• ই-পেপার

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপে শিক্ষক-শিক্ষার্থীদের লোগো ও থিম সং পাঠানোর আহ্বান

এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি

ক্রীড়া ডেস্ক
এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি
ছবি : বোলাভিপ

বিশ্বকাপে দুর্দান্ত খেলে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে নিয়ে গেছে আটবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা লিওনেল মেসি। এর মাঝেই তৈরি হয়েছে এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকি। আর্জেন্টিনা ফাইনালে গেলে ১৯ জুলাই পর্যন্ত খেলতে হবে। তার ১০ দিন পর ২৯ জুলাই মেজর লিগ সকার লিগে অল-স্টার ম্যাচ অনুষ্ঠিত হবে। আর্জেন্টিনা যদি বিশ্বকাপের ফাইনালে পৌঁছায়, তবে তিনি ক্লান্তি বা বিশ্রামের কারণে এমএলএস অল-স্টার ম্যাচ মিস করতে পারেন। এতে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়ছেন এই মহাতারকা।

এমএলএস-এর নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় উপযুক্ত বা অনুমোদিত মেডিকেল কারণ ছাড়া অল-স্টার ম্যাচে অংশ না নিলে, পরবর্তী লিগে জন্য তাকে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। খবর বোলাভিপ

গত বছরও অত্যধিক ক্লান্তির কারণে অল-স্টার গেম থেকে ছুটি নেওয়ায় মেসি এবং তার ইন্টার মায়ামি সতীর্থ জর্দি আলবাকে এক ম্যাচের এমএলএস নিষেধাজ্ঞা পোহাতে হয়েছিল।

চলতি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে, যেখানে তারা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। টুর্নামেন্টে ৮ গোল নিয়ে মেসি দুর্দান্ত ফর্মে রয়েছেন। 

আবারও ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
আবারও ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ
দ্বিতীয় ওয়ানডেতেও হারল বাংলাদেশ। ছবি : ক্রিকইনফো

একমাত্র টেস্টের পর এবার ওয়ানডে সিরিজও হারল বাংলাদেশ। ব্যাটিং ধসে আজ দ্বিতীয় ওয়ানডেতে ১৩ রানে হেরেছে মেহেদী হাসান মিরাজের দল। এতে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ জিতল জিম্বাবুয়ে।

সিরিজ বাঁচাতে হলে আজ জিততেই হতো বাংলাদেশ। জয়ের দারুণ সম্ভাবনাও তৈরি করেছিল। কিন্তু অবিশ্বাস্য ব্যাটিং ধসে নিজেদের হার নিশ্চিত করল বাংলাদেশের ব্যাটাররা। হারারেতে ২৪৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো না হলেও মাঝে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দিয়েছিলেন তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয়।

বাংলাদেশ দলীয় ৩৮ রানে ২ উইকেট হারালে তৃতীয় উইকেটে ৮৪ রানের জুটি গড়েন তানজিদ-হৃদয়। তাতে সহজ জয়ই দেখছিল বাংলাদেশ। ৫৭ রানে ওপেনার তানজিদ আউট হওয়ার পরেও ম্যাচটা হাতেই ছিল। 

কেননা ফিরতি উইকেটে নুরুল হাসান সোহানের সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন হৃদয়। তবে দলের হয়ে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলে হৃদয় বিদায় নিতেই ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। 

এরপরেও অবশ্য ম্যাচ জেতার সুযোগ ছিল। কেননা ১৮ বলে ১৭ রান এখনকার সময় খুব বেশি কিছু না। হাতে মাত্র ২ উইকেট থাকলেও ক্রিজে তখন ছিলেন অধিনায়ক মিরাজ। কিন্তু শেষটা করতে পারলেন না তিনি। শেষ ব্যাটার হিসেবে আউট হলেন ২৭ রানে। বাংলাদেশ শেষ ৫ উইকেট হারিয়েছে মাত্র ২৭ রানে। এতে ২৩৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রিচার্ড এনগারাভা।

