• ই-পেপার

‘মেসি যত দিন চাইবে, তত দিন সেরাই থাকবে’

পেরুত বেড়েছে হ্যাল্যান্ডের ছবি সম্বলিত টি-শার্ট বিক্রি

পেরুত বেড়েছে হ্যাল্যান্ডের ছবি সম্বলিত টি-শার্ট বিক্রি
হালান্ডের ছবি সম্বলিত শার্ট কিনছে দুই তরুণী ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বাংলাদেশ সময় রাতে মুখোমুখি হচ্ছে নরওয়ে-ইংল্যান্ড। শেষ ষোলোতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে উড়ছে এই স্ক্যান্ডিনেভিয়ার দেশটি। জয়ের ম্যাচে দুটি গোলই করেছেন নরওয়ের গোলমেশিন হালান্ড। দুর্দান্ত পারর্ফম্যান্সে বিশ্বজুড়ে ভক্ত-সমর্থক বেড়েছে এই তরুণ তারকার। ল্যাটিন আমেরিকাতেও পৌঁছে গেছে হালান্ড জোয়ার। 

কোয়ার্টার ফাইনালের ম্যাচকে সামনে রেখে বেড়েছে নরওয়ের জার্সি, টি-শার্টের চাহিদা। পেরুর লিমা শহরের একটি দোকানে নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ডের ছবি সম্বলিত টি-শার্ট বিক্রি হচ্ছে।  বিশ্বকাপে তার পারফরম্যান্স এবং সোশ্যাল মিডিয়ায় তৈরি হওয়া আলোড়ন তার ছবিযুক্ত পণ্যের চাহিদা বাড়িয়ে দিয়েছে। খবর বয়টার্স

বিশ্বকাপে বাংলাদেশ সময় রাত ৩টায় ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে নরওয়ে। যদি তারা কেইনদের হারাতে পারে বিশ্বকাপে প্রথমবারের মত উঠে যাবে সেমিফাইনালে। জমজমাট লড়াইয়ে দেখা যাবে ইংলিশ তারকা কেইন ও নরওয়ের গোলমেশিন হালান্ড দৈরথ্য। হাইভোল্টেজ লড়াইটি দেখতে মুখিয়ে আছে গোটা ফুটবল বিশ্ব।

আকাশি-সাদায় ভেসেছে কানসাস সিটি

ক্রীড়া ডেস্ক
আকাশি-সাদায় ভেসেছে কানসাস সিটি
ছবি : কেএসএইচবি ৪১

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে ইউরোপের দল সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বিশ্বকাপের শততম ম্যাচটি মিসৌরির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা ক্যানসাস সিটির শেষ বিশ্বকাপ ম্যাচ। শহরটির মিল ক্রিক পার্কে বিশাল র‍্যালির মাধ্যমে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগের উৎসব শুরু করেছে আর্জেন্টিনার সমর্থকরা। এমন এক ভিডিও প্রকাশ করেছে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ভিডিওকে দেখা যায়, আর্জেন্টিনার অফিশিয়াল বেস ক্যাম্প কানসাসে হওয়ায় হাজার হাজার আলবিসেলেস্তে সমর্থক পুরো এলাকাকে আকাশি-সাদা রঙে ভাসিয়ে দিয়েছে।

জোড়ো হয়েছে কান্ট্রি ক্লাব প্লাজার কাছে অবস্থিত মিল ক্রিক পার্ক। ড্রাম বাজানো, বিশালাকার পতাকা ওড়ানো এবং ঐতিহ্যবাহী গান গেয়ে পুরো শহর মুখরিত করে রেখেছে তারা ।

লিওনেল মেসির ছবি সম্বলিত ব্যানার উঁচিয়ে সমর্থকরা তাদের প্রিয় দলকে সেমিফাইনালে দেখার প্রত্যাশা ব্যক্ত করছে।

ধবলধোলাই এড়াতে ২০০ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
ধবলধোলাই এড়াতে ২০০ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে আজ তৃতীয় ওয়ানডেতে ২ উইকেট নিয়েছেন তাসকিন। ছবি : ক্রিকইনফো

