• ই-পেপার

র‍্যাঙ্কিংয়ের ৮৪তম দলের বিপক্ষে কষ্টার্জিত জয় ইংল্যান্ডের

চোটে ব্রাজিলের ‘ভরসার’ বিশ্বকাপ শেষের শঙ্কা

ক্রীড়া ডেস্ক
চোটে ব্রাজিলের ‘ভরসার’ বিশ্বকাপ শেষের শঙ্কা
ছবি : ভিডিও থেকে নেওয়া

বিশ্বকাপের মহোৎসব শুরুর ঠিক আগমুহূর্তে বড়সড় এক ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাত্র ১৬ মিনিট মাঠে খেলেই ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয়েছে সেলেসাওদের প্রধান রাইট-ব্যাক ওয়েসলি ফ্রান্সাকে। 

বাঁ পায়ের কুঁচকির চোটে পড়ে ম্যাচ চলাকালীনই মাঠের বাইরে চলে যান ২২ বছর বয়সী তারকা। তার বদলে মাঠে নামেন অভিজ্ঞ দানিলো। ম্যাচটি ২-১ জিতলেও সেলেসাও শিবিরে এখন শুধুই অস্বস্তির ছায়া।

নিজেদের রক্ষণভাগকে পরখ করে নেওয়ার লক্ষ্য নিয়ে শনিবার ক্লিভল্যান্ডে মিশরের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। কিন্তু ম্যাচের শুরুতেই ঘটে এই বিপর্যয়। দলের প্রধান রাইট-ব্যাক ওয়েসলি যখন মাঠ ছেড়ে বেঞ্চে গিয়ে বসেন, তখন তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। তার এই কান্না স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, চোটটি মোটেও সাধারণ কোনো ‘নক’ বা হালকা আঘাত নয়। 

বিশ্বকাপে ব্রাজিলের রক্ষণভাগের অন্যতম ভরসা মনে করা হচ্ছিল এই তরুণকে। কিন্তু টুর্নামেন্ট শুরুর এই অন্তিম মুহূর্তে এমন চোট দলের পুরো পরিকল্পনাকেই ওলটপালট করে দিয়েছে। এখন স্ক্যান রিপোর্টের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছে ব্রাজিলের মেডিকেল টিম।

কোচ আনচেলত্তির জন্য বড় উদ্বেগের বিষয় হলো ফিফার নিয়ম। আগামী ১৩ জুন ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে। আর নিয়ম অনুযায়ী, প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত চোটাক্রান্ত খেলোয়াড়ের পরিবর্তে প্রাথমিক স্কোয়াড থেকে নতুন কাউকে নেওয়া যায়। 

যদি ওয়েসলি শেষ পর্যন্ত ছিটকে যান, তবে ব্রাজিলের ৫৫ জনের প্রাথমিক তালিকায় থাকা রাইট-ব্যাকদের দিকে তাকাতে হবে কোচকে। তবে সেখানে বিকল্পের সংখ্যা খুবই সীমিত। এই পজিশনে ব্যাক-আপ হিসেবে কেবল ভাস্কো দা গামার পাওলো হেনরিকে এবং বোটফোগোর ভিতিনহো রেডি আছেন।

ইরানের খেলোয়াড়রা ভিসা পেলেও আটকে দেওয়া হলো কর্মকর্তাদের

ক্রীড়া ডেস্ক
ইরানের খেলোয়াড়রা ভিসা পেলেও আটকে দেওয়া হলো কর্মকর্তাদের
ছবি : রয়টার্স

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে নতুন বিতর্কের জন্ম দিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভিসা ইস্যু। ইরান অভিযোগ করেছে, জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের ভিসা দিলেও দলের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও কারিগরি স্টাফদের একটি বড় অংশকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা দেওয়া হয়নি।

শুক্রবার (৫জুন) যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিশ্চিত করেন যে, বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ইরানের সব খেলোয়াড় এবং প্রয়োজনীয় সহায়ক স্টাফদের ভিসা দেওয়া হয়েছে। তবে একইসঙ্গে তারা সতর্ক করে বলেন, এই প্রক্রিয়ার অপব্যবহার করে কাউকে ‘ভুয়া পরিচয়ে সন্ত্রাসী’ হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

