ফ্রান্স-মরক্কো ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল ম্যাচের মহারণ। কোয়ার্টারে সুইজারল্যান্ডে বিপক্ষে মাঠে নামার আগে নতুন কৌশল সাজাচ্ছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। মিসরের বিপক্ষে ম্যাচের পরই অনুশীলনে মাঠে ঘাম ঝরিয়েছেন লাউতারো-বার্কোরা। তবে মাঠে দেখা যায়নি মেসি-দে পল-আলভারেজদের।
বৃহস্পতিবার (৯ জুলাই) কানসাসে ট্রেনিং ক্যাম্পে দুই সেশন ভাগ করে দলের খেলোয়াড়দের অনুশীলন করিয়েছেন কোচ স্কালোনি। মিসরের বিপক্ষে যারা ৩০ মিনিটের কম সময় খেলেছেন। যারা বেঞ্চে ছিলেন ও সাবে নেমেছিলেন তাদেরই মাঠে অনুশীলনে দেখা গেছে। যেমন সাবে নামা লাউতারো, মেদিনা, নিকো গঞ্জালেজ, মন্টিয়েলসহ বাকিদের দেখা গেছে।
এর বেশি সময় যারা খেলেছেন তাদের দেওয়া হয়েছে বিশ্রাম। জিমে সময় দিয়েছেন ফিজিওদের সঙ্গে কথা বলে বেঞ্চেই ছিলেন তারা। মিসরের ম্যাচের সময় মাসেল জটিলতায় ভুগছিলেন ডিফেন্ডার রোমেরো। তাকেও মাঠে অনুশীলনে দেখা যায়নি। মেসি-আলভারেজদের সঙ্গেই জিমেই পুনর্বাসনে সময় কাটিয়েছেন। স্বস্তির বিষয় রোমেরোর ইনজুরি ততটা গুরুতর নয়। কোয়ার্টারের আগে সুস্থ হয়ে উঠবেন তিনি।
এদিকে কোয়ার্টারে সুইসদের বিপক্ষে মাঠে নামার আগে আরো একদিন অনুশীলনে সুযোগ পাবেন বর্তমান চ্যাম্পিয়নরা। সেই ইউরোপের দলটিকে নিয়ে চূড়ান্ত কৌশল সাজাবেন কোচ স্কালোনি।




