• ই-পেপার

আনচেলত্তিকে বরখাস্ত করতে বললেন ব্রাজিল কিংবদন্তি

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপে শিক্ষক-শিক্ষার্থীদের লোগো ও থিম সং পাঠানোর আহ্বান

ক্রীড়া ডেস্ক
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপে শিক্ষক-শিক্ষার্থীদের লোগো ও থিম সং পাঠানোর আহ্বান

আসন্ন ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ উপলক্ষ্যে লোগো, রিলস ও থিম সং তৈরির জন্য দেশব্যাপী প্রতিযোগিতা আহ্বান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

অধিদপ্তরের আওতাধীন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। খবর বাসস

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) মাউশির এক আদেশে একথা জানানো হয়।

আদেশে বলা হয়েছে, আগ্রহী শিক্ষক ও শিক্ষার্থীদের আগামী ১৫ জুলাইয়ের মধ্যে লোগো, রিলস এবং থিম সং তৈরি করে নির্ধারিত ই-মেইলে ([email protected]) পাঠাতে হবে। এক্ষেত্রে বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে।

আদেশে বেশ কিছু নির্দেশনা দিয়ে বলা হয়- এক, লোগো অবশ্যই পিএনজি, জেপিজি অথবা আইপিইজি ফরম্যাটে ই-মেইলে পাঠাতে হবে। তবে এর মূল এআই ফাইলটি প্রতিযোগীদের নিজস্ব সংরক্ষণে রাখতে হবে। দুই, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ফুটবল খেলা সম্পর্কিত রিলস তৈরি করে সেটির লিংক উল্লিখিত ই-মেইলে পাঠাতে হবে। তিন, থিম সং তৈরি করে সেটি ওয়ার্ড ও পিডিএফ ফরম্যাটে ই-মেইলে পাঠাতে হবে।

মাউশি জানিয়েছে, উল্লিখিত তথ্যসমূহ ই-মেইলে পাঠানোর সময় প্রতিযোগীকে অবশ্যই একটি সচল মোবাইল নম্বরসহ তার যোগাযোগের পূর্ণ ঠিকানা উল্লেখ করতে হবে।

‘স্পেনকে পরাজিত করে চমক সৃষ্টি করতে পারে বেলজিয়াম’

ক্রীড়া ডেস্ক
‘স্পেনকে পরাজিত করে চমক সৃষ্টি করতে পারে বেলজিয়াম’
ছবি : রয়টার্স

বিশ্বকাপের সেমিতে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে স্পেন-বেলজিয়াম। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সোফাই স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় ১১ জুলাই (শনিবার) রাত ১টায় অনুষ্ঠিত হবে। স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে বেলজিয়ামের তারকা গোলরক্ষক থিবো কোর্তোয়া বলেছেন, ফর্মে ফিরা বেলজিয়াম বিশ্বকাপে চমক সৃষ্টি করে কোয়ার্টার-ফাইনালে স্পেনকে পরাজিত করতে পারে। খবর রয়টার্স

বুধবার অনুশীলনের আগে সাংবাদিকদের কোর্তোয়া বলেন, ‘আমাদের দলের প্রত্যেকেই জানে যে এটা সম্ভব। আমি মনে করি আমাদের একটি শক্তিশালী দল রয়েছে, যার গুণাবলী স্পেনকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে।’

দলটি অবশেষে নিজেদের সেরা ছন্দ খুঁজে পেতে শুরু করেছে বলে যোগ করেন তিনি। গ্রুপ পর্বে বেলজিয়ামের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। মিসর ও ইরানের বিপক্ষে ড্র করার পর শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে তারা শেষ পর্যন্ত গ্রুপের শীর্ষে থেকে পরের পর্বে ওঠে।

এরপর শেষ ষোলোয় সেনেগালের বিপক্ষে কঠিন লড়াইয়ে জয় পায় রেড ডেভিলসরা।কোর্তোয়া বলেন, ‘অনেকে আমাদের পারফরম্যান্সে কিছুটা হতাশ হয়েছিল, কিন্তু আমরা সেই ধারণা বদলে দিয়েছি। আমরা ধীরে ধীরে আরো ভালো খেলছি। অবশ্যই স্পেনই ফেভারিট। বল দখলে তারা অসাধারণ, আর বল হারালেই খুব দ্রুত প্রেসিং শুরু করে। মূল বিষয় হলো, তাদের রক্ষণভাগের পেছনে তৈরি হওয়া ফাঁকা জায়গা কত দ্রুত কাজে লাগানো যায় সেই চেষ্টাই করতে হবে।’

সোমবার পর্তুগালের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে বদলি খেলোয়াড় মিকেল মেরিনো ৯১তম মিনিটে গোল করে স্পেনকে ১-০ ব্যবধানে জয় এনে দেন।

কোর্তোয়া আরো বলেন, ‘আমার মনে হয় পর্তুগালের বিপক্ষে করা গোলটি স্পেনের শক্তিরই প্রমাণ। আমরা জানি, একেক পরিস্থিতিতে লামিন ইয়ামাল অবিশ্বাস্য প্রতিভাবান। সে খুব দ্রুতগতির, চটপটে এবং প্রয়োজনে একাই দুইজন খেলোয়াড়কে কাটিয়ে উঠতে পারে।’

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে বিবেচিত কোর্তোয়া স্পেনের শক্তি সম্পর্কে খুব ভালোভাবেই জানেন, কারণ তিনি অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘদিন খেলেছেন।

তিনি বলেন, ‘আমি ১১ বছর ধরে স্পেনে বসবাস করছি, যা অনেক দীর্ঘ সময়। সেখানে জীবনযাত্রার গতি কিছুটা দেরিতে চলে, আর আবহাওয়াও অনেক ভালো। কিন্তু শেষ পর্যন্ত আমি একজন বেলজিয়ানই। তবে স্পেন আমার দ্বিতীয় বাড়ি এবং সম্ভবত খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পরও আমি সেখানেই থাকব।’