এরপরই তীব্র প্রতিক্রিয়া জানায় ইরান। তুরস্কে অবস্থিত ইরানি দূতাবাস এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘খেলাধুলায় রাজনৈতিক পক্ষপাতমূলক হস্তক্ষেপের’ অভিযোগ তোলে। তাদের দাবি, দলের ব্যবস্থাপনা ও নির্বাহী পর্যায়ের অনেক কর্মকর্তা এবং কারিগরি উপদেষ্টাদের ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ফুটবল ফেডারেশনের সভাপতি, সহ-সভাপতি ও মিডিয়া পরিচালকসহ অন্তত ১৫ জন প্রশাসনিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি।

ইরানি দল ইতোমধ্যে তুরস্কে তাদের অনুশীলন ক্যাম্প শেষ করে মেক্সিকোর উদ্দেশে রওনা হয়েছে, যেখানে তারা বিশ্বকাপকালীন বেস ক্যাম্প স্থাপন করবে। প্রায় ২০ ঘণ্টার যাত্রা শেষে দলটির আজ স্থানীয় সময় ভোরে মেক্সিকো পৌঁছানোর কথা রয়েছে।

মেক্সিকোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, দেওয়া ভিসার শর্ত অনুযায়ী ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং ম্যাচ শেষে একই দিনে দেশ ছাড়তে হবে ইরানি ফুটবলারদের।

এক বিবৃতিতে ইরান যুক্তরাষ্ট্রের ঘোষণাকে ‘সত্য গোপনের চেষ্টা’ বলে আখ্যা দিয়েছে। তারা বলেছে, ‘ইরানের ফুটবল দলের বিরুদ্ধে ইচ্ছাকৃত ও বৈষম্যমূলক আচরণকে আপনারা এখন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছেন।’

এ ঘটনায় ফিফার হস্তক্ষেপও কামনা করেছে ইরান। দেশটির কূটনৈতিক কর্মকর্তারা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছেন।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। ইরান তাদের প্রথম ম্যাচ খেলবে ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ক্যালিফোর্নিয়ায় বেলজিয়াম এবং সিয়াটলে মিশরের মুখোমুখি হবে তারা।

বিসিবি নির্বাচন আজ

ক্রীড়া প্রতিবেদক
বিসিবি নির্বাচন আজ
সংগৃহীত ছবি

আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। মিরপুরের বিসিবি কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে ভোটের লড়াই। সন্ধ্যা ৬টায় ফল ঘোষণা। এরপর নির্বাচিত প্রতিনিধিদের একটি বৈঠকও হওয়ার কথা আছে। তবে সেখানে ক্রিকেট বোর্ডের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হবে না বলেই জানা গেছে।

তবু হয়তো আগেভাগেই কোনো বার্তা পেয়ে গেছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। ব্যালটযুদ্ধে নামতে হয়নি তাঁকে। ক্যাটাগরি-৩ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরই মধ্যে পরিচালক নির্বাচিত হয়েছেন তিনি। এখনো দায়িত্ব না নিলেও গতকাল বিসিবি কার্যালয়ের মিডিয়া বিভাগে গিয়ে নিজের পরিকল্পনাও সাজিয়ে এসেছেন সিরাজউদ্দিন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া আরেক পরিচালক ঢাকা বিভাগের এস এম আবদুল্লাহ আল ফুয়াদও গতকাল বিসিবিতে উপস্থিত ছিলেন। তাঁদের মতো আরো ছয়জন ভোটের আগেই পরিচালক হয়েছেন। অর্থাৎ ২৩টি পদের মধ্যে আজ ভোট হবে মাত্র ১৫টিতে। এ জন্য সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, আরেকটি সাদামাটা নির্বাচনের সাক্ষী হতে যাচ্ছে বিসিবি। তবে ভোটারদের মধ্যে ভিন্নমতও শোনা যাচ্ছে। ফল ঘোষণার সময় খুব বড়সড় চমক না এলেও এক-দুই জায়গায় হিসাব বদলে যেতে পারে বলেই মনে করছেন অনেকে।