সিরিজ বাঁচাতে পারেনি বাংলাদেশ। তাতে ধবলধোলাইয়ের মুখে পড়েছে মেহেদী হাসান মিরাজের দল। বিব্রতকর হার এড়াতে হলে আজ ২০০ রান করতে হবে বাংলাদেশকে।

তিন ম্যাচ সিরিজে তৃতীয় ও শেষ ওয়ানডেতে এই লক্ষ্যই দিয়েছে জিম্বাবুয়ে। হারারেতে প্রথম ব্যাট করে ১৯৯ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। প্রতিপক্ষকে অবশ্য আরো কম রানে অলআউট করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। দলীয় ১০৮ রানে ৬ উইকেট তুলে নিয়ে।

তবে সেটা হতে দেননি জিম্বাবুয়ের দুই হাফসেঞ্চুরিয়ান ওয়েসলি মাধেভেরে ও ব্র্যাড ইভান্স। শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদের শুরু ধাক্কা সামলান মাধেভেরে। সতীর্থরা আসা-যাওয়া করলেও এক প্রান্ত আগলে রাখেন তিনি। চতুর্থ উইকেটে ইনোসেন্ট কাইয়ার সঙ্গে ৫০ রানের জুটি গড়ে দুই শ রানের ভিত গড়ে দেন তিনি।

ব্যক্তিগত ২৫ রানে কাইয়া আউট হওয়ার পর আবারও ধাক্কা খায় জিম্বাবুয়ে। এবার সপ্তম উইকেটে ইভান্সকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়েন মাধেভেরে। তবে ব্যক্তিগত ৭৫ রানে মাধেভেরে আউট হতেই ভেঙে যায় তাদের ৪৩ রানের জুটি। ৫ চার ও ১ ছক্কা হাঁকিয়ে সতীর্থ বিদায় নিলে পরে ইনিংস একাই টানেন ইভান্স। 

শেষ দিকে ৫ চার ২ ছক্কায় কাঁটায় কাঁটায় ৫০ রান করে জিম্বাবুয়েকে দুই শ ছুঁই ছুঁই স্কোর এনে দেন ইভান্স। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন বাঁহাতি পেসার শরীফুল। ২ টি করে উইকেট নেন তাসকিনি-তানভির ইসলাম।

এর আগে এই হারারেতেই প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। ২৫ রানের বিপরীতে দ্বিতীয় ওয়ানডেতে ১৩ রানে হারে বাংলাদেশ। এ ছাড়া একমাত্র টেস্টে ৮৫ রান ও ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

থাইল্যান্ডের চিকিৎসকের হেয়ারকাটে ‘এমবাপ্পে’

থাইল্যান্ডের চিকিৎসকের হেয়ারকাটে ‘এমবাপ্পে’
ছবি : রয়টার্স

আর তিন ম্যাচ পরেই শেষ হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফিফা বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনালে দুই ম্যাচ শেষে জানা গেছে দুই সেমিফাইনালিস্টের নাম। ফ্রান্স বনাম স্পেনের হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচকে সামনে রেখে অভিনব কাণ্ড ঘটাল ফ্রান্স সমর্থক এক থাইল্যান্ডের চিকিৎসক। মাথায় ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, বিশ্বকাপ ট্রফি এবং ফ্রান্সের জাতীয় পতাকার রংসংবলিত ব্যতিক্রমী এক হেয়ারকাট করিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, থাইল্যান্ডের ব্যাংককের একটি সেলুনে এই অভিনব হেয়াট কাটটি দিয়েছে ৫৪ বছর বয়সী মেডিক্যাল রেডিওলজিস্ট মিত্রি চিতিনুন্দা। ফ্রান্সের তুমুল ভক্ত এই ৫৪ বছর বয়সী চিকিৎসক ফ্রান্স ফুটবল দলের প্রতি ভালোবাসা থেকে এই অভিনব কাজটি করেছেন বলে জানা গেছে।

এর আগে আর্জেন্টাইন মহতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোদের ছবি হেয়ারকাট করিয়েছেন। আগামী বুধবার (১৫ জুলাই) প্রথম সেমিতে ডালাসে ফ্রান্স বনাম স্পেনের হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে।