• ই-পেপার

দ্য হান্ড্রেড থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ

ইন্টার মিয়ামিতে যোগ দিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার

ক্রীড়া ডেস্ক
ইন্টার মিয়ামিতে যোগ দিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার
ছবি : গ্লোবাল ফুটবল

যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের দল ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবের সহ-মালিক সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবে এই মার্কিন ক্লাবে নাম লিখিয়েছেন তিনি।

২০২৭ মেজর লিগ সকার (এমএলএস) মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি স্বাক্ষর করেছেন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা। তবে ২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তিটি বাড়ানোর সুযোগ রাখা রয়েছে। খবর ইএসপিএন

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার হয়ে বহু বছর এল ক্লাসিকোতে মুখোমুখি লড়াইয়ের পর, অবশেষে তাকে লিওনেল মেসির সাথে একই দলে খেলতে দেখা যাবে। 

তিনি ইন্টার মায়ামির 'ডেজিগনেটেড প্লেয়ার' (ডিপি) স্লট দখল করবেন না। বর্তমানে ক্লাবের ডিপি স্লটে খেলোয়াড় হিসেবে রয়েছেন লিওনেল মেসি, রদ্রিগো দে পল এবং জার্মান বার্টারেমে।

চুক্তিটি অফিশিয়াল হলেও, এমএলএস কতৃপক্ষ বর্তমানে ইন্টার মায়ামির বিরুদ্ধে একটি ট্যাম্পারিং (নিয়মবহির্ভূত যোগাযোগ) অভিযোগের তদন্ত করছে। এলএ গ্যালাক্সি ক্লাবের কাছে ক্যাসেমিরোর ‘ডিসকভারি রাইটস’ থাকা সত্ত্বেও মায়ামি সরাসরি তার সাথে যোগাযোগ করেছিল বলে অভিযোগ উঠেছে। অবশ্য দুই ক্লাব ইতিমধ্যে একটি সমঝোতায় পৌঁছেছে। তবু লিগ কর্তৃপক্ষ নিয়মভঙ্গের বিষয়টি খতিয়ে দেখছে। 

ইন্টার মায়ামিতে যোগ দিয়ে ৩৪ বছর বয়সী এই তারকা জানান, পরিবারসহ মায়ামি শহরের প্রতি ভালোবাসা এবং মূলত লিওনেল মেসির সাথে খেলার তীব্র ইচ্ছা থেকেই তিনি ইউরোপ ও সৌদি আরবের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে এখানে এসেছেন।

নতুন এক মাইলফলক স্পর্শ ফরাসি তারকার

ক্রীড়া ডেস্ক
নতুন এক মাইলফলক স্পর্শ ফরাসি তারকার
ছবি : এমএলএস

২০২৬ বিশ্বকাপ শেষ। শুরু হয়ে গেছে নতুন ক্লাব মৌসুম। চূড়ান্তভাবে শুরু হওয়ার আগে নিজেদের ঝালিয়ে নিতে একে অপরের সঙ্গে অংশ নিচ্ছে প্রীতি ম্যাচে। মেজর সকার লিগে যোগ দিয়ে অরল্যান্ডো সিটি এফসির হয়ে অভিষেকেই এক মাইলফলক স্পর্শ করলেন ফ্রান্সের তারকা আন্তোনিও গ্রিজম্যান। ক্লাব ফুটবলে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন এই ফরাসি মিডফিল্ডার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মেজর লিগ সকার (এমএলএস) ম্যাচে সান জোসে আর্থকোয়েকসের বিপক্ষে অরল্যান্ডো সিটির হয়ে মাঠে নেমে তিনি এই অনন্য কীর্তি গড়েন। 

তিন শ গোলের মাইলফল স্পর্শে রিয়াল সোসিয়েদাদের হয়ে ৫২, আতলেতিকো মাদ্রিদে ১৮৫, বার্সেলোনায় ৩৫, ওলান্দো সিটি এসসিতে ১ গোল করেছেন।

আগামী ২৬ জুলাই বাংলাদেশ সময় সকাল সাড়ে ৫টায় অরল্যান্ডো পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ ন্যাশভিল এসসি।

এশিয়ান গেমসে কঠিন গ্রুপে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
এশিয়ান গেমসে কঠিন গ্রুপে বাংলাদেশ
দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমসে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি : কালের কণ্ঠ