বিসিবির সর্বশেষ নির্বাচন ঘিরে প্রশ্ন উঠলেও প্রচারণায় কমতি ছিল না স্টেডিয়াম প্রাঙ্গণে। বিসিবি ভবনের সামনে যেমন প্রার্থীদের নাম ও ব্যালটসহ বিশাল ছবি টাঙানো হয়, তেমনি ভোটারদের আকৃষ্ট করতে স্টেডিয়ামের সামনের রাস্তায়ও একাধিক ব্যানার ঝোলানো হয়। অথচ আজ আরেকটি পরিচালনা পর্ষদের নির্বাচন সামনে রেখে গতকাল বিকেলেও খুব বেশি প্রচারণা করতে দেখা যায়নি এবারের প্রার্থীদের। অথচ শুরুতে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির অধীনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার একটি নির্বাচনের আভাস পাওয়া যায়। শেষ পর্যন্ত অনেকটাই আনুষ্ঠানিকতায় রূপ নিতে যাচ্ছে এই নির্বাচন।

“আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। মিরপুরের বিসিবি কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে ভোটের লড়াই। সন্ধ্যা ৬টায় ফল ঘোষণা। এরপর নির্বাচিত প্রতিনিধিদের একটি বৈঠকও হওয়ার কথা আছে। তবে সেখানে ক্রিকেট বোর্ডের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হবে না বলেই জানা গেছে।”

১৯২ জন ভোটারের মধ্যে ভোটদানের আগ্রহ প্রকাশ করেন ১৮৪ জন। যেখানে জেলা-বিভাগ ক্যাটাগরির ৭১ জন ভোটারের মধ্যে মাত্র ১৮ জন ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তাঁদের ভোটেই খুলনা (দুজন) ও বরিশাল (একজন) থেকে নির্বাচিত হবেন তিনজন। ঢাকাসহ অন্য পাঁচ বিভাগ থেকে এরই মধ্যে সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই ক্যাটাগরিতে বরিশাল বিভাগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বিপিএলের সফল ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের আস্থাভাজন হলেও লড়াইয়ে পিছিয়ে নেই আরেক প্রার্থী মুনতাসির আলমও।

তবে বরাবরের মতো এবারের নির্বাচনেও মূল আকর্ষণ ঢাকার ক্লাব ক্যাটাগরি। এখানে ১২টি পরিচালক পদের জন্য ১৬ জন প্রার্থী লড়াইয়ে নেমেছেন। তামিম, ফাহিম সিনহা, শানিয়ান তানিম, আমজাদ হোসেন, মির্জা ইয়াসির আব্বাসসহ আলোচিত প্রার্থীরা এই ক্যাটাগরিতেই ভোটের লড়াইয়ে নেমেছেন। যদিও গুঞ্জন আছে, ৮-১০ জনের এরই মধ্যে পরিচালক হওয়া অনেকটাই নিশ্চিত, নিজেদের মধ্যকার সমঝোতার মাধ্যমেই ভোটের মাঠকেও তাঁরা প্রভাবিত করেছেন। তবে নাম প্রকাশ করতে না চেয়ে একজন ভোটার গতকাল বলেন, ‘আমাদের কাছেও এমন আনুষ্ঠানিক বার্তা আছে যে নির্দিষ্ট ৮-১০ জনকে ভোট দিতে হবে। তবে কাকে ভোট দেব, এটা তো শেষ পর্যন্ত আমরাই নির্ধারণ করব। আগামীকাল (আজ) ফল বের হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, কিছুটা চমক আসবে বলেই আশা করছি।’

