• ই-পেপার

রাজনগরে পাহাড়ি ঢলে মনু নদীর বাঁধ তলিয়ে পানিবন্দি হাজারো মানুষ

যুক্তরাষ্ট্রে খাবার ডেলিভারিতে গিয়ে নিহতের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
যুক্তরাষ্ট্রে খাবার ডেলিভারিতে গিয়ে নিহতের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে
হিমেল রামেক থেকে এমবিবিএস পাস করেন। সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা মাহফুজুল হক হিমেল (৪৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৭ জুলাই) রাত ৯টার দিকে দেশটির পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে এ ঘটনা ঘটে।

হিমেল সেখানে ‘ডোরড্যাশ’ নামের অ্যাপভিত্তিক একটি খাবার কম্পানিতে চাকরি করতেন। অনলাইনে অর্ডার দেওয়া খাবার ডেলিভারি করতে গিয়ে হামলার শিকার হন তিনি।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভেড়িবাজার গ্রামের মৃত মোজাম্মেল হক ওরফে বাবু মাস্টার ও মনোয়ারা বেগমের ছেলে হিমেল।

স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনরা যুক্তরাষ্ট্র সময় মঙ্গলবার রাত ৯টার দিকে হিমেল গুলিবিদ্ধ হয়ে রাত ১০টার দিকে হাসপাতালে মারা যাওয়ার বিষয়টি শোনেন বলে নিশ্চিত করেছেন। তা বাংলাদেশ সময় গত বুধবার বিকেলের ঘটনা।

গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, বুধবার রাতে হিমেলের মৃত্যুর খবর পাই। তার বাবা গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (অব.)। তার মা গোমস্তাপুর আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব.)। তাদের আদি বাড়ি ছিল একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চকপুস্তম গ্রামে। হিমেলরা দুই ভাইবোন। হিমেল রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) থেকে এমবিবিএস পাস করেন। তার ৪ বছরের ছোট বোন বর্ষা রাজশাহী এশিয়ান ইউনিভার্সিটি থেকে বিবিএ করেন। হিমেল বিবাহিত ও তার এক ছেলে রয়েছে। তার স্ত্রী মিনারা রহমানও চিকিৎসক। তিনি আমেরিকাতে চাকরি করেন।

হিমেলের চাচা (তার বাবার আপন মামাতো ভাই) ও ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. বাবুল বলেন, প্রায় ১৫ বছর আগে প্রথমে কানাডা ও পরে পর আমেরিকা যান হিমেল। ৩/৪ বছর আগে শেষ বারের মতো সপরিবারে দেশে মাকে দেখতে আসেন তিনি। তার একমাত্র সন্তানের নাম মাকিন। তার বয়স ১৪। হিমেলের বোন বর্ষার বিয়ে হয় ইংল্যান্ড প্রবাসী ময়মনসিংহের এক ছেলের সঙ্গে। এখন বর্ষা সপরিবারে কানাডাতে থাকেন। হিমেলের মা গত রোজার ঈদের পর মেয়ের কাছে বেড়াতে যান। এখনও তিনি সেখানে রয়েছেন।

হিমেলের চাচাতো ভাই (বাবুল মেম্বারের ছেলে) কায়সার আহমেদ কানন বলেন, গত বুধবার বিকেলে হিমেল ভাইয়ার গুলিবিদ্ধ হবার সংবাদ পাই। সবুজ নামের ফিলাডেলফিয়ায় বসবাসরত ভেড়িবাজারের   বাসিন্দা আব্দুস সালাম মাস্টারের ছেলে এ সংবাদ দেন। এ ছাড়া ভেড়িবাজারের অন্য একজনসহ আমেরিকায় বসবাসরত অন্য স্বজনেরাও ঘটনাটি নিশ্চিত করেন।

কানন আরো বলেন, যতটুকু জানা গেছে বাংলাদেশ সময় বৃহস্পতিবার জোহরের পর আমেরিকার নিউ জার্সিতে হিমেলের জানাজা অনুষ্ঠিত হবে। তার মরদেহ সেখানে নিয়ে যাওয়া হয়েছে। পরিবার ও কমিউনিটির লোকজন সেখানে চলে গেছেন। এরপর সিদ্ধান্ত অনুযায়ী মরদেহ কানাডা নিয়ে যাওয়া হবে। সেখানে মা ও বোনের উপস্থিতিতে মরদেহ দাফন করা হবে। কারা কেন হিমেলকে হত্যা করল, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। কেউ আটক হয়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে বলেও জানান কানন।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, যুক্তরাষ্ট্রে মাহফুজুল হক হিমেলের গুলিবিদ্ধ হয়ে নিহত হবার বিষয়টি স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

দেশের ১২ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

অনলাইন ডেস্ক
দেশের ১২ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
ফাইল ছবি

দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এসব এলাকার নদীবন্দরে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে ৯টা থেকে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত সময়ের মধ্যে এই ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালী, কুমিল্লা, চট্রগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সাতক্ষীরায় বাসচাপায় গৃহবধূ নিহত, আহত ১

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরায় বাসচাপায় গৃহবধূ নিহত, আহত ১
ছবি : কালের কণ্ঠ

সাতক্ষীরার তালায় যমুনা লাইন পরিবহনের একটি বাসের চাপায় রুমি আক্তার (২৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শাহাপুর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুমি আক্তার উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের শহিদুল মোড়লের মেয়ে এবং পাশের ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল বেতাগ্রামের হারুন-অর-রশিদের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, দুই শিশু সন্তানকে নিয়ে মোটরভ্যানে করে তালা থেকে আঠারো মাইলের দিকে যাচ্ছিলেন রুমি আক্তার। পথে শাহাপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যমুনা লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে ভ্যানটির সংঘর্ষ হয়। এতে রুমি ভ্যান থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ সময় ভ্যানচালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে ভ্যান থেকে ছিটকে পড়েও রুমির দুই শিশু সন্তান অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যায়।