এশিয়ান গেমসের ২০তম আসর বসবে জাপানের আইচি-নাগোয়ায়। আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া গেমসে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। 

আজ নাগোয়ায় অনুষ্ঠিত ড্রয়ে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ সঙ্গী হচ্ছে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ও মিয়ানমার। এর মধ্যে এই প্রতিযোগিতায় ৩ বার সোনার পদক পেয়েছে উত্তর কোরিয়া। বিপরীতে ১০ বার অংশ নিয়ে ৩ টি ব্রোঞ্জপদক পেয়েছে দক্ষিণ কোরিয়া।

অন্যদিকে বাংলাদেশের মতোই দ্বিতীয়বার এশিয়ান গেমসে খেলবে মিয়ানমার। ২০২২ সালে চীনের হাংজুতে প্রথমবার অংশ নেওয়া বাংলাদেশের সাফল্য ছিল এক ড্র। আর গ্রুপ পর্বের বাকি ২ ম্যাচেই হারের স্বাদ পেয়েছে।

এবারের এশিয়ান গেমসে ১২ নারী দল অংশ নেবে। তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে। ‘এ’ গ্রুপের চার দল হচ্ছে—জাপান, চায়নিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড। অন্যদিকে ‘সি’ গ্রুপে পড়েছে—চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও হংকং।

লর্ডসে বাংলাদেশের ম্যাচ, ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

ক্রীড়া ডেস্ক
লর্ডসে বাংলাদেশের ম্যাচ, ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল
ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ। ছবি : কালের কণ্ঠ

অপেক্ষার অবসান হচ্ছে বাংলাদেশের। আগামী মাসে দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় খেলতে যাবে বাংলাদেশ। আজ জানা গেল ইংল্যান্ড সফরের অপেক্ষা ফুরাচ্ছে নাজমুল হোসেন শান্তর দলের।

দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। একমাত্র টেস্টটি আবার হবে ক্রিকেটের তীর্থভূমি হিসেবে পরিচিত লর্ডসে। সর্বশেষ ২০১০ সালে ইংল্যান্ডে সফর করেছিল বাংলাদেশ। সেবারের দুই টেস্টের একটি ছিল এই লর্ডসেই।

দীর্ঘ সংস্করণের টেস্টটি অবশ্য লর্ডসে হওয়ার কথা ছিল না। টেস্ট চ্যাম্পিয়নশিপের ভেন্যু হিসেবে ছিল এটি। তবে ভেন্যু পরিবর্তন হওয়ায় ইংল্যান্ড-বাংলাদেশ টেস্ট এখানেই হবে। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ওভালে, ৯ জুন।

তবে টেস্টে দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছে ২০১৭ সালে। সেবার দুই টেস্ট খেলতে বাংলাদেশে এসেছিল ইংল্যান্ড। ১০ বছর পর আবার মুখোমুখি হচ্ছে তারা। লর্ডসে একমাত্র টেস্টটি শুরু হবে ২০২৭ সালের ২৮ মে।

আগামী বছর শুধু পুরুষ দলকেই নয়, বাংলাদেশের মেয়েদেরও আতিথেয়তা দেবে ইংল্যান্ড। তাতে প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশে মেয়েরা। সীমিত সংস্করণে সমান ৩টি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে দুই দলের মেয়েরা। সংক্ষিপ্ত সংস্করণ দিয়ে আগামী বছর ইংল্যান্ড সফর শুরু করবেন নিগার সুলতানা জ্যোতিরা। ম্যাচ তিনটি হবে ৮, ১০ ও ১২ সেপ্টেম্বর। অন্যদিকে ওয়ানডে তিনটি হবে ১৭, ২১ ও ২৪ সেপ্টেম্বর। 

বাংলাদেশকে আতিথেয়তা দিবে মুখিয়ে আছে ইংল্যান্ড এমনটা জানিয়ে ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড বলেন, ‘লর্ডসে একমাত্র টেস্টে বাংলাদেশকে স্বাগত জানাতে আমরা মুখিয়ে আছি। ২০১০ সালের পর ঘরের মাঠে তাদের বিপক্ষে আমাদের প্রথম টেস্ট। সেই সঙ্গে সাদা বলের দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশের মেয়েদেরও আতিথেয়তা দেওয়া হবে।’