• ই-পেপার

৩৯ বছর বয়সেও তরুণ মেসি, ফিটনেসের রহস্য কী?

উইম্বলডনে সেমিতে জাভেরেভের কাছে হেরে ব্রিটিশ ওয়াইল্ডকার্ড ফেরির বিদায়

ক্রীড়া ডেস্ক
উইম্বলডনে সেমিতে জাভেরেভের কাছে হেরে ব্রিটিশ ওয়াইল্ডকার্ড ফেরির বিদায়
ব্রিটিশ ওয়াইল্ডকার্ড আর্থুর ফেরি। ছবি : বিবিসি

প্রথমবারের মতো উইম্বলডন ফাইনাল উঠেছেন জার্মানির টেনিস রাজা আলেকজান্ডার জাভেরেভ। সেমি ফাইনালে ব্রিটিশ ওয়াইল্ডকার্ড আর্থুর ফেরিকে সরাসরি সেটে হারিয়েছেন এই জার্মান টেনিস তারকা। ইংল্যান্ডের সেন্টার কোর্টে অনুষ্ঠিত হয় ম্যাচটি।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ১১৪ নম্বর খেলোয়াড় হিসেবে উইম্বলডনে পা রাখেন ফেরি, যিনি এর আগে কখনোই কোনো গ্র্যান্ড স্ল্যামের দ্বিতীয় রাউন্ড পার হতে পারেননি। এবার সমস্ত পূর্বাভাস ও প্রত্যাশাকে ভুল প্রমাণ করে সেমিফাইনালে পৌঁছে যান এই ব্রিটিশ ওয়াইল্ডকার্ড।

ম্যাচে আলেকজান্ডার জাভেরেভ ৭-৬ (৭-০), ৬-২, ৬-৪ গেমে আর্থুর ফেরিকে পরাজিত করেন। প্রথম সেটে ফেরি দারুণ প্রতিরোধ গড়লেও টাইব্রেকারে জাভেরেভ ৭-০ ব্যবধানে একক আধিপত্য বিস্তার করে এগিয়ে যান।

প্রথম সেটের পর ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন জাভেরেভ আগ্রাসী খেলে ম্যাচের সম্পূর্ণ  নিয়ন্ত্রণে নিজের নেন। তাতেই বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ১১৪ নম্বর খেলোয়াড় ফেরির স্বপ্ন যাত্রার সমাপ্তি ঘটে সেমিতে।

টানা দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জয়ের লক্ষ্যে আগামী রবিবারের ফাইনালে জাভেরেভ মুখোমুখি হবেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার অথবা ৭ বারের উইম্বলডন জয়ী নোভাক জকোভিচের।

নতুন কোচ পেলেন রোনালদোরা

ক্রীড়া ডেস্ক
নতুন কোচ পেলেন রোনালদোরা
রোনালদোদের নতুন কোচ জেসুস। ছবি : এক্স থেকে

গুঞ্জনই সত্যি হলো। পর্তুগালের নতুন কোচ হয়েছেন জর্জ জেসুস। ৭১ বছর বয়সী কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ)।

জেসুসের সঙ্গে ৪ বছরের চুক্তি করেছে পর্তুগাল। অর্থাৎ ২০৩০ বিশ্বকাপ তার অধীনেই খেলবেন জোয়াও নেভেস-ভিতিনিয়ারা। কোচকে অভিনন্দন জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে এফপিএফ লিখেছে, ‘আজ থেকে নতুন যাত্রা শুরু। জাতীয় দলে আপনাকে অভিনন্দন জর্জ জেসসু।’

 

বিশ্বকাপের শেষ ষোলো থেকে পর্তুগাল বিদায় নিতেই কোচের পদ ছাড়েন রবার্তো মার্তিনেজ। তার ছেড়ে যাওয়া পদেই এবার স্থলাভিষিক্ত হলেন জেসুস। তাতে দীর্ঘ ৩৬ বছরের কোচিং ক্যারিয়ারে প্রথমবার জাতীয় দলের ডাগআউটে দাঁড়াবেন তিনি।

পর্তুগিজ হওয়ায় দেশের ফুটবল সম্পর্কে ভালো ধারণা রয়েছে জেসুসের। দেশের ১১টি শীর্ষ ক্লাবকে কোচিং করিয়েছেন তিনি। এ ছাড়া ব্রাজিল, সৌদি আরবেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার। সর্বশেষ আল-নাসরে ক্রিস্টিয়ানো রোনালদো-জোয়াও ফেলিক্সের সঙ্গে কাজ করেছেন তিনি। তাই অনেকের ধারণা, তাকে কোচের দায়িত্ব দেওয়ার পেছনে কলকাঠি নেড়েছেন রোনালদো।

