• ই-পেপার

১৭ দেশ নিয়ে আর্চারি টুর্নামেন্ট, আয়োজক বাংলাদেশ

ইংলিশদের অন্তর্বর্তীকালিন দায়িত্বে রুট-ট্রেসকোথিক

ক্রীড়া ডেস্ক
ইংলিশদের অন্তর্বর্তীকালিন দায়িত্বে রুট-ট্রেসকোথিক
ছবি : ক্রিকইনফো

টালমাটাল অবস্থায় ইংল্যান্ড ক্রিকেট দল। অ্যাশেজে হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হার। আচমকা অবসরের ঘোষণা অভিজ্ঞ অলরাউন্ডার বেন স্টোকসের। চার বছর দায়িত্ব পালন করা টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাককলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) । 

আগামী ১৯ আগস্ট থেকে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ এবং আগামী বছরের অ্যাশেজসহ, রুটই টেস্ট অধিনায়ক হিসেবে পুনরায় থাকছেন। তবে কোচ হিসেবে অন্তবর্তী দায়িত্ব পেতে যাচ্ছে সহকারী কোচ মার্ক ট্রেসকোথিক। 

কোচিং পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে যখন ইংল্যান্ডের প্রথম পছন্দ অ্যান্ডি ফ্লাওয়ার, ম্যাককালামের স্থলাভিষিক্ত হওয়ার দৌড় থেকে নিজেকে সরিয়ে নেন। তিনি তার ফ্র্যাঞ্চাইজি আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের সাথে—কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

ইসিবি এই সপ্তাহে অন্যান্য প্রার্থীদের সঙ্গেও কথা বলেছে, কিন্তু কোচ নিয়োগে তারা তাদের সিদ্ধান্তে তাড়াহুড়ো করতে চায় না। কারণ পাকিস্তানের বিপক্ষে তিনটি টেস্ট ছাড়া ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের আগে সঠিক ব্যক্তিকে দায়িত্বে বসানো নিশ্চিত করার জন্য তাদের হাতে যথেষ্ট সময় আছে।

‘দি অ্যাথলেটিক’ জানিয়েছে, পাকিস্তান সিরিজের আগে একজন কোচ নিয়োগের কিছুটা সম্ভাবনা এখনো রয়েছে। তবে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান এবং দীর্ঘদিনের সহকারী কোচ ট্রেসকোথিকই পাকিস্তান সিরিজে অন্তর্বতীকালীন কোচের দায়িত্ব পালন করতে তা একপ্রকার নিশ্চিত বলে জানা গেছে।

তবে কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে অভিজ্ঞতা অর্জনও হয়ে যাবে। তা ছাড়া শোনা যাচ্ছে এই পদের জন্য তারই আরেক স্বদেশি গ্ল্যামারগানের কোচ রিচার্ড ডসনও ইসিবির গুড বুকে রয়েছেন বলে জানা গেছে।

যদি ইসিবি কোচ হিসেবে কোন ইংলিশম্যানকে নিয়োগ না দেয়। তাহলে টেস্ট দলের কোচ হিসেবে তাদের প্রথম পছন্দ নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং বলে জানা গেছে।

কমনওয়েলথ গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বক্সার রাকিব

ক্রীড়া ডেস্ক
কমনওয়েলথ গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বক্সার রাকিব
বক্সিং রিংয়ে বাজিমাত করেছেন রাকিব হোসেন। ছবি : সংগৃহীত

কমনওয়েলথ গেমসে ছেলেদের ৫৫ কেজি ব্যান্টামওয়েট বিভাগের দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে দারুণ সাফল্য পেয়েছেন বাংলাদেশের বক্সার রাকিব হোসেন।

স্কটল্যান্ডের গ্লাসগোয় আজ রবিবার (২৬ জুলাই) পাপুয়া নিউ গিনির মাইকেল ইনোইনোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন রাকিব।

জয়ের পর রাকিবকে তাৎক্ষণিকভাবে পুরস্কৃত করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানা। তার এই অভিনন্দন জানিয়ে সামনে আরো ভালো করার উৎসাহ দেন তিনি।

তবে সাঁতারে বাংলাদেশের দুই প্রতিযোগী খুব একটা ভালো করতে পারেননি।

টলক্রস ইন্টারন্যাশনাল সুইমিং সেন্টারে নারীদের ১০০ মিটার ফ্রি-স্টাইলে সোনিয়া আক্তার ১ মিনিট ৭.৭০ সেকেন্ড সময় নিয়ে প্রতিযোগিতা শেষ করেন। এর আগে সোনিয়ার সেরা টাইমিং ছিল ১ মিনিট ৫.০৫ সেকেন্ড। ৭১ জন প্রতিযোগীর মধ্যে তিনি ৬১তম হন।

পুরুষদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে সুকুমার রাজবংশী সময় নেন ৩০.৯০ সেকেন্ড। এর আগে সুকুমারের সেরা টাইমিং ছিল ২৯.৯২ সেকেন্ড। নিজের হিটে দ্বিতীয় স্থান অর্জন করা সুকুমার সব মিলিয়ে ৫৮ জন প্রতিযোগীর মধ্যে ৪৪তম হন।

কাসেমিরোর অভিষেকে পেনাল্টিতে জয় ইন্টার মায়ামির

ক্রীড়া ডেস্ক
কাসেমিরোর অভিষেকে পেনাল্টিতে জয় ইন্টার মায়ামির

মেজর সকার লিগে ইন্টার মায়ামির হয়ে ব্রাজিলিয়ান অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোর অভিষেক ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে দল। লিওনেল মেসিবিহীন মায়ামি শনিবার মন্ট্রিয়ালকে একমাত্র পেনাল্টি গোলে হারিয়েছে।

