• ই-পেপার

অবসরের গুঞ্জনের মধ্যে লন্ডনে রোহিতের মা-বাবা, বাড়ছে জল্পনা

২য় টি-টোয়েন্টি

রিশাদের ক্যারিয়ারসেরা বোলিং, এবার বাংলাদেশের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক
রিশাদের ক্যারিয়ারসেরা বোলিং, এবার বাংলাদেশের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
৪ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। ছবি: সংগৃহীত

১২০/০ থেকে ১৪১/৫—মাত্র ২১ রানের ব্যবধানে নেই ৫ উইকেট। 

ম্যাচের এই ছোট্ট অংশটুকুই শুধু বাংলাদেশের পক্ষে ছিল না। বাকি অংশ সফরকারীরা এমনভাবে নিয়ন্ত্রণ করল যে, জিম্বাবুয়ে পাত্তাই পেল না। 

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে অনায়াসে ৩৪ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতা আনল বাংলাদেশ। 

আজ (১৭ জুলাই) টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৮৭ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে জিম্বাবুয়ে ২ বল বাকি থাকতে ১৫২ রানে গুটিয়ে যায়। দলে ফেরা রিশাদ হোসেন ২৬ রানে নিয়েছেন ৪ উইকেট, যা টি-টোয়েন্টিতে এই লেগ স্পিনারের ক্যারিয়ারসেরা বোলিং।

গত বুধবার (১৫ জুলাই) প্রথম টি-টোয়েটিতে ৩২ রানে হেরেছিল বাংলাদেশ। আজ ৩৪ রানের জয়ে এল সমতা। ফলে আগামী রবিবার (১৯ জুলাই) শেষ টি-টোয়েন্টি ম্যাচ সিরিজ নির্ধারণীতে পরিণত হলো। 

আগের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো করলেও আজ কী বুঝে যেন ফিল্ডিং নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। 

PIC1
বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান ফিফটি পেয়েছেন। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

প্রথম ম্যাচে লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থ হলেও আজ আগে ব্যাটিংয়ে নেমে তানজিদ হাসান ও সাইফ হাসান উড়ন্ত শুরু এনে দেন। দুই ওপেনারই ফিফটি করে বড় সংগ্রহের ভিত গড়ে দেন।

তবে সিকান্দার রাজা ও রিচার্ড এনগারাভার দারুণ বোলিংয়ে হঠাৎই বাংলাদেশের ব্যাটিং ধস নামে। কিন্তু ষষ্ঠ উইকেটে ইয়াসির আলী রাব্বি ও মোহাম্মদ সাইফউদ্দিন মাত্র ১৯ বলে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়লে জিম্বাবুয়েকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিতে পারে বাংলাদেশ। 

বাংলাদেশের ইনিংসের শেষ ওভার করতে আসেন ব্র্যাড ইভান্স। জিম্বাবুয়েন এই পেসারের প্রথম ৪ বলে ৪ ছক্কা মারেন সাইফউদ্দিন।

pic2
জিম্বাবুয়ের ফিল্ডাররা আজ সাতটি ক্যাচ ছেড়েছেন। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

 অবশ্য বাংলাদেশের ব্যাটারদের জ¦লে উঠতে জিম্বাবুয়েন ফিল্ডারদের ‘মাখন মাখানো হাতেরও’ অবদান আছে। একটি-দুটি নয়; আজ সাত-সাতটি ক্যাচ ছেড়েছে সিকান্দার রাজার দল।

বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই শেখ মেহেদীর ঘূর্ণি ও নাহিদ রানার গতির কবলে পড়ে জিম্বাবুয়ে। পাওয়াপ্লেতেই প্রথম ৩ ব্যাটারকে হারিয়ে তারা ম্যাচ থেকে ছিটকে যায়।

অভিজ্ঞ রাজার ২৮ ও রায়ান বার্লের ২৯ রান জিম্বাবুয়ের কোনো কাজে আসেনি। আরো ভয়ংকর হয়ে ওঠার আগেই এ দুজনকে ফেরান রিশাদ হোসেন। এই দুজন ছাড়াও আরো দুটি শিকার ধরেন রিশাদ।

এক পর্যায়ে ১০৯ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। এরপর রিচার্ড এনগারাভা ও ব্র্যাড ইভান্সের ৪০ রানের জুটি পরাজয়ের ব্যবধান কমিয়েছে মাত্র। 

saif6
মোহাম্মদ সাইফউদ্দিন ম্যাচসেরা হয়েছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

সিরিজে সমতা ফেরালেও বাংলাদেশের জন্য দুশ্চিন্তা বয়ে এনেছে নাহিদ রানার চোট। আলোচিত এই ফাস্ট বোলার নিজের তৃতীয় ওভার করতে এসে পেশিতে টান পড়লে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন। রবিবার সিরিজ নির্ধারণী ম্যাচে নাহিদ খেলতে পারবেন কি না, তা এখনো জানা যায়নি। 

