২০২৬ বিশ্বকাপ শেষ। শুরু হয়ে গেছে নতুন ক্লাব মৌসুম। চূড়ান্তভাবে শুরু হওয়ার আগে নিজেদের ঝালিয়ে নিতে একে অপরের সাথে অংশ নিচ্ছে প্রীতি ম্যাচে। মেজর সকারি লিগে যোগ দিয়ে অরল্যান্ডো সিটি এফসির হয়ে অভিষেকেই এক মাইলফলক স্পর্শ করলেন ফ্রান্সের তারকা আন্তোনিও গ্রিজম্যান। ক্লাব ফুটবলে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন এই ফরাসি মিডফিল্ডার।
বৃহস্পতিবার (২৩ জুলাই) মেজর লিগ সকার (এমএলএস) ম্যাচে সান জোসে আর্থকোয়েকসের বিপক্ষে অরল্যান্ডো সিটির হয়ে মাঠে নেমে তিনি এই অনন্য কীর্তি গড়েন।
তিন’শ গোলের মাইলফল র্স্পশে রিয়াল সোসিয়েদাদের হয়ে ৫২, আতলেতিকো মাদ্রিদে ১৮৫, বার্সেলোনায় ৩৫, ওলান্দো সিটি এসসিতে ১ গোল করেছেন।
আগামী ২৬ জুলাই বাংলাদেশ সময় সকাল সাড়ে ৫টায় অরল্যান্ডো পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ ন্যাশভিল এসসি।