আর্জেন্টিনা-মিসর ম্যাচে রেফারির সব সিদ্ধান্ত সঠিক ছিল—স্প্যানিশ কোচ

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনা-মিসর ম্যাচে রেফারির সব সিদ্ধান্ত সঠিক ছিল—স্প্যানিশ কোচ
ছবি : গ্যারি স্মিথ

বিশ্বকাপের শেষ ১৬-এর ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে মিসরের নাটকীয় ৩-২ ব্যবধানে হারের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তা নিয়ে সরব গোটা ফুটবলবিশ্ব। রেফারিং বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। রেফারির সিদ্ধান্তগুলোকে সম্পূর্ণ সঠিক ও ন্যায়সংগত বলে সমর্থন করেছেন এই স্প্যানিশ কোচ।

ডিএজেডএন স্পোর্টস প্ল্যাটফর্মকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। ফুয়েন্তে বলেন, আমি সত্যি বুঝতে পারছি না, আর্জেন্টিনা বনাম মিসর ম্যাচের রেফারিকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, সে বিষয়ে আপনি আমাকে কেন জিজ্ঞাসা করছেন। এই প্রসঙ্গটা কোথা থেকে এলো? 

 

আমি পুরো ম্যাচটি দেখেছি এবং আমার মনে হয়েছে রেফারি প্রতিটি সিদ্ধান্তই সঠিক নিয়েছেন। আমি বরং রেফারিকে অভিনন্দন জানাতে চাই, কারণ তার প্রতিটি সিদ্ধান্ত একদম নিখুঁত ছিল বলে যোগ করেন তিনি।

নাটকীয় এই ম্যাচে আর্জেন্টিনা শুরুতে ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত মিসরকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছায়।

ম্যাচের ৫৮ মিনিটে মিসরের মারওয়ান আত্তিয়া আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসকে ফাউল করায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) মিসরের একটি গোল বাতিল করেন।

প্রথমার্ধে মিসরের বিরুদ্ধে একটি পেনাল্টি দেওয়া হয় এবং শেষ মুহূর্তে মোহাম্মদ সালাহ বক্সের ভেতর ফাউলের শিকার হলেও পেনাল্টি পায়নি মিসর।

মিসরের কোচ হোসাম হাসান ম্যাচ শেষে অভিযোগ করেন, অফিশিয়ালরা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে সুবিধা পাইয়ে দিয়েছেন। মিসরের ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) এই রেফারিংকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও জমা দিয়েছে।

ফিফা রেফারি কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কোলিনা রেফারির সিদ্ধান্ত সম্পূর্ণ সঠিক ছিল বলে সমর্থন জানান এবং পক্ষপাতিত্বের অভিযোগ পুরোপুরি নাকচ করে দেন। এরই মধ্যে স্প্যানিশ কোচও রেফারির পাশে দাঁড়িয়েছেন এবং পক্ষপাতিত্বের সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

দ্বিতীয় বিভাগ ফুটবল : কল্লোল সংঘকে হারিয়ে চমক বিজি প্রেসের

ক্রীড়া ডেস্ক
দ্বিতীয় বিভাগ ফুটবল : কল্লোল সংঘকে হারিয়ে চমক বিজি প্রেসের
ছবি : সংগৃহীত

দ্বিতীয় বিভাগ (অনূর্ধ্ব-১৮) ফুটবল লিগের তৃতীয় রাউন্ড ম্যাচে কল্লোল সংঘকে হারিয়ে চমক দেখিয়েছে বিজি প্রেস অ্যান্ড আরসি। ম্যাচে বিজি প্রেসের জিহাদের জোড়া গোলে ২-১ গোলে কল্লোল সংঘকে হারায়।

আজ (শুক্রবার) রাজধানী কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। 

ম্যাচে ৩৭তম ও ৭০তম মিনিটে দুটি গোল করেন জিহাদ এবং কল্লোলের হয়ে ৭৪তম মিনিটে ব্যবধান কমান শাহরিয়ার আহমেদ রিয়াদ। 

দিনের অন্য ম্যাচে একই ভেন্যুতে অনুষ্ঠিত যাত্রাবাড়ী ঝটিকা সংসদ ও চকবাজার কিংসের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এতে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয় দল দুটির।

ম্যাচের ৪৫ মিনিটে শাহরিয়া আজ্জাদ সিয়ান গোল করে যাত্রাবাড়ীকে এগিয়ে নেন। যোগ করা সময়ে চকবাজারের হয়ে সমতাসূচক গোল করেন হাসান শেখ।