খবর পেয়ে তালা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

সারিয়াকান্দি ও ধুনটে নতুন দুই নদীবন্দর, প্রজ্ঞাপন জারি

অনলাইন ডেস্ক
সারিয়াকান্দি ও ধুনটে নতুন দুই নদীবন্দর, প্রজ্ঞাপন জারি

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের তালিকায় যুক্ত হল বগুড়া জেলার সারিয়াকান্দি ও ধুনট। যমুনা নদীর তীরে নতুন এ দুটি নদীবন্দর চালুর বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বুধবার (৮ জুলাই) নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপনে দুই নদীবন্দরের সীমানা নির্ধারণ করেছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে অভ্যন্তরীণ নদীবন্দর আছে ৫৪টি। এর বাইরে দেশে ছোটো-বড়ো অনেকগুলো নৌযান ঘাট আছে, যেসব স্থানে পণ্য এবং যাত্রী ওঠানামা করা হয়।

দেশে সবশেষ নদীবন্দর হিসেবে যুক্ত হয়েছে নোয়াখালীর হাতিয়ার নদীবন্দরটি। বগুড়ার নতুন দুই নদীবন্দর নিয়ে দেশে নদীবন্দরের সংখ্যা দাঁড়াল ৫৬টি।

নদীবন্দরের তালিকায় যুক্ত হওয়া সারিয়াকান্দি নদীবন্দরের উত্তর সীমানা সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের কালিতলা ঘাটের উত্তরে হাটশেরপুর ইউনিয়নের খুদ্দ বলাইল মৌজার দিঘাপাড়া ঘাট সংলগ্ন এলাকা পর্যন্ত। এটি যমুনা নদীর পূর্ব পাড়ে সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের বেড়া পাঁচবাড়িয়া মৌজার জামথল ঘাট পর্যন্ত বিস্তৃত।

দক্ষিণ সীমানায় সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ি ইউনিয়নের চরকুমারপাড়া মৌজায় মথুরাপাড়া ঘাট এবং যমুনা নদীর পূর্ব পাড়ে এই ইউনিয়নের নারাপালা মৌজার মূলবাড়ি পর্যন্ত বিস্তৃত।

আর ভূ-ভাগের সীমানা হবে বন্দর সীমানার আওতায় নদীর পূর্ব ও পশ্চিম তীরে সাধারণ ভরা কটালের (জোয়ার) সময় বন্দর এলাকায় সর্বোচ্চ পানি সমতল হতে ভূ-ভাগের দিকে ৫০ গজ পর্যন্ত বিস্তৃত।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সারিয়াকান্দি নদী বন্দর এলাকায় গেজেটভুক্ত সীমানার মধ্যে বিদ্যমান খাল এবং ঘাটসমূহ যেমন-দিঘাপাড়া ঘাট, কালিতলা ঘাট, মথুরাপাড়া ঘাট (দেবডাঙ্গা) ঘাট, জামথল ঘাট, শোনপচা ঘাট ইত্যাদি আওতাভুক্ত থাকবে।

সেইসঙ্গে নৌপথের উন্নয়ন, জেটি বা অবকাঠামো নির্মাণ ইত্যাদি যাত্রী সুবিধাদি প্রদানের সুবিধার্থে বন্দর সীমানার মধ্যে অন্য কোনো প্রতিষ্ঠান থাকলে তার কর্তৃত্ব বাতিল বলে গণ্য হবে।

ধুনট নদীবন্দরের উত্তর সীমানা হবে সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ি ইউনিয়নের চরকুমারপাড়া মৌজায় মথুরাপাড়া ঘাটের (দেবডাঙ্গা) দক্ষিণ সীমানা পর্যন্ত।

এটি যমুনা নদীর পূর্ব পাড়ে সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ি ইউনিয়নের নারাপালা মৌজার মূলবাড়ি পর্যন্ত বিস্তৃত হবে। এই নদীবন্দরের দক্ষিণ সীমানা হবে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ঢেকুরিয়া মৌজায় ঢেকুরিয়া হাটসংলগ্ন এলাকা।

এটি যমুনা নদীর পূর্ব পাড়ে বগুড়া জেলার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের চৌবার মৌজার বৈশাখীর চর পর্যন্ত বিস্তৃত।

ধুনট নদীবন্দরের ভূ-ভাগের সীমানা হবে কন্দর সীমানার আওতায় নদীর পূর্ব ও পশ্চিম তীরে সাধারণ ভরা কটালের সময় বন্দর এলাকায় সর্বোচ্চ পানি সমতল হততে ভূ-ভাগের দিকে ৫০ গজ পর্যন্ত বিস্তৃত।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, একইভাবে ধুনট নদীবন্দর এলাকায় গেজেটভুক্ত সীমানার মধ্যে বিদ্যমান খাল এবং ঘাটসমূহ যেমন-চন্দনবাইশা, শহরাবাড়ি ঘাট ইত্যাদি আওতাভুক্ত থাকবে। সেইসঙ্গে নৌপথের উন্নয়ন, জেটি বা অবকাঠামো নির্মাণ ইত্যাদি যাত্রী সুবিধাদি প্রদানের সুবিধার্থে কন্দর সীমানার মধ্যে অন্য কোনো প্রতিষ্ঠান থাকিলে তার কর্তৃত্ব বাতিল হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএকে দুই নদীবন্দরের সংরক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।