জানা গেছে, সব মিলিয়ে ৪১ জন ভোটার অনলাইনে, অর্থাৎ ই-ভোট দেবেন বলে ব্যালটপত্র নিয়েছেন। এর মধ্যে জেলা-বিভাগ ক্যাটাগরির আছেন তিনজন এবং ঢাকার ক্লাব ক্যাটাগরির ৩৮ জন। এদিকে আজ নির্বাচন উপলক্ষে বিসিবিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে ক্রিকেট বোর্ডের কোন নির্বাচনে এমন নজির নেই।

টানা নবম জয়, বিশ্বকাপের আগে ভয়ংকর রূপে জার্মানি

ক্রীড়া ডেস্ক
টানা নবম জয়, বিশ্বকাপের আগে ভয়ংকর রূপে জার্মানি
ছবি : রয়টার্স

২০২৬ ফিফা বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে জার্মানি। যুক্তরাষ্ট্রের শিকাগোর সোলজার ফিল্ডে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়েছে জুলিয়ান নাগেলসমানের দল। জার্মানদের হয়ে গোল করেন কাই হাভার্টজ ও লেরয় সানে, আর যুক্তরাষ্ট্রের একমাত্র গোলটি আসে অ্যান্তোনি রবিনসনের পা থেকে।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় জার্মানি। খেলা শুরুর মাত্র দুই মিনিটের মাথায় জশুয়া কিমিখের নেওয়া ফ্রি-কিক থেকে হেডে বল জালে পাঠান কাই হাভার্টজ। গোল হজমের পর কিছুটা চাপে পড়ে যায় স্বাগতিকরা।

আরো পড়ুন
হন্ডুরাসকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা

হন্ডুরাসকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা

 

এর কিছুক্ষণ পর আবারও বল জালে জড়ান হাভার্টজ। তবে আক্রমণ গড়ার সময় বল মাঠের বাইরে চলে যাওয়ায় গোলটি বাতিল করেন রেফারি।

প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে ফিরে আসে যুক্তরাষ্ট্র। কর্নার থেকে ক্লিয়ার করা বল বক্সের বাইরে পেয়ে প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত ভলিতে জার্মান গোলরক্ষককে পরাস্ত করেন অ্যান্তোনি রবিনসন। তার জোরালো শটে ১-১ সমতায় ফেরে স্বাগতিকরা।

বিরতির পর আবারও আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে জার্মানি। ম্যাচের ৫৭তম মিনিটে দারুণ এক দলীয় আক্রমণ থেকে আসে জয়ের গোল। বক্সের ভেতরে হাভার্টজের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে জালে পাঠান লেরয় সানে। এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

আরো পড়ুন
মিশরকে হারিয়ে বিশ্বকাপ মিশনে উজ্জীবিত ব্রাজিল

মিশরকে হারিয়ে বিশ্বকাপ মিশনে উজ্জীবিত ব্রাজিল

 

গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। জো স্ক্যালি ও ব্রেন্ডেন অ্যারনসনের শট থেকে গোলের সম্ভাবনা তৈরি হলেও দুর্দান্ত সেভে দলকে রক্ষা করেন জার্মান গোলরক্ষক অলিভার বাউমান।

এই জয়ের মাধ্যমে টানা নবম ম্যাচে জয় পেল জার্মানি। এই সময়ের মধ্যে তারা মোট ২৯টি গোল করেছে, বিপরীতে হজম করেছে মাত্র ৬টি। ফলে বিশ্বকাপ শুরুর আগে দারুণ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে নাগেলসমানের শিষ্যরা।

অন্যদিকে, বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র প্রস্তুতি ম্যাচগুলোতে ধারাবাহিকতা খুঁজে পাচ্ছে না। সর্বশেষ ১০টি প্রীতি ম্যাচে তারা জিতেছে ৫টি, হেরেছে ৪টি এবং ড্র করেছে একটি ম্যাচ।

বিশ্বকাপে জার্মানি তাদের প্রথম ম্যাচ খেলবে গ্রুপ ‘ই’-তে কুরাসাওয়ের বিপক্ষে। অন্যদিকে স্বাগতিক যুক্তরাষ্ট্রের লক্ষ্য হবে ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় তুলে নেওয়া।