পুরো ম্যাচে দুই দলই গোল করতে ব্যর্থ হওয়ার পর, ৮১ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র জয়সূচক গোলটি করেন লুইস সুয়ারেস। এর আগে মায়ামির মেক্সিকান ফরোয়ার্ড জার্মান বার্তেরাস মাথায় ভয়াবহ আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।

বল দখলের লড়াইয়ে লাফিয়ে ওঠার সময় এফ্রাইন মোরালেসের সঙ্গে মাথায় সংঘর্ষ হয় বার্তেরামের। তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণ নিস্তেজ অবস্থায় পড়ে থাকেন।

উভয় দলের খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে চিকিৎসা সহায়তার জন্য সংকেত দেন। চিকিৎসকদের দীর্ঘ সময়ের সেবার পর দীর্ঘ বিরতির শেষে অ্যাম্বুল্যান্সে করে বার্তেরামেকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

মায়ামির কোচ গিয়ের্মো হোয়োস পরে জানান, বার্তেরাম ভালো আছেন এবং তার জ্ঞান রয়েছে। তিনি বলেন, ‘তার পরিবারের সদস্যদের সবকিছু জানানো হয়েছে। আমরা কী করব বুঝতে পারছিলাম না। পরিস্থিতি ছিল অত্যন্ত উদ্বেগজনক।’

স্পট কিক থেকে গোল করে সুয়ারেজ মায়ামিকে এগিয়ে দেন। গোল উদ্‌যাপনের সময় বার্তেরামের জার্সি তুলে ধরে তাকে উৎসর্গ করেন।

বিশ্বকাপের বিরতির পর এমএলএস পুনরায় শুরু হওয়ার পর মায়ামি টানা দুই ম্যাচ জিতেছে। সব মিলিয়ে তাদের জয়ের ধারা এখন ছয় ম্যাচে পৌঁছেছে। তবে তারা এখনও ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে আছে। ন্যাশভিল শনিবার অরল্যান্ডো সিটির কাছে ১-০ গোলে হেরেছে।

মেসির শৈশবের ক্লাব নিওয়েল'স ওল্ড বয়েজ সমর্থকদের অভিনব পাগলামি

ক্রীড়া ডেস্ক
মেসির শৈশবের ক্লাব নিওয়েল'স ওল্ড বয়েজ সমর্থকদের অভিনব পাগলামি

দীর্ঘ শিরোপা খরা ঘুচিয়ে আর্জেন্টাইন হিরো বনে গেছেন মহাতারকা লিওনেল মেসি। ম্যারাডোনার পর লিওনেল মেসি জনপ্রিয়তা আর্জেন্টিনা ছাড়িয়ে পৌঁছে গেছে সারা বিশ্বে। মেসির শৈশবের আর্জেন্টাইন ক্লাব নিওয়েল'স ওল্ড বয়েজের সমর্থকেরা অভিনব এক পাগলোমিতে মেতেছে। ঘরের ছেলে লিওনেল মেসিকে ফুটবল ইতিহাসের সেরা এবং বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে সম্মান জানিয়ে একটি বিশাল ব্যানার প্রদর্শন করেছে ক্লাবটির সমর্থকরা।

লিওনেল মেসির শৈশবের এই ক্লাবটি এবং এর সমর্থকরা প্রায়ই তাদের প্রিয় তারকার প্রতি এভাবে ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেদন করে থাকে।

ক্লাবের সমর্থকরা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে গ্যালারিতে বড় বড় ব্যানার টানিয়ে মেসির প্রতি সংহতি প্রকাশ করে। অতীতে রোজারিওতে মেসির পরিবারের ব্যবসার ওপর অনাকাঙ্ক্ষিত হামলার পর ভক্তরা ব্যানার তুলে ধরেছিল, যাতে লেখা ছিল ‘লিও, তুমি একটি ভালোবাসাময় দেশের হৃদয়। নিওয়েল'স তোমার পাশে আছে।’

ক্লাবটি তাদের ঘরের মাঠ এস্তাদিও মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নাম পরিবর্তন করে মেসির নাম রেকেছে। এই স্টেডিয়ামে আর্জেন্টিনার অন্য এক মহান ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার নামেও একটি স্ট্যান্ড রয়েছে। যিনি ১৯৯৩-৯৪ মৌসুমে সংক্ষিপ্ত সময়ের জন্য ক্লাবটিতে খেলেছিলেন। ফলে একই ছাদের নিচে ফুটবল ইতিহাসের দুই অবিসংবাদিত সেরার নাম যুক্ত হয়েছে।

মেসি মাত্র ৬ বছর বয়সে এই ক্লাবের যুব দলে যোগ দেন এবং ১৩ বছর বয়সে বার্সেলোনায় পাড়ি জমানোর আগ পর্যন্ত এখানে খেলেছেন।

মেসিকে ইন্টার মায়ামি থেকে ধারে এনে অন্তত ৬ মাসের জন্য হলেও আবারও ক্লাবের লাল-কালো জার্সি গায়ে জড়ানোর একটি ঐতিহাসিক প্রজেক্ট নিয়ে কাজ করছে নিওয়েল'স ওল্ড বয়েজ। 

ক্যারিয়ারের শেষলগ্নে মেসি যেন তার প্রথম ভালোবাসার ক্লাবে ফিরে আসেন এমন চাওয়া ভক্তদের।