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ২০ ওভারে ১৮৬/৫ (তানজিদ ৫৮, সাইফ ৫৫, সাইফউদ্দিন ৩১*, ইয়াসির ২২*; এনগারাভা ২/২৩, ইভান্স ২/৬৫, রাজা ১/২০)।
জিম্বাবুয়ে : ১৯.৪ ওভারে ১৫২ অলআউট (বার্ল ২৯, রাজা ২৮, ইভান্স ২৫; রিশাদ ৪/২৬, মেহেদী ৩/২৪, সাইফ ১/৪)।
ফল : বাংলাদেশ ৩৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : মোহাম্মদ সাইফউদ্দিন (বাংলাদেশ)।
সিরিজ : ৩ ম্যাচের সিরিজে ১-১ সমতা। 

আলাদা অনুশীলন করেছেন ইয়ামাল-পেদ্রো, চিন্তার ভাঁজ স্পেন শিবিরে

ক্রীড়া ডেস্ক
আলাদা অনুশীলন করেছেন ইয়ামাল-পেদ্রো, চিন্তার ভাঁজ স্পেন শিবিরে
ছবি : রয়টার্স

বিশ্বকাপ ফাইনালের আর এক দিন বাকি। ঠিক এমন সময়েই স্পেন শিবিরে বেড়েছে দুশ্চিন্তা। গতকাল বৃহস্পতিবার দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার লামিনে ইয়ামাল এবং পেদ্রো পোরো সতীর্থদের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে নামেননি। আলাদা করে প্রস্তুতি নিয়েছেন দুজন। যা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে স্প্যানিশ কোচ-সমর্থকদের।

আর্জেন্টিনার বিরুদ্ধে মহারণের আগে ইয়ামালকে ঘিরে যে কোনো খবরই এখন বড় বিষয়। ফ্রান্সের বিরুদ্ধে সেমিফাইনালে পুরো ম্যাচ খেলেছিলেন তিনি। সেই ম্যাচের ধকল এবং শারীরিক ক্লান্তির কারণেই তাঁকে কিছুটা বাড়তি বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানা গেঠে। পোরোর ক্ষেত্রেও একই সতর্কতা নেওয়া হয়েছে।

তবে স্বস্তির খবর আগামী রবিবার ফাইনালের আগে দুজনই পুরোপুরি ফিট হয়ে উঠবেন। তাই আপাতত উদ্বেগ থাকলেও আশা ছাড়ছেন না স্প্যানিশ সমর্থকরা। কারণ বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে, সবচেয়ে বড় লড়াইয়ের আগে লামিনে ইয়ামালকে ছাড়া স্পেনকে কল্পনাই করতে চাইছে না কেউ।

স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, পোরোর পেশিতে অতিরিক্ত চাপ পড়েছে। তাই তাঁকে নিয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তবে ইয়ামালকে নিয়ে বড় কোনো উদ্বেগ নেই। 

যত দূর জানি, লামিনের কোনো গুরুতর সমস্যা নেই। চিকিৎসক দলের সঙ্গে কথা বলেছি, সব কিছুই ইতিবাচক মনে হচ্ছে বলে যোগ করে এই স্প্যানিশ কোচ।

ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদনে বলা অনুযায়ী, চাপ নিয়ন্ত্রণে রাখতেই দুই ফুটবলারকে আলাদা অনুশীলন করানো হয়েছে। ফাইনালে দুজনেরই খেলার সম্ভাবনা রয়েছে।

রবিবারের ফাইনালে শুধু স্পেন বনাম আর্জেন্টিনা নয়, নজর থাকবে দুই প্রজন্মের দুই তারকার লড়াইয়েও— একদিকে ফুটবলের রাজা মেসি, অন্যদিকে তাঁর উত্তরসূরি হিসেবে দেখা লামিনে ইয়ামাল।

আটলান্টায় রিকভারি ও ট্যাকটিক্যাল অনুশীলন সেশন সেরেছেন মেসিরা

ক্রীড়া ডেস্ক
আটলান্টায় রিকভারি ও ট্যাকটিক্যাল অনুশীলন সেশন সেরেছেন মেসিরা
ছবি : রয়টার্স

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ  জয়ের মিশনে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ২-১ গোলের রোমাঞ্চকর জয়ের ঠিক পরদিনই ওটামেন্ডি, দে পোল ও লো সেলসোরা রিকভারি ও ট্যাকটিক্যাল অনুশীলন সেশনে অংশ নেন। ফাইনাল ম্যাচের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রে জর্জিয়ার মারিয়েত্তার অ্যাটলান্টা ইউনাইটেড ট্রেনিং সেন্টারে একসঙ্গে অনুশীলন করেছেন খেলোয়াড়রা। এই ট্রেনিং সেশনে তাদের বেশ ফোকাসড এবং প্রাণবন্ত মেজাজে দেখা গেছে।

