিচে বিশ্বজয়ের বছরগুলোও খোদাই করা ছিল। তবে ফাইনালে ১-০ ব্যবধানে হারের কারণে সেই বিশেষ চার তারকার জার্সি আপাতত ইতিহাস ও স্মৃতিতেই আটকে রইল।

সিরিজ জয়ের শেষটা রাঙানো হলো না বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
সিরিজ জয়ের শেষটা রাঙানো হলো না বাংলাদেশের
সিরিজ জয়ের ট্রফি হাতে বাংলাদেশের মেয়েদের উচ্ছ্বাস। ছবি : মীর ফরিদ

চতুর্থ ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। ফলে রাজধানীর জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি স্বাগতিকদের জন্য ছিল শুধুই আনুষ্ঠানিকতার। তবে এই ম্যাচ জিতে স্বান্ত্বনার জয় পেয়েছে নেপাল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাংলাদেশকে ২৫-২১ পয়েন্টে হারিয়ে সিরিজের ব্যবধান কমায় তারা। তবে ৩-২ ব্যবধানে ঠিকই সিরিজ নিজেদের করে নিয়েছে লাল-সবুজরা।  

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে সমানে সমান লড়াই হয়। প্রথমার্ধের খেলা শেষে ১২-১১ পয়েন্টে ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও বজায় থাকে সেই উত্তাপ। এক পর্যায়ে ১৭-১৭ পয়েন্টে সমতা হয়। ম্যাচ যখন যেকোনো দিকে মোড় নিতে পারে, ঠিক তখনই দারুণ এক সুপার রেইড করে ৩ পয়েন্ট আদায় করে নেন বাংলাদেশের মেবি চাকমা। এরপর দুর্দান্ত প্রতিরোধ গড়ে বাংলাদেশকে অল-আউট করে ৫ পয়েন্টের ব্যবধানে চালকের আসনে বসে পড়ে নেপাল। নির্ধারিত সময়ে বাংলাদেশ আর ম্যাচে ফিরতে পারেনি, ফলে ২৫-২১ পয়েন্টের জয় নিয়ে মাঠ ছাড়ে নেপালি মেয়েরা।  

ম্যাচ হারলেও দিনশেষে ট্রফি হাতে হাসিমুখেই মাঠ ছাড়ে বাংলাদেশ দল। ম্যাচসেরা নির্বাচিত হন নেপাল দলের অধিনায়ক মেনুকা কুমারী রাজবংশী। আর পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে টুর্নামেন্টেরসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন বাংলাদেশের বৃষ্টি বিশ্বাস।

খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সহসভাপতি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিআইজি উসমান গনি, ফেডারেশনের সাধারণ সম্পাদক ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আনু এবং বিদায়ী সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

বিশ্বকাপ জয়ের নায়ক তোরেসের গ্রাফিতি নষ্ট, উঠল নতুন জাতীয় দলের দাবি

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ জয়ের নায়ক তোরেসের গ্রাফিতি নষ্ট, উঠল নতুন জাতীয় দলের দাবি

২০২৬ ‍বিশ্বকাপে ফেরান তোরেসের একমাত্র গোলেই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করে নায়ক বনে গেছেন তিনি। বার্সেলোনার রাস্তায় বিশাল এক গ্রাফিতি আঁকা হয়েছিল ২৬ বছর বয়সী এই তারকার। সেই গ্রাফিতি নষ্ট করে দেওয়া হয়েছে। এতেই শুরু হয়েছে বিতর্ক। স্পেনের সংবাদমাধ্যম ‘দাইরো এএস’ এ তথ্য প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, স্পেন বিশ্বকাপ জেতার পর বার্সেলোনার গ্রাসিয়া এলাকার রাস্তায় একটি দেওয়ালে আঁকা হয়েছিল ফেরান তোরেসের গ্রাফিতি। তোরেস ক্লাবের হয়ে খেলেন এই বার্সাতেই। আর সেখানেই নষ্ট করা হলো তাঁর আঁকা গ্রাফিতি।

এই গ্রাফিতিটি এঁকেছিলেন টিভিবয় নামের এক শিল্পী। সেখানে দেখা যাচ্ছিল, বিশ্বকাপে চুমু খাচ্ছেন তোরেস। তাঁর মাথায় একটি টুপি। তাতে লেখা, ‘স্পেনকে আবার সেরা করেছি।’

অথচ ২৪ ঘণ্টার মধ্যেই সেই গ্রাফিতি নষ্ট করা হয়েছে। তার ওপর রং করে দেওয়া হয়েছে। পাশাপাশি রং দিয়ে লেখা হয়েছে, ‘আমরা কাতালানের জাতীয় দল চাই।’

এই স্লোগান থেকে স্পষ্ট, রাজনৈতিক উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে। বার্সেলোনা কাতালান প্রদেশের শহর। স্পেনের অধীনে থাকলেও কাতালান প্রদেশের মানুষেরা নিজেদের স্পেনের নাগরিক মনে করেন না। বারবার তাঁরা স্লোগান তোলেন, ‘কাতালান স্পেনের অংশ নয়।’ 

এদিকে স্পেন বিশ্বকাপ জেতার পরেও সেই বিতর্ক কমল না। বরং তা আরো বেড়ে গেল।