আমার দুটি সন্তানও আছে, যারা স্বাভাবিকভাবেই বেলজিয়ামের চেয়ে বেশি স্প্যানিশ। কিন্তু দিনের শেষে আগামীকালের ম্যাচটি শুধুই বেলজিয়ামের জন্য বলে যোগ করেন এই তারকা গোলরক্ষক।

মেসি-আলভারেজরা বেঞ্চে, লাউতারো-মেদিনাদের নিয়ে অনুশীলনে ব‍্যস্ত স্কালোনি

ক্রীড়া ডেস্ক
মেসি-আলভারেজরা বেঞ্চে, লাউতারো-মেদিনাদের নিয়ে অনুশীলনে ব‍্যস্ত স্কালোনি
ছবি : ফেসবুক

ফ্রান্স-মরক্কো ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল ম্যাচের মহারণ। কোয়ার্টারে সুইজারল্যান্ডে ‍বিপক্ষে মাঠে নামার আগে নতুন কৌশল সাজাচ্ছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। মিসরের বিপক্ষে ম্যাচের পরই অনুশীলনে মাঠে ঘাম ঝরিয়েছেন লাউতারো-বার্কোরা। তবে মাঠে দেখা যায়নি মেসি-দে পল-আলভারেজদের।

বৃহস্পতিবার (৯ জুলাই) কানসাসে ট্রেনিং ক্যাম্পে দুই সেশন ভাগ করে দলের খেলোয়াড়দের অনুশীলন করিয়েছেন কোচ স্কালোনি। মিসরের বিপক্ষে যারা ৩০ মিনিটের কম সময় খেলেছেন। যারা বেঞ্চে ছিলেন ও সাবে নেমেছিলেন তাদেরই মাঠে অনুশীলনে দেখা গেছে। যেমন সাবে নামা লাউতারো, মেদিনা, নিকো গঞ্জালেজ, মন্টিয়েলসহ বাকিদের দেখা গেছে।

এর বেশি সময় যারা খেলেছেন তাদের দেওয়া হয়েছে বিশ্রাম। জিমে সময় দিয়েছেন ফিজিওদের সঙ্গে কথা বলে বেঞ্চেই ছিলেন তারা। মিসরের ম্যাচের সময় মাসেল জটিলতায় ভুগছিলেন ডিফেন্ডার রোমেরো। তাকেও মাঠে অনুশীলনে দেখা যায়নি। মেসি-আলভারেজদের সঙ্গেই জিমেই পুনর্বাসনে সময় কাটিয়েছেন। স্বস্তির বিষয় রোমেরোর ইনজুরি ততটা গুরুতর নয়। কোয়ার্টারের আগে সুস্থ হয়ে উঠবেন তিনি।

এদিকে কোয়ার্টারে সুইসদের বিপক্ষে মাঠে নামার আগে আরো একদিন অনুশীলনে সুযোগ পাবেন বর্তমান চ্যাম্পিয়নরা। সেই ইউরোপের দলটিকে নিয়ে চূড়ান্ত কৌশল সাজাবেন কোচ স্কালোনি।

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দল ঘোষণা, ফিরেছেন নিয়ামুরি-শুম্বা

ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দল ঘোষণা, ফিরেছেন নিয়ামুরি-শুম্বা
ছবি : সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন বাঁ-হাতি পেসার নিউম্যান নিয়ামুরি ও টপ অর্ডার ব্যাটার মিল্টন শুম্বা।

প্রথমবারের মতো জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন নিয়ামুরি। ২০২৪ সালের ডিসেম্বরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে টেস্ট ও ওয়ানডে অভিষেক হয় তার। দেশের হয়ে ৫টি করে টেস্ট ও ওয়ানডে ম্যাচে যথাক্রমে- ১২টি ও ৫টি উইকেট শিকার করেছেন নিয়ামুরি।

আড়াই বছর পর জাতীয় দলে ফিরেছেন শুম্বা। ২০২৪ সালে সর্বশেষ ওয়ানডে ফরমাটে দেশের হয়ে খেলেছেন তিনি। সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২২ সালে। ৩০ টি-টোয়েন্টিতে ১টি হাফ-সেঞ্চুরিতে ৩৮৫ রান করেছেন তিনি। জিম্বাবুয়ের ঘরোয়া টি-টোয়েন্টির সর্বশেষ আসরে ৮ ম্যাচে ২২৩ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হন শুম্বা।

ব্রেন্ডন টেইলরের ইনজুরিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন বেন কারান। বিশ্বকাপে খেলার সুযোগ না পেলেও দলে জায়গা ধরে রেখেছেন তিনি। দেশের হয়ে এখনো টি-টোয়েন্টি খেলার সুযোগ হয়নি কারানের। তবে ৯ টেস্ট ও ১০ ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে তার। বাংলাদেশ সিরিজে নিয়ামুরির সাথে টি-টোয়েন্টিতে অভিষেক হতে পারে কারানেরও।

টেইলেরর পাশাপাশি জিম্বাবুয়ের সর্বশেষ বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন গ্রায়েম ক্রেমার ও টনি মুনিয়োঙ্গা। বাঁ-হাতে ইনজুরিতে ভুগছেন ক্রেমার। 

বুলাওয়ায়োতে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে- ১৫, ১৭ ও ১৯ জুলাই।

জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দল : সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাডান্ডে, টিনোটেন্ডা মাপোসা, টাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তাশিঙ্গা মুসেকিয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মেয়ার্স, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামুরি, মিল্টন শুম্বা।