আর্জেন্টিনা আগামী রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে। আটলান্টায় তীব্র গরমের মধ্যেও অনুশীলনে চমৎকার বোঝাপড়া এবং রসিকতা করতে দেখা গেছে আলবিসেলেস্তেদের। 

1

তবে আরেক ফাইনালিস্ট স্পেন অনুশীলনে নিউ জার্সিতে বিপাকে পড়েছে। কানাডার ভয়াবহ দাবানলে তীব্র ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক-নিউজার্সি অঙ্গরাজ্যেরও ছড়িয়ে পড়েছে। ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক হিসেবে জারি করেছে নগর কর্তৃপক্ষ। সেই সঙ্গে সবাইকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে আর্জেন্টিনা নির্ভার রয়েছে আটলান্টায়। হয়ত আবহাওয়া পরিস্থিতি দেখেই শহর ছাড়বে দলটি। নাহলে এখান থেকে আরেক সেশন অনুশীলন ও কৌশল সাজিয়ে ফাইনাল ভেন্যু শহরে যাবেন বলে জানা গেছে।

ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার প্রস্তুতি হিসেবে দলটি নিবিড় এক অনুশীলন সেশন সেরেছে। এ সময় কোচ লিওনেল স্কালোনি অধিনায়ক লিওনেল মেসি, মধ্যমাঠের খেলোয়াড় লিয়ান্দ্রো পারেদেস, ফরোয়ার্ড জুলিয়ানো সিমেওনে এবং অন্যান্য সতীর্থদের সঙ্গে কৌশলগত বিষয়ে কথা বলছেন বলে জানা গেছে।

এর মাঝেই নিজের ছকও হয়তো সাজিয়ে নেবেন কোচ স্কালোনি বলে জানান ক্রীড়া বিশ্লেষকরা। 

২য় টি-টোয়েন্টি

৪ বলে ৪ ছক্কা সাইফউদ্দিনের, জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
৪ বলে ৪ ছক্কা সাইফউদ্দিনের, জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
ব্যাট হাতে যেন টর্নেডো বইয়ে দিয়েছেন সাইফউদ্দিন। ছবি: ভিডিও থেকে নেওয়া

মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাটিং সামর্থ্য নিয়ে কারো মনে সন্দেহ ছিল না। কিন্তু বাংলাদেশের হয়ে খেলতে নামলেই নিজেকে যথাসময়ে মেলে ধরতে পারলেন না। 

তবে সাইফউদ্দিনের আজকের ‘ক্যামিও’ নিশ্চিতভাবেই ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের দিকে হেলে দিল। ইনিংসের শেষ ওভার করতে এলেন ব্র্যাড ইভান্স। জিম্বাবুয়ের এই পেসারের প্রথম ৪ বলে ৪ ছক্কা মারলেন সাইফউদ্দিন। 

২১ রানের ব্যবধানে ৫ উইকেট হারানোর পর যখন মনে হচ্ছিল, ১৭০ ছোঁয়াই বাংলাদেশের জন্য কঠিন হয়ে পড়বে; সেখানে সাইফউদ্দিনের বিধ্বংসী ব্যাটিংয়ে (১০ বলে অপরাজিত ৩১) জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ।  

zim
জিম্বাবুয়ের ফিল্ডাররা আজ সাতটি ক্যাচ ছেড়েছেন। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বুধবার (১৫ জুলাই) কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের কাচে ৩২ রানে হেরে যায় বাংলাদেশ। ফলে একই মাঠে আজ দ্বিতীয় ম্যাচ সফরকারীদের জন্য হয়ে দাঁড়িয়েছে সিরিজে টিকে থাকার লড়াই। 

প্রথম ম্যাচে লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থ হলেও আজ আগে ব্যাটিংয়ে নেমে তানজিদ হাসান ও সাইফ হাসান উড়ন্ত শুরু এনে দেন। দুই ওপেনারই ফিফটি করে বড় সংগ্রহের ভিত গড়ে দেন।

openers
বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান ফিফটি পেয়েছেন। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

তবে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা ও পেসার রিচার্ড এনগারাভার দারুণ বোলিংয়ে হঠাৎই ১২০/০ থেকে ১৪১/৫-এর দলে পরিণত হয় বাংলাদেশ। 

তবে ষষ্ঠ উইকেটে ইয়াসির আলী রাব্বি ও সাইফউদ্দিন মাত্র ১৯ বলে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়লে জিম্বাবুয়েকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিতে পারে বাংলাদেশ। 

অবশ্য এতে জিম্বাবুয়েন ফিল্ডারদের ‘মাখন মাখানো হাতেরও’ অবদান আছে। একটি-দুটি নয়; সাত-সাতটি ক্যাচ ছেড়েছে সিকান্দার রাজার দল।