এতে ৪ বছর পর ওয়ানডে সিরিজ জিতল জিম্বাবুয়ে। দ্বিপক্ষীয় সিরিজ জয়ের ভিত গড়ে দেন আজ সেঞ্চুরিয়ান বেন কারান। তার অপরাজিত ১১১ রানের ইনিংসের সৌজন্যে ২৪৭ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে। ৯ চারে সাজানো ইনিংসটির জন্য পরে ম্যাচসেরার পুরস্কারও জেতেন বাঁহাতি ওপেনার। আড়াই শ ছুঁই ছুঁই স্কোরে শেষ দিকে দুর্দান্ত অবদান রেখেছেন ব্র্যাড ইভান্সও। ৩৮ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ১৫২.৬৩ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজান ৫ ছক্কা ও ২ চারে। 

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে আগামী ১১ জুলাই, হারারেতেই।

‘স্পেনকে পরাজিত করে চমক সৃষ্টি করতে পারে বেলজিয়াম’

ক্রীড়া ডেস্ক
‘স্পেনকে পরাজিত করে চমক সৃষ্টি করতে পারে বেলজিয়াম’
ছবি : রয়টার্স

বিশ্বকাপের সেমিতে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে স্পেন-বেলজিয়াম। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সোফাই স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় ১১ জুলাই (শনিবার) রাত ১টায় অনুষ্ঠিত হবে। স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে বেলজিয়ামের তারকা গোলরক্ষক থিবো কোর্তোয়া বলেছেন, ফর্মে ফিরা বেলজিয়াম বিশ্বকাপে চমক সৃষ্টি করে কোয়ার্টার-ফাইনালে স্পেনকে পরাজিত করতে পারে। খবর রয়টার্স

বুধবার অনুশীলনের আগে সাংবাদিকদের কোর্তোয়া বলেন, ‘আমাদের দলের প্রত্যেকেই জানে যে এটা সম্ভব। আমি মনে করি আমাদের একটি শক্তিশালী দল রয়েছে, যার গুণাবলী স্পেনকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে।’

দলটি অবশেষে নিজেদের সেরা ছন্দ খুঁজে পেতে শুরু করেছে বলে যোগ করেন তিনি। গ্রুপ পর্বে বেলজিয়ামের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। মিসর ও ইরানের বিপক্ষে ড্র করার পর শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে তারা শেষ পর্যন্ত গ্রুপের শীর্ষে থেকে পরের পর্বে ওঠে।

এরপর শেষ ষোলোয় সেনেগালের বিপক্ষে কঠিন লড়াইয়ে জয় পায় রেড ডেভিলসরা।কোর্তোয়া বলেন, ‘অনেকে আমাদের পারফরম্যান্সে কিছুটা হতাশ হয়েছিল, কিন্তু আমরা সেই ধারণা বদলে দিয়েছি। আমরা ধীরে ধীরে আরো ভালো খেলছি। অবশ্যই স্পেনই ফেভারিট। বল দখলে তারা অসাধারণ, আর বল হারালেই খুব দ্রুত প্রেসিং শুরু করে। মূল বিষয় হলো, তাদের রক্ষণভাগের পেছনে তৈরি হওয়া ফাঁকা জায়গা কত দ্রুত কাজে লাগানো যায় সেই চেষ্টাই করতে হবে।’

সোমবার পর্তুগালের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে বদলি খেলোয়াড় মিকেল মেরিনো ৯১তম মিনিটে গোল করে স্পেনকে ১-০ ব্যবধানে জয় এনে দেন।

কোর্তোয়া আরো বলেন, ‘আমার মনে হয় পর্তুগালের বিপক্ষে করা গোলটি স্পেনের শক্তিরই প্রমাণ। আমরা জানি, একেক পরিস্থিতিতে লামিন ইয়ামাল অবিশ্বাস্য প্রতিভাবান। সে খুব দ্রুতগতির, চটপটে এবং প্রয়োজনে একাই দুইজন খেলোয়াড়কে কাটিয়ে উঠতে পারে।’

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে বিবেচিত কোর্তোয়া স্পেনের শক্তি সম্পর্কে খুব ভালোভাবেই জানেন, কারণ তিনি অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘদিন খেলেছেন।

তিনি বলেন, ‘আমি ১১ বছর ধরে স্পেনে বসবাস করছি, যা অনেক দীর্ঘ সময়। সেখানে জীবনযাত্রার গতি কিছুটা দেরিতে চলে, আর আবহাওয়াও অনেক ভালো। কিন্তু শেষ পর্যন্ত আমি একজন বেলজিয়ানই। তবে স্পেন আমার দ্বিতীয় বাড়ি এবং সম্ভবত খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পরও আমি সেখানেই থাকব।’

আমার দুটি সন্তানও আছে, যারা স্বাভাবিকভাবেই বেলজিয়ামের চেয়ে বেশি স্প্যানিশ। কিন্তু দিনের শেষে আগামীকালের ম্যাচটি শুধুই বেলজিয়ামের জন্য বলে যোগ করেন এই তারকা গোলরক্ষক।

মেসি-আলভারেজরা বেঞ্চে, লাউতারো-মেদিনাদের নিয়ে অনুশীলনে ব‍্যস্ত স্কালোনি

ক্রীড়া ডেস্ক
মেসি-আলভারেজরা বেঞ্চে, লাউতারো-মেদিনাদের নিয়ে অনুশীলনে ব‍্যস্ত স্কালোনি
ছবি : ফেসবুক

ফ্রান্স-মরক্কো ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল ম্যাচের মহারণ। কোয়ার্টারে সুইজারল্যান্ডে ‍বিপক্ষে মাঠে নামার আগে নতুন কৌশল সাজাচ্ছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। মিসরের বিপক্ষে ম্যাচের পরই অনুশীলনে মাঠে ঘাম ঝরিয়েছেন লাউতারো-বার্কোরা। তবে মাঠে দেখা যায়নি মেসি-দে পল-আলভারেজদের।

বৃহস্পতিবার (৯ জুলাই) কানসাসে ট্রেনিং ক্যাম্পে দুই সেশন ভাগ করে দলের খেলোয়াড়দের অনুশীলন করিয়েছেন কোচ স্কালোনি। মিসরের বিপক্ষে যারা ৩০ মিনিটের কম সময় খেলেছেন। যারা বেঞ্চে ছিলেন ও সাবে নেমেছিলেন তাদেরই মাঠে অনুশীলনে দেখা গেছে। যেমন সাবে নামা লাউতারো, মেদিনা, নিকো গঞ্জালেজ, মন্টিয়েলসহ বাকিদের দেখা গেছে।

এর বেশি সময় যারা খেলেছেন তাদের দেওয়া হয়েছে বিশ্রাম। জিমে সময় দিয়েছেন ফিজিওদের সঙ্গে কথা বলে বেঞ্চেই ছিলেন তারা। মিসরের ম্যাচের সময় মাসেল জটিলতায় ভুগছিলেন ডিফেন্ডার রোমেরো। তাকেও মাঠে অনুশীলনে দেখা যায়নি। মেসি-আলভারেজদের সঙ্গেই জিমেই পুনর্বাসনে সময় কাটিয়েছেন। স্বস্তির বিষয় রোমেরোর ইনজুরি ততটা গুরুতর নয়। কোয়ার্টারের আগে সুস্থ হয়ে উঠবেন তিনি।

এদিকে কোয়ার্টারে সুইসদের বিপক্ষে মাঠে নামার আগে আরো একদিন অনুশীলনে সুযোগ পাবেন বর্তমান চ্যাম্পিয়নরা। সেই ইউরোপের দলটিকে নিয়ে চূড়ান্ত কৌশল সাজাবেন কোচ স